প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে অসঙ্গতির অভিযোগ তুলে পুনর্মূল্যায়ন এবং সংশোধিত ফল প্রকাশের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি, রাজশাহী শহরের একটি পরীক্ষাকেন্দ্রের ২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ না হওয়া শুধু অস্বাভাবিকই নয়, বরং ফল প্রস্তুতিতে বড় ধরনের কারিগরি বা প্রশাসনিক ত্রুটির ইঙ্গিত দেয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেনের কাছে জমা দেওয়া হয়। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক ড. আজিবর রহমান। তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল…
Author: TMTV Desk
উজানের ঢলে ফুলছে পদ্মা, বন্যার শঙ্কা নেই, তবু সতর্কতায় প্রশাসন মাত্র দুই সপ্তাহে রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা বেড়েছে ২ দশমিক ০৪ মিটার (এমএসএল)। ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও নদী অববাহিকায় পানিপ্রবাহ বৃদ্ধির প্রভাবে পদ্মার পানি ক্রমেই ঊর্ধ্বমুখী। এতে মাঝনদীর ছোট ছোট চরগুলো তলিয়ে যেতে শুরু করেছে, আর তীব্র স্রোতের সঙ্গে ভেসে আসছে কচুরিপানা। যদিও পানি এখনো বিপৎসীমার প্রায় ৭ মিটার(এমএসএল) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বন্যার আশঙ্কা নেই, তবু সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় রাজশাহীর শহর রক্ষা বাঁধের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে বাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদেও শুরু হয়েছে…
সারদায় ৪২তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ চারঘাট (রাজশাহী) প্রতিনিধি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, থানায় সেবা নিতে এসে কোনো মানুষ যেন পুলিশের আচরণে কষ্ট না পান। জনগণের সেবক হিসেবে সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে আইজিপি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে…
জুলাই দিবস উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা ও রাজশাহীর কৃতি সন্তান শহীদ আলী রায়হানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল ইসলাম ও মাওলানা আহমাদ উল্লাহ। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, শহীদের পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক শহীদ আলী রায়হানের…
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষ সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে। পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও পাঠাভ্যাস বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে লাইব্রেরিটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। উদ্বোধন শেষে অতিথিরা লাইব্রেরি পরিদর্শন করে এর সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অব্যবহৃত একটি কক্ষ সংস্কার করে সেখানে আধুনিক ও মনোরম পরিবেশে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এতে পাঠ্য ও রেফারেন্স বইয়ের পাশাপাশি সাহিত্য,…
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষ সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে। পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এ লাইব্রেরি শিক্ষার্থীদের পাঠাভ্যাস, জ্ঞানচর্চা ও সৃজনশীল বিকাশে নতুন দিগন্তের সূচনা করেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে লাইব্রেরিটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। উদ্বোধন শেষে অতিথিরা লাইব্রেরি পরিদর্শন করে এর পরিবেশ, বইয়ের সংগ্রহ এবং সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অব্যবহৃত একটি কক্ষ সংস্কার করে সেখানে শিক্ষার্থীবান্ধব পরিবেশে লাইব্রেরিটি গড়ে তোলা হয়েছে।…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি, যিনি ডিসেম্বরে দেশে আসবেন আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস। ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি, কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে।’ বুধবার (১৫ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয়…
রাজশাহীর পবা উপজেলার তালগাছি এলাকায় সিএনজিচালিত মাহিন্দ্রায় যাত্রীবেশে উঠে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, কাপড়-চোপড়, ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত মাহিন্দ্রা এবং হামলায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পবা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান (পিপিএম)। তিনি জানান, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) গত ১২…
রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী শিশু ধর্ষণ মামলায় আদালতের রায়ের প্রতিবাদ এবং চারঘাটে সাত বছরের আদিবাসী শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আদিবাসী নেতারা। তারা অভিযোগ করেন, একের পর এক ধর্ষণের ঘটনায় আদিবাসী জনগোষ্ঠী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাস বলেন, ২০২০ সালে রাজশাহীর তানোর উপজেলার একটি গির্জার ভেতরে এক আদিবাসী শিশুকে ধর্ষণের…
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে মিকেল ওইয়ারজাবাল ও পেদ্রো পোরোর গোলে দাপুটে জয় তুলে নেয় স্প্যানিশরা। ম্যাচের ২১ মিনিটে লামিন ইয়ামালের ওপর লুকাস দিনিয়ের ফাউলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে কোনো ভুল না করে দলকে এগিয়ে দেন ওইয়ারজাবাল। এরপর ৫৮তম মিনিটে দানি ওলমোর পাস থেকে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। ৩৩ মিনিটে দানি ওলমো সহজ সুযোগ নষ্ট করেন। পরে ইয়ামাল বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফ্রান্সের জন্য বড় ধাক্কা আসে ২৯তম মিনিটে। চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। শেষদিকে গোলরক্ষক উনাই…

