Author: TMTV Desk

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দ্বিতীয় শ্রেণির মর্যাদা অনুসারে ১০ম গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের রিভিউ নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন। তিনি জানান, ২০১৪ সালের ৯ মার্চ থেকে এই মর্যাদা অনুসারে সুযোগ-সুবিধা পাবেন প্রধান শিক্ষকরা । এর আগে ২০১৮ সালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। ওইদিন রিয়াজ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তার আইনজীবীকে উদ্ধৃত করে বলেন, ২০১৪ সালের ৯ মার্চ…

Read More

রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে আজ ১৪তম তারাবিতে সূরা আম্বিয়ার প্রথম রুকু থেকে সপ্তম রুকু (আয়াত ১-১১২) পর্যন্ত এবং সূরা হজের প্রথম থেকে দশম রুকু পর্যন্ত (আয়াত ১-৭৮) পড়া হবে। পারা হিসেবে আজ পড়া হবে ১৭তম পারা। সূরা আম্বিয়া : (আয়াত ১-১২২) :…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্রতীরের যে কোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব। ড. ইউনূস বলেন, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো…

Read More

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ৬০ বছর পূর্ণ করেছেন। জন্মদিনের এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎজি পরিবার। আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎজিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কে এই আমিরের প্রেমিকা, কী করেন? জানা গেছে, তার নাম গৌরী স্প্রাট। তিনি আদপে একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন তারা। লন্ডন থেকে পড়াশোনা করেছেন। তুতো বোনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের। সেটাও ২৫ বছর আগে। জানা…

Read More

আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার ঢাকায় পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারজিস বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে, সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। তিনি বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। তিনি পঞ্চগড়বাসীর উদ্দেশে বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের…

Read More

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে। বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,…

Read More

চলছে সিয়াম সাধনার মাস রমজান। দেখতে দেখতে বাংলাদেশে পেরিয়ে গেছে রমজানের ১১তম দিন। অপরদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের মানুষ ১২তম রোজা রাখছেন। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানিয়েছে এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, “যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।…

Read More

নিশ্চিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। বার্সেলোনা, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ জায়গা করে নিলেও বাদ পড়েছে লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদের মত জায়ান্টরা। চলতি মৌসুমের শেষ আটের প্রথম লেগ মাঠে গড়াবে ৮ ও ৯ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ। গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লড়াই হবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও পিএসজি। এই স্টেজে বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে বায়ার্ন-ইন্টার এবং আর্সেনাল-রিয়ালের ম্যাচ নিয়ে। ২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ইন্টার।…

Read More

রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরানোই এই সংকটের প্রাথমিক সমাধান বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। শুক্রবার (১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব এ মন্তব্য করেন। আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সব পক্ষের প্রতি স্পষ্ট বার্তায় বলেন, সর্বোচ্চ সংযম অবলম্বন করুন, আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের সুরক্ষার অগ্রাধিকার দিন এবং সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার উসকানি রোধ করুন। যা গণতন্ত্রের শিকড় গড়ে তোলার পথ প্রশস্ত করবে। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত,…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। ১৪ মার্চ শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। সে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। ভুক্তভোগী শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। টাকা নিয়ে শিশুটি সেলিম উদ্দিনের দোকানে গেলে তখন সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে। এলাকাবাসী সেলিমকে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার…

Read More