ঘুসি মেরে ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে দেয়া শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। সোমবার (০৩ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কমিটি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শাওন পুলিশকে মারপিটের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। গত শনিবার (০১ মার্চ) বিকেলে যশোর শহরের জেলরোডে ল্যাবএইড হাসপাতালের সামনে ট্রাফিক পুলিশের সদস্য কেএম শরিফুল ইসলামকে ঘুসি মেরে নাক ফাটিয়ে ফেলেছিলেন শাওন। যানজটের সময় মোটরসাইকেল নিয়ে জটলার মধ্যে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলায় তিনি ওই ট্রাফিক পুলিশের ওপর হামলা চালিয়েছিলেন। স্থানীয়রা সেসময় শাওনের কবল থেকে ওই…
Author: TMTV Desk
ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। এমন কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সিয়াম সাধনা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রমজানের তাৎপর্য বা ধর্মের মর্মবাণীকে অনুধাবন করেই যেন আমরা সিয়াম সাধনা করি। রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিয়াম সাধনায় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি। অনুষ্ঠানে…
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, এসবি, সিআইডি, র্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন— *প্রথম তালিক ও দ্বিতীয় তালিকা।
রিকশাচালককে জুতাপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সচিব ড. মো. মহিউদ্দিন। এই প্রজ্ঞাপনের কপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, রিকশাচালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ধরনের আচরণ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরি শৃঙ্খলা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন…
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসা ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন। গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বলেন, “আমাদের সেকেন্ড রিপাবলিক (দ্বিতীয় প্রজাতন্ত্র) প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য।” মির্জা আব্বাস নতুন দল নিয়ে…
স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ ভয়ংকর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে একটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “৯০-এর গণঅভ্যুত্থানের পর মাত্র তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব হয়েছিল, অথচ এখন সংকট ক্রমেই বাড়ছে। জনগণের ভোটাধিকার এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, বাজার সিন্ডিকেট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসেনি।” সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকার যদি সত্যিই এ বছর জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনায় আন্তরিক হয়, তাহলে দেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও জটিল হবে।” ছাত্রদের বই পড়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, “শুধু পাঠ্যবই নয়,…
আপিল বিভাগের নির্দেশনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও পদায়ন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ মার্চ) মন্ত্রণালয় থেকে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন করা বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন, তাদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে ৪ মার্চ। ১২ মার্চের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে…
স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলো কাতালান ক্লাবটি। এছাড়া, লিগে টানা সপ্তম জয়ের দেখা পেল হ্যান্সি ফ্লিকের দল। রোববার (২ মার্চ) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সোসিয়েদাদকে আতিথ্য দেয় বার্সা। ম্যাচে দলের হয়ে গোল করেন জেরার্ড মার্টিন, কাসাদো, আরাউহো ও লেভানদোভস্কি। ম্যাচের ১৭ মিনিটে দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো। ১০ জনের দলের ওপর চড়াও হয় বার্সা। ২৫ মিনিটে জেরার্ড মার্টিনের গোলে লিড নেয় কাতালানরা। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। ২-০ তে লিড নিয়ে…
পবিত্র শবে বরাত পালিত হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরি সালে রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। সেই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়। সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট।…
টাইব্রেকারে ফুলহ্যামের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত আসরের শিরোপাজয়ীরা এবার থামলো আসরের শেষ ষোলোতেই। রোববার (২ মার্চ) ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ফুলহ্যামকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্যালভিন বাসসের গোলে লিড নেয় ফুলহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে, সেই ৩০ মিনিটেও আর গোলের দেখা পায়নি কেউই। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। দুই দলই প্রথম তিনটি শট থেকে গোল…

