রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও নেয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পাশাপাশি, স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে। এদিকে, প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে খুশি হয়ে চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করতে…
Author: TMTV Desk
মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টায় সাভারে দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন। পরে সকাল ১০টায় রায়েরবাজারে ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবে এনসিপি। সোমবার (৩ মার্চ) সংগঠনটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও…
রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে রমজানের বিশেষ আয়োজনে আজকের খতমে তারাবিতে সূরা আলে-ইমরান ৯২ আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরা নিসার ০১ আয়াত থেকে ৮৭ নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। অর্থাৎ চার নম্বর পাড়া এবং পাঁচ নম্বর পাড়ার অর্ধেক মোট দেড় পাড়া…
রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে রমজানের বিশেষ আয়োজনে আজকের খতমে তারাবিতে পাঠকৃত কোরআনের অংশসমূহের উল্লেখযোগ্য বিষয়বস্তু, বিধান, সংশ্লিষ্ট ঘটনা ও তরজমা তুলে ধরা হলো- আজ ২য় তারাবিতে সূরা বাকারার ২৫ তম রুকুর শেষাংশ থেকে সূরা বাকারার শেষ রুকু পর্যন্ত (আয়াত ২০৪-২৮৬) এবং…
রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। কাল থেকে শুরু হবে মহিমাম্বিত এ মাসটি। রমজান মাসে অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। আজ এশার ফরজ নামাজের পর তারাবির নামাজ আদায় করা হবে। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তেলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশের রমজানের বিশেষ আয়োজনে প্রতিদিন খতমে তারাবিতে পাঠকৃত কোরআনের অংশসমূহের উল্লেখযোগ্য বিষয়বস্তু, বিধান, সংশ্লিষ্ট ঘটনা ও তরজমা উল্লেখ করা হবে। আজ প্রথম তারাবি। আমাদের দেশের সাধারণ রেওয়াজ অনুযায়ী আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের প্রথম দেড় পারা তোলাওয়াত করা হবে। সূরা ফাতেহাঃ…
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ওয়াহিদা বেগমকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রোববার রাকাবের জনসংযোগ কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে তিনি অগ্রণী ব্যাংক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এই ব্যাংকে তিনি জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, রূপালী সিকিউরিটিজের সিইওসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেওয়ারিশ লাশ যেন না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই যেখানে, আঞ্জুমান মফিদুল ইসলামের কাজ আর নাই। এটাই আমাদের লক্ষ্য। কারো লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার, আঞ্জুমানে মফিদুলের সভাপতি মুফলেহ আর ওসমানী এবং সহ-সভাপতি গোলাম রহমান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা যার যার জায়গায় বেওয়ারিশ হওয়ার থেকে রক্ষা করতে পারি, যাতে তার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব…
যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে আলেকজান্ডার দারচিয়েভের নিয়োগ অনুমোদন করেছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার পর এই অনুমোদন এসেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসে দীর্ঘদিন কাজ করেছেন আলেকজান্ডার দারচিয়েভ। এছাড়াও, কানাডায় রাষ্ট্রদূত হিসেবে ছয় বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘটনাটি ওয়াশিংটন-মস্কোর ক্ষতিগ্রস্ত কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে, দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ইস্তাম্বুলে বৈঠকে বসেন রাশিয়া-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
যুদ্ধের প্রথম দিকের অবরোধের মতই ইসরায়েল গাজায় সব ধরনের খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সহায়তা সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। রবিবার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোনোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্বীকার করেন যে তিনি গাজার জনগণের ওপর ক্ষুধা চাপিয়ে দিয়ে হামাসের ওপর চাপ সৃষ্টি করছেন। প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়…
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আসরে কোনো ম্যাচে জয়ের দেখা না পাওয়া টাইগাররা বৃষ্টিতে ভেসে যাওয়ায় সবশেষ ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট। আর টুর্নামেন্টটিতে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও পাননি রানের দেখা। তাই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ দেখছেন কেউ কেউ। বাংলাদেশের ব্যর্থতার পর থেকেই এই দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ার অবসানের গুঞ্জন জোরালো হয়েছে। যদিও টুর্নামেন্ট শেষে তাঁরা কেউই অবসর নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে বিসিবি থেকে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার আভাস পাওয়া যাচ্ছে। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে ক্রিকেট অপারেশনস…

