Author: TMTV Desk

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর নগরীর উপশহর নিউমার্কেট এলাকার সামনে অবস্থিত জনপ্রিয় রুমন কালাই হাউজে গিয়ে ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়েছেন। সেখানে শুধু খাবার খেয়েই ক্ষান্ত হননি, বরং রান্নাঘরে গিয়ে নিজের চোখে দেখেছেন কীভাবে তৈরি হয় রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। রেস্তোরাঁয় পৌঁছানোর পর রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা। তিনি হাসিমুখে রুটি তৈরির প্রতিটি ধাপ গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। রুটির খামির প্রস্তুত, হাতে চাপ দিয়ে আকার দেওয়া এবং গরম তাওয়ায় ধীরে ধীরে সেঁকে তোলার পুরো প্রক্রিয়া তিনি দাঁড়িয়ে থেকে দেখেন। রুটি প্রস্তুত হলে সেটি গরম গরম পরিবেশন করা হয়। এরপর কালাই রুটির সঙ্গে পরিবেশন করা…

Read More

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জুন। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে দুই কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে) ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে)…

Read More

রাজশাহীর অন্যতম বৃহৎ আমের বাজার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সলমান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা…

Read More

গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে পারে। তাই সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। সংগঠনের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী…

Read More

রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সভায় জানানো হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও…

Read More

রাজশাহীতে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২০২৬ সালের নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী রেলভবনে ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘ ১৪ বছর পর সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫২২ জন। দুপুর ১টা পর্যন্ত প্রায় ২৫০টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫০ শতাংশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোটাররা জানান, ২০১২ সালের পর এই প্রথম তারা কল্যাণ ট্রাস্টের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ…

Read More

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগরের শাহমখদুম থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নওদাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনটির সব ধরনের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন। সমাবেশে বক্তারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যায়িত করে বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তারা অভিযোগ করেন, ঝটিকা মিছিলের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায়…

Read More

একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দা‌য়িত্ব পালনের প্রশ্নে খ‌লিলুর রহমান বলেছেন, ‘এর নজির রয়েছে।’ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পর বৃহস্প‌তিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তি‌নি। এক প্রশ্নের জবাবে খ‌লিলুর রহমান বলেন, চাকরি ছাড়ব কি না এটাই তো? না না, ছুটি নেব কি না? ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এর নজির রয়েছে। আজ থেকে ৪০ বছর আগে, হুমায়ূন রশীদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তি‌নি ব‌লেন, আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি দুই…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বক্তারা আরও বলেন, জনগণ বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের চাপে দিশেহারা। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়…

Read More

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান মূল্য এবং দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশকর্মী ও খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর এস কে ফুড রেস্টুরেন্টে ‘বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি’ শীর্ষক এক প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পরিবেশবাদী সংগঠন ‘ক্লিন’, ‘পরিবর্তন’ ও ‘বিডাব্লিউজিইডি’ যৌথভাবে এ আয়োজন করে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড) রাজশাহীর সভাপতি কল্পনা রায়। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, ‘পরিবর্তন’-এর পরিচালক রাশেদ রিপন এবং ক্যাম্পেইন অ্যাসোসিয়েট…

Read More