লাতিন আমেরিকা, এশিয়ার ২০২৬ বিশ্বকাপ বাছাই বেশ আগেই শুরু হয়ে গেছে। তবে ইউরোপের দেশগুলো এখনো বিশ্বকাপের দৌড় শুরু করেনি। তবে শিগগিরই সেটা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের ড্র সম্পন্ন হয়েছে। উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পরাশক্তিদের গ্রুপটা অবশ্য নির্ধারিত হয়নি। তবে হারলে কে কোন গ্রুপে পড়বে আর জিতলে কোথায়, সেটা ঠিক হয়েছে। এই যেমন নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-ইতালি। এই ম্যাচের জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে গ্রুপ এ-তে। তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ। আর হেরে যাওয়া দল খেলবে গ্রুপ আইয়ে। সেখানে তারা মুখোমুখি হবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভার। ২০২৬…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ‘বুদ্ধিজীবীতার ভার বারবার বহন করতে অক্ষম হয়েছি আমরা। দ্রোহ এবং প্রতিষ্ঠিত বিষয় নিয়ে কথা বলা বুদ্ধিজীবীদের কাজ কিন্তু আমাদের দুর্ভাগ্য গত এক দশক ধরে বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবী দেখেছি। যারা কখনো গণমানুষের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াতে পারেনি। জুলাই অভ্যুত্থানে যেসব অত্যাচার হয়েছে সেখানে তাদের দায়িত্বের একবিন্দু পর্যন্তও পালন করেনি। কারণ তারা বিক্রি হয়ে গিয়েছিল, তাদের বিবেকবোধ হারিয়ে ফেলেছিল। শনিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদউদ্দিন খান বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবসকে শুধু দিবস পালনের মধ্যে নয় বরং আমাদের কাজের মধ্যে…
খুলনা রেলস্টেশনের মূল ফটকের সামনে একটি ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা প্রচার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। জানা গেছে, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ একটি বার্তা প্রচার হতে থাকে, যেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে।’ খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। রেলওয়ে থানার ওসি জানান, ডিজিটাল প্যানেল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজনকে আটক করা…
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বরাবরই নিজের স্ট্রাগল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রীকে অনেকেই উপদেশ দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার জন্য। নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তার কাছে ছোট নয়। প্রথম থেকেই নিজের কাজ নিয়ে যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’ অভিনেত্রীর পিআর টিম তাকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।…
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার আরেক আসামি রিপন দাস। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে জবানবন্দি দেয় ওই আসামি। এ নিয়ে এই হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে ৩ আসামি। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রিপনকে আদালতে হাজির করা হলে বিচারকের খাসকামরায় জবানবন্দিতে বলেন- ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় রিপন। পরে চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় সেবক কলোনি এলাকায় চলে যায় সে। সেখানে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী…
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১৭ সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপির একটি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ডিসেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানান। তিনি প্রাথমিকভাবে সমাবেশে থাকার সম্মতি দিয়েছেন।…
প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে আলাদা অধিদপ্তর গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রতিবন্ধীরা এক নন, তাদের সঙ্গে নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সক্ষম সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি, আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি ভবনের মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিকরা তাদের দুঃখ-বেদনা এবং প্রতিবন্ধী সুরক্ষা আইনের সংশোধনসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।…
অস্ত্র আর জোর করে আওয়ামী লীগের ক্ষমতা আকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে গত ৫ আগস্ট। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ। তার কাছে প্রশ্ন ছিল— আওয়ামী লীগ কি প্রকাশ্যে রাজনীতিতে ফিরেতে পারবে? নাহিদ ইসলাম বলেন, বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া উচিত। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গিয়েছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়ে আসলে সমাজে রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের মূল্যায়ন কীভাবে হবে জানতে চাইলে এই সরকারের তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দলটাই সবসময় মিথ্যার ওপর টিকে ছিল। তাদের প্রধান অস্ত্র…
জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন তারা। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে কবরস্থানে আসছেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। যাদের অধিকাংশকেই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সাধারণ…
২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রেঞ্চ ফুটবল এটি নিশ্চিত করে। রিয়াল মাদ্রিদ তারকা হলেও এ পুরস্কার তিনি জিতেছেন পিএসজির হয়ে শেষ মৌসুম দারুণভাবে শেষ করার কারণে। এ নিয়ে চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলার হলেন এমবাপ্পে। পিএসজির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেন তিনি। জেতেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। এছাড়া ফ্রান্সের অধিনায়ক হিসেবে দলকে ওঠান উয়েফা ইউরোর সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদে আসার পর ২২ ম্যাচে ১২ গোল এসেছে তার পা থেকে। এবার এ তালিকায় দ্বিতীয় হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান হয়েছেন তৃতীয়। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে…

