Author: TMTV Desk

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, পবিত্র কুরআনের তাৎপর্যই হচ্ছে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু মানব রচিত কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ শতভাগ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। মানব রচিত মতবাদ নিজেই নিজের সঙ্গে দ্বিমতে চলে যায়। আর কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তাই এই কুরআনের মাধ্যমেই বাংলাদেশের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শহীদ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে ২৫০ জন ছাত্রছাত্রীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। জাহিদুল ইসলাম বলেন, সত্যিকার অর্থে…

Read More

রাবি প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্ষকের প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্যারিস রোড সংলগ্ন ফাঁসির মঞ্চ তৈরী করে সেখানে প্রতিকী ফাঁসি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে। উক্ত কর্মসূচিতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজিফা আনজুম মিম বলেন, ধর্ষকের কঠিন বিচার, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমাদের ইন্টারিম সরকার ধর্ষকের বিচারে ১৮০ দিনের টালবাহানা করছে, ততদিনে বাংলাদেশে আরও হাজার হাজার ইস্যু চলে আসবে, এবং এটি ধামাচাপা…

Read More

রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক বিষাণ ঘোষ নিষেধাজ্ঞার আবেদন করেন।  আবেদনে বলা হয়েছে, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এছাড়াও, বর্ণিত ব্যক্তির স্ত্রীর মালিকানায় বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তি ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়ন…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে জুলাই-৩৬ এর মতো সদা জাগ্রত থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত হয়ে সৃজনশীল মানুষ গড়ার প্রত্যয় নিয়ে রাজশাহীতে আত্মপ্রকাশ ঘটেছে ‘জুলাই-৩৬’ পরিষদ নামের একটি নতুন সংগঠনের। সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাহমুদ জামাল কাদেরী ও সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল। সোমবার বিকেল সাড়ে ৪টার নগরীর অংশু বুক ক্যাফেতে রাজশাহীর সর্বস্তরের সুশীলদের সমন্বয়ে একটি ইফতার ও কমিটি সম্পর্কিত আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই-৩৬’ পরিষদ কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে উপদেষ্টা পরিষদের রয়েছেন ৭ জন। তারা হলেন- প্রফেসর শেখ…

Read More

পবিত্র রমজান মুমিন জীবনের পরম প্রাপ্তি। রহমত–বরকতে পরিপূর্ণ রমজান মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আছে। রমজান ইমানের পরিপূরক, রমজান তাকওয়ার সহায়ক, রমজান জান্নাতের সওগাত। ইসলামের প্রতিটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় রমজানের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই রমজানের শিক্ষা জীবনঘনিষ্ঠ ও জীবনব্যাপী। ইসলামের প্রাণশক্তি হলো ইমান। ইমানের ভিত্তি হলো ওহি। কোরআন মাজিদ রমজান মাসে শবে কদরে অবতীর্ণ হয়েছে। রমজানের সঙ্গে ইমানের সুদৃঢ় যোগসূত্র বিদ্যমান। ইমানের পরেই হলো নামাজ। রমজান মাস হলো নামাজের মাস। যেমন তারাবিহ বা প্রশান্তির বিশ্রামের নামাজ ও কিয়ামুল্লাইল বা রাত জাগরণের নামাজের পাশাপাশি রমজানে সাহ্‌রির বদৌলতে তাহাজ্জত নামাজ পড়া সহজ হয়; এশার নামাজ ও ফজরের নামাজ জামাতে পড়ার…

Read More

নতুন দলীয় নেতা হিসেবে স্থানীয় সময় রোববার কার্নিকে নির্বাচিত করে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। পরে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। যদিও নিয়ম অনুযায়ী দলীয় প্রধানই নতুন প্রধানমন্ত্রী হন। মার্ক কার্নি চার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রধান হন। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন কার্নি। মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী-নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন আগামী ১৪ মার্চ শুরুতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন আন্তোনিও গুতেরেস। এরপর জাতিসংঘের মহাসচিব কয়েক ঘণ্টার জন্য কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয়…

Read More

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শিশুটির সামান্য উন্নতি হয়েছে। সে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে ঘটনাটি ঘটে। বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলার এজাহারে অভিযোগ করেন তার মা। তিনি অভিযোগ করে বলেন,…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহের রক্তপাতের মধ্য দিয়ে এর চূড়ান্ত পতন হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার (১০ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, তার (শেখ হাসিনার) দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেজন্য জাতিসংঘও তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করেছে। হাসিনা অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তিনি আরও বলেন, তিনি যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ। এটি ছিল আরেকটি গাজার মতো, পুরোপুরি বিধ্বস্ত একটি…

Read More

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র কোনো শিক্ষার্থী রাজনীতির সাথে জড়িত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরী) ও ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সিন্ডিকেটের ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এতে আরও বলা হয়,…

Read More