যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে হওয়া বাক বিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে, সেই পথে এগোতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ মার্চ) এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। যদিও এ বিষয়টি নিজের পোস্টে উল্লেখ করেননি তিনি। তিনি বলেন, “আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করতে চাই। আমরা কেউই ‘সীমাহীন’ যুদ্ধ চাই না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে…
Author: TMTV Desk
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৪ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের (গালিব) আদালত এই আদেশ দেন। দুদক জানায়, ধানমন্ডির পুরনো ৩২ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে সূচনা ফাউন্ডেশন অফিস অবস্থিত। এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিল্ডিং। গত বছরের ২৪ নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা জমা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদক সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করে। সায়মা ওয়াজেদ বিরুদ্ধে তার মায়ের ক্ষমতা…
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনালে স্বাগতিক রোহিতদের কাঁদিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির এই সেমিফাইনাল ম্যাচ ছিলো প্রতিশোধের মঞ্চ। ম্যাচে দু’বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি করতে দেয়নি ম্যান ইন ব্লু’রা। কোহলির দুর্দান্ত ৮৪ রানে ভর করে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে তারা। ফলে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে দারুণ করেছেন কোহলি। ৫ চারে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন কিংবদন্তি ব্যাটার। ভালো করেছেন শ্রেয়াস আয়ারও। ৩ চারে ৬২ বলে ৪৫ রান করেছেন। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এসেছে ২৯ বলে ২৮ রান। ৩০ বলে ২৭ রান করেছেন অক্ষর…
চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে। ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। জবাবে কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর জের ধরে যুক্তরাষ্ট্রে শীর্ষ তিন স্টক মার্কেটের সূচকের পতন হয়েছে। এশিয়াজুড়ে শেয়ার বাজারগুলোতেও একই ধারা দেখা গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বেড়ে…
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৪ মার্চ) রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রাম হতে সকাল ০৬:৪৫ টায় একজন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আব্দুল করিম সুইট (৩৬)। মোঃ আব্দুল করিম সুইট রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ আজ ০৪ মার্চ ২০২৫ খ্রি. সকাল ০৬:১০ টায় চারঘাট থানাধীন তালতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক মোঃ হাফিজুর (৫০)…
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৬ মাসের জন্য চারজনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চারজনের এ নিয়োগে শুধু জনসংযোগ দপ্তরে নিয়োগ পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুল ইসলামের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাম ছাত্রসংগঠনের কয়েকজন নেতা-কর্মী। তবে এ বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, এই নিয়োগে কোনো আইনের ব্যত্যয় ঘটানো হয়নি। যারা এটা নিয়ে আলোচনা করছেন, তারা ডাহা মিথ্যা কথা বলছেন। এখানে কোনো কোটার প্রশ্ন নেই, কোনো সমন্বয়কের প্রশ্ন নেই। আমরা তাদের একটা দায়িত্ব দিয়েছি। সেটা তারা পালন করতে পারলে থাকবে, না পারলে থাকবে না। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…
তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে আজ ৪র্থ তারাবিতে সুরা নিসার ১২তম রুকুর শুরু থেকে শেষ রুকু পর্যন্ত (আয়াত ৮৮-১৭৬) এবং সুরা মায়েদার ১ম রুকু থেকে ১১তম রুকুর মাঝামাঝি পর্যন্ত (আয়াত ১-৮২) তেলাওয়াতকৃত বিষয়বস্তু, আয়াত ও অর্থ নিয়ে আলোচনা করা হবে। পারা হিসেবে পড়া হবে ৫ম পারার ২য় অর্ধেক থেকে ৬ষ্ঠ পারার পুরো অংশ। রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৪ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন অধ্যাপক আবরার। এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে আজ নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে তাঁর দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমিনুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও এই বিভাগের একটি সূত্র জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন,…
রাফাসান আলম; রাবি প্রতিনিধিঃ ঈদ হলো খুশি, ভালবাসা এবং মিলনের একটি দিন। কিন্তু রাজশাহীর কিছু পথশিশুদের জন্য ঈদ শুধুমাত্র আরেকটি সাধারণ দিনের মতো। তাদের জীবনে ঈদের খুশি প্রবাহিত হোক, সেই লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন নিয়ে আসছে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৫’ ক্যাম্পেইন। এ উদ্যোগের মাধ্যমে ০ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। যেন তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে। ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে শিশুদের তালিকা প্রস্তুত করেছেন, যাতে প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় উপহার পৌঁছানো নিশ্চিত হয়। এই মহতী উদ্যোগ সফল করতে…
চট্টগ্রামে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন ও আবু ছালেক। দুজনই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানায় স্থানীয়রা। তারা ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর অনুসারী বলে পরিচয় দিয়ে থাকেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩-৫ জন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর…

