Author: TMTV Desk

বলিউড অভিনেত্রী ও পরিবেশকর্মী দিয়া মির্জা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের পেছনে পিতৃতান্ত্রিক ক্ষমতা কাঠামোর বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি এক আলোচনা সভায় দেওয়া তার মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিয়া মির্জা বলেন, পৃথিবীতে বর্তমানে যে পরিবেশগত সংকট ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তার জন্য পিতৃতান্ত্রিক মানসিকতা ও ক্ষমতার কাঠামো দায়ী। তবে কোনো নির্দিষ্ট পুরুষকে দায়ী করার জন্য নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা একটি সামাজিক ব্যবস্থার সমালোচনা করতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে জানান। বিতর্কের মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন। তার ভাষ্য, শতাব্দীর পর শতাব্দী…

Read More

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে বিএনপি ও সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার ১১ দলীয় ঐক্যের ডাকা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি স্বাধীন ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বক্তব্যে পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, দেশের জনগণ কোনো ধরনের ‘মুজিববাদী রাজনীতি’ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বিএনপি ভুল পথে হাঁটছে। এছাড়া সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে হত্যা, পুশইন…

Read More

ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানিয়েছে, মিয়ানমার সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব রোধে জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের কারণে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, হামের বিস্তার, প্রাদুর্ভাবের কারণ এবং টিকাদান কার্যক্রমের কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার…

Read More

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেন কোচ লিওনেল স্ক্যালোনির প্রধান অস্ত্র লিওনেল মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ইতিহাসগড়া হ্যাটট্রিকের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগান। ম্যাচের ১৭তম মিনিটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানেকে পরাস্ত করে স্কোরিংয়ের সূচনা করেন মেসি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঠ ছাড়ার…

Read More

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, মাঠের বাইরের কিছু ব্যক্তিগত জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য সহজ ছিল না। মেসির দুর্দান্ত পারফরম্যান্সের রাতেই তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২। ফলে জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সেই প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।’…

Read More

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদানের অর্থের হিসাব নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক নথি পর্যালোচনার সময় প্রায় ২০০ কোটি টাকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে মন্দিরে জমা পড়া অনুদানের হিসাব যাচাই করতে গিয়ে কিছু অসঙ্গতির অভিযোগ সামনে আসে। দানের বাক্সে জমা হওয়া অর্থ এবং হিসাবের খাতায় নথিভুক্ত অর্থের মধ্যে পার্থক্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অডিট ও বিস্তারিত যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রগুলো জানায়, অনুদান সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যাংকে জমা দেওয়ার পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মন্দিরের…

Read More

মসজিদের জন্য মাইক কিনতে গিয়ে প্রাণ গেল দুই সহোদরের, আহত আরও দুইজন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা দুজনই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার…

Read More

চট্টগ্রামের ইপিজেডে ৫ বছরের শিশু আয়াতকে অপহরণের পর পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার একই আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করলেন। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাড়ির পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আয়াত।…

Read More

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সদর কমিটির রাজশাহী শ্রমিক প্রতিনিধি নির্বাচন-২০২৬-এ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের পুরো প্যানেল বিজয়ী হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক নির্বাচনে ভোটারদের বিপুল সমর্থন পেয়ে প্যানেলের তিন প্রার্থীই পরিচালক পদে নির্বাচিত হন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৫২২ জন ভোটারের মধ্যে ৪৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, পরিচালক পদে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের প্রার্থী এস এম সাইফুল ইসলাম ‘আম’ প্রতীকে সর্বোচ্চ ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের শরীফ উদ্দিন প্রামাণিক ‘মই’ প্রতীকে ৩৭৫ ভোট এবং সৈকত আহম্মেদ ‘মাছ’ প্রতীকে…

Read More