Author: TMTV Desk

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, আসন্ন গণভোটে তিনি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার লক্ষ্যেই ভোটকেন্দ্রে যাবেন। তিনি মনে করেন, হাজারো তরুণের রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের পথকে মসৃণ ও ত্বরান্বিত করতে এই ‘হ্যাঁ’ ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার প্রতীক। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘গণভোট–২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘গণভোটের ব্যালটে কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও আমার মনের গভীরে একটি প্রতীক রয়েছে। সেটি হলো লাল। এই লাল আমাদের সন্তানদের রক্তের চিহ্ন, যা জুলাই-আগস্টের আন্দোলনে ঝরেছে।’ তিনি আরও বলেন,…

Read More

বাংলাদেশের জামায়াতে ইসলামির কোন কর্মী নাই, আছে শুধু বাণিজ্যিক সদস্য। তারা জনগণের জন্য রাজনীতি করে না। তারা নিজেদের প্রতিষ্ঠান বাঁচাতে রাজনীতি করে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অনেকবার বাজে কথা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি এবার নারীদের যে কথা বলেছেন তা মুখে প্রকাশ করার নয়। তার স্ত্রীও একজন কর্মজীবী নারী, তিনিও একজন ডাক্তার। তাহলে এধরনের কথা তার মুখ দিয়ে কিভাবে বের হয়। সোমবার পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নে নির্বাচনী সংযোগ করার সময় সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ -সম্পাদক , রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা -মোহনপুর আসনের বিএনপি মনোনীত…

Read More

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে। স্বল্প সুদে ঋণ দেয়া হবে, তা দিয়ে আপনারা কুটির শিল্প, আমের জুস ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আবু সাঈদ চাঁদ ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সেসব স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করবে এবং বিভিন্ন এলাকায় জরুরী অ্যাম্বুলেন্স থাকবে। তিনি আরও…

Read More

আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকেরা। ভোর থেকেই পেঁয়াজের চারা হাতে মাঠে নামছেন তারা। কোথাও চলছে নতুন করে পেঁয়াজ রোপণ, আবার কোথাও জমি থেকে মুড়িকাটা বা ঢেমনা পেঁয়াজ উত্তোলনের কাজ। সরেজমিনে পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি, জিউপাড়া, শিলমাড়িয়া ও বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সারিবদ্ধ লাইনে লাইনে কৃষকেরা হাতে পেঁয়াজের চারা নিয়ে জমিতে রোপণ করছেন। শীতের প্রকোপে শ্রমিক সংকট দেখা দিলেও জীবিকার তাগিদে কাদাপানি মাড়িয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে ভাল্লুকগাছি ইউনিয়নের কান্তার বিলে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। সেখানে মাইক বাজিয়ে গানের তালে পেঁয়াজ রোপণ করছেন…

Read More

পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সুলভমূল্যে গরু-মুরগি, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী: গরুর মাংস: ৬৫০ টাকা প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি: ২৫০ টাকা প্রতি কেজি পাস্তুরিত দুধ: ৮০ টাকা প্রতি লিটার ডিম: ৮ টাকা প্রতি পিস মন্ত্রণালয় জানিয়েছে, এবার ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করেছেন চার লাখ ৬৪ হাজার প্রবাসী। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সোমবার সকাল ১১টা পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে তাদের কাছে। পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদী হতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।  খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এ জনসভায় অনুষ্ঠিত হয়। একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারী সমাজকে অবমাননার অভিযোগ করে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, বিশেষজ্ঞরা…

Read More

কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত সরকার দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। তিনি বলেন, ক্ষমতায় এলে জনগণের অর্থ লুণ্ঠনের সঙ্গে জড়িতদের কাছ থেকে প্রতিটি টাকার হিসাব আদায় করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশখালী–কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আজাদের সমর্থনে সভাটির আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন,…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এসময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের…

Read More

বছরের শুরু থেকেই সোনার বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। দেশের বাজারে দাম ঠিক থাকে ১২ ঘণ্টারও কম। সোমবার (২ ফেব্রুয়ারি) এই অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয়েছে। সকালে সকাল ১০:৪৫ মিনিটে নতুন দাম কার্যকরের পর বিকেল ৩:৪৫ মিনিটে আবারও সোনার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫,৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫,৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী: ২২ ক্যারেট: ২,৪৫,৭৬০ টাকা ২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা ১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা সনাতন পদ্ধতির সোনা: ১,৬৪,৫২১ টাকা বাজুস জানিয়েছে, বিক্রয় মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ৬% মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। গয়নার…

Read More