Author: TMTV Desk

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরাইলি বাহিনী সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে। গাজা উপত্যকাজুড়ে তারা স্থায়ী এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক ফাঁড়ি বা আউটপোস্ট তৈরি করছে, যা স্পষ্ট ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাম্প্রতিক চিত্রে। আল জাজিরার ‘ওপেন সোর্স ইউনিট’-এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে মে মাস পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গাজার ভেতরে ৪০টি সুনির্দিষ্ট ইসরাইলি সামরিক আউটপোস্টের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সম্পূর্ণ নতুনভাবে ৮টি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, যার মধ্যে একটির নির্মাণকাজ এখনও সক্রিয়ভাবে চলছে।…

Read More

পবিত্র ঈদুল আজহা কেন্দ্রিক যাতায়াতে দেশের সড়কগুলোতে ঝরেছে শত শত প্রাণ। গত ১৩ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৮৩৭ জন। বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মোট দুর্ঘটনার প্রায় অর্ধেকই ছিল মোটরসাইকেল কেন্দ্রিক (১৪১টি), যাতে প্রাণ হারিয়েছেন ১২৪ জন। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা…

Read More

রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য নদী পার করে রাজশাহী শহরে আনতে গিয়ে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়। ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার কোনো তালিকা প্রকাশ করা হয় না। বরং ইজারাদাররা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করেন। এ বিষয়ে প্রতিবাদ করলে অনেক সময় যাত্রী ও কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা। বক্তারা বলেন, পদ্মার ভাঙনের…

Read More

অবশেষে বিভাগীয় শহর রাজশাহীতে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র। দীর্ঘদিনের প্রত্যাশার পর মহানগরীর নওদাপাড়ায় নির্মিত এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে উত্তরাঞ্চলে দক্ষ চালক ও পরিবহনকর্মী তৈরির পাশাপাশি বিআরটিসির সেবার পরিধি আরও বিস্তৃত হবে। দুই বছরে ৬০ হাজার প্রশিক্ষণার্থী তৈরির লক্ষ্য বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওদাপাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের…

Read More

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী শিল্পা শিন্ডে এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করেছেন। দীর্ঘ ৯ বছর পর তিনি স্বীকার করলেন যে, তাঁর অভিনীত জনপ্রিয় শো ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর প্রযোজকের বিরুদ্ধে করা যৌন হেনস্তার অভিযোগটি ছিল সম্পূর্ণ সাজানো ও মিথ্যা। সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিল্পা তাঁর জীবনের এই বড় বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, পরিস্থিতির চাপে পড়েই তিনি একসময় এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। শিল্পা শিন্ডে বলেন, “আমি আজ সত্যিটা বলতে চাই। সেই সময় প্রযোজক ও প্রোডাকশন হাউসের সাথে আমার বিরোধ চরম আকার ধারণ করেছিল। আমার বকেয়া পারিশ্রমিক আটকে দেওয়া…

Read More

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য বিশ্ব সংস্থার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বিজয়। এর আগে দীর্ঘ ৪০ বছর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির…

Read More

রাজশাহী নগরীতে চন্দ্রিমা থানার মোহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এটি প্রেমঘটিত কারণে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে সকালে রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফ্লাইওভারের পাশে কয়েকজন ছেলে মেয়েকে ঝগড়া করতে দেখা যায়। কিছুক্ষণ পরে সেখানে মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। আগুনের তীব্রতায় মোটরসাইকেলটি অল্প সময়ের মধ্যেই পুড়ে যায়। পরে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় কয়েকজনের…

Read More

টানটান উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালটি ১-১ গোল ব্যবধানে শেষ হওয়ার পথেই ছিল। নির্ধারিত ৯০ মিনিট শেষে চলছিল যোগ করা ৬ মিনিটের খেলা। তখনই শামসুন্নাহার জুনিয়রের পাসে নেপালের জালে বল পাঠান সাগরিকা। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। তাতেই নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার ফাইনালে উঠার কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের দুইবার বাংলাদেশ শুধু ফাইনালেই উঠেনি, দুবারই জিতেছে শিরোপা। আর মজার ব্যাপার হলো, এই নেপালকে হারিয়েই দুবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগেও একবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু প্রথমবার ফাইনাল খেলার অভিজ্ঞতা ভালো ছিল না তাদের। হেরেছিল ভারতের বিপক্ষে। এবারের টুর্নামেন্টের গ্রুপপর্বে ভুটান ও শ্রীলঙ্কাকে…

Read More

পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে।  কলকাতার ঝর্ণা মঞ্চে মঙ্গলবার (২ জুন) বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি থেকে তিনি দাবি করেছেন, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নিষেধ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এবং দুই দেশের সম্পর্কের স্বার্থে তিনি এতদিন এ বিষয়ে মুখ খোলেননি। তবে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অনেক অপ্রকাশিত বিষয় সামনে…

Read More

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাসিক সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে আগামী এক বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির আওতায় নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন…

Read More