Author: TMTV Desk

কঙ্গোতে ইবোলো ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। দেশটির একটি বাস্তুচ্যুত বেসামরিক ক্যাম্পে গত মে মাস থেকে এখন পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ক্যাম্প কর্মকর্তারা বলছেন, এ ধরনের মৃত্যুর হার নজিরবিহীন ঘটনা। মৃতদের শারীরিক উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে তারাও সংক্রমিত হয়েছিলেন। কঙ্গোতে ইবোলোর প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল বুনিয়ার ‘কিগোঞ্জে’ ক্যাম্পে মৃত্যুর সঠিক জানা যায়নি। ক্যাম্পের মুখপাত্র এবং সহায়তা সংস্থা ‘ক্যারিতাস’ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃত ব্যক্তি বা রোগীদের স্বজনরা স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন। ক্যাম্পের মুখপাত্র, এক মৃতের বাবা এবং…

Read More

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, স্বয়ং প্রধানমন্ত্রীর জীবনযাত্রা ও নিয়মানুবর্তিতা আমাদের সবার জন্য এক বড় উদাহরণ। রাস্তায় লালবাতি জ্বললে যখন প্রধানমন্ত্রীর গাড়িও থেমে যায়, তখন বুঝতে হবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই সাধারণ জীবনবোধ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, “ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম বা অত্যাচার করা যাবে না। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি বরদাশত করা হবে না এবং মাদকের প্রতি থাকতে হবে ‘জিরো টলারেন্স’। এ ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীই হতে পারেন…

Read More

বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ ও বিতর্কের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের উদ্যোগ নিতে বলেছেন। তবে এ বিষয়ে এখনো জেলা প্রশাসনের কাছে কোনো লিখিত নির্দেশনা পৌঁছায়নি। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তনের জন্য বলেছেন। লিখিত চিঠি পরে আসতে পারে। তবে মৌখিক নির্দেশনা পেয়েছি, তাই আমরা প্রক্রিয়া শুরু করব। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে…

Read More

বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। সবার আগে মেক্সিকো শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করেছে। কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি দল কেটে ফেলবে নকআউট পর্বের টিকিট। কিন্তু প্রথম ধাপের নকআউট পর্ব ৩২ দলের হওয়ায় এবং তৃতীয় স্থানে থাকা সেরা আট দলের সুযোগ থাকার কারণে এবার দলগুলোর সম্ভাবনা নিয়ে অনুমান করা কঠিন হয়ে পড়েছে। তা সত্ত্বেও, গ্রুপ পর্বের ফরম্যাট ও এর প্রাথমিক হেড-টু-হেড টাইব্রেকার নিয়ম অনুযায়ী কিছু দল ইতোমধ্যেই নকআউট রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলবে, যেখানে অন্য কিছু দলের গ্রুপ পর্ব পার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে যদি…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকানরা। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের ৪ মিনিটে কোরিয়ার লি কাং-ইন এবং ৫৮ মিনিটে পাইক সেউং-হো হলুদ কার্ড দেখেন। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই ৫০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মেক্সিকো। কোরিয়ান গোলরক্ষক কিম সুং-গিউয়ের এক বড় ভুলে সুযোগ লুফে নেন মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো। একটি…

Read More

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন-কে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত সাকলায়েনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে চিত্রনায়িকা পরীমনি-র সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে একসঙ্গে সময় কাটানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে…

Read More

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার) শীর্ষক প্রোগ্রামের আওতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিএমডিএ’র প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোন থেকে অংশ নেওয়া ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পার্টনার প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর (এপিডি) ড. মো. আবুল কাসেম। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এ…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৭ জুন সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। মৃতদের মধ্যে ৫৭৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগে এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে…

Read More

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়ার খবর প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্টারপোলের প্রকাশিত ওয়ান্টেড তালিকায় রয়েছেন ৬০ জন বাংলাদেশি নাগরিক। বিশ্বব্যাপী এই তালিকায় মোট ৬ হাজার ৪৪৪ জন পলাতক আসামির নাম রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ব্যক্তির সংখ্যা প্রকাশিত তালিকার চেয়ে আরও বেশি। নিরাপত্তাজনিত কারণে সংস্থাটি সব রেড নোটিশধারীর নাম প্রকাশ করে না। তবে এসব নোটিশ সদস্যভুক্ত দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ‘আই হ্যাভ অ্যা প্লান’ শ্লোগানের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে তিনি কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষি উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার আত্মনির্ভর, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু-সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে তথ্যনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, কৃষি খাতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ২০ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া কৃষিঋণ মওকুফ, ভর্তুকি, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি সহজ শর্তে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও…

Read More