রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে আজ শুক্রবার (১৪ মার্চ) নামাজ পড়তে ৮০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এ তথ্য। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি। এছাড়া…
Author: TMTV Desk
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,’বর্তমান সময়ে নির্যাতিত আছিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনোমতেই দেশবাসী মেনে নিতে পারছেনা। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। শুক্রবার(১৪ মার্চ)সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিগত ১৬ বছর দুঃশাসনে আমাদের অতিপরিচিত শান্তি ও সুস্থময় পরিবেশকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা গলিত দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহা উৎসবের মধ্য দিয়ে…
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন অপরিহার্য। বিচার না পেয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অথচ কুরআনের আইন থাকলে মানুষ ন্যায়বিচার পেতো। সুতরাং আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে যেতে হবে। শুক্রবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় মাঠে ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ খুবই…
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে আজ তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা। সুরা ১৭ বনি ইসরাইল, আয়াত: ১-১১১ এ অংশের বিষয়বস্তু: মুহাম্মদ (সা.) মিরাজের সফরের সত্যতা। বনি ইসরাঈলিদের উত্থান-পতন। কোরআনে দেখানো পথ সরলতম এবং বিশ্বাসীদের সুখবরদাতা। পরকালে অবিশ্বাসীদের মর্মন্তুদ শাস্তি। শিরক করলে পরিণতি মন্দ। ইসলামি সমাজের ভিত্তি ও মৌলিক বৈশিষ্ট্য। আখিরাত ও পুনরুত্থানের যুক্তি। মানুষের প্রতি উপদেশ। মানুষের প্রতি ইবলিসের শত্রুতা। শয়তান কাদের বিভ্রান্ত করতে পারবে না। কিয়ামতের দিন প্রত্যেক মানবগোষ্ঠীকে তাদের নেতার নেতৃত্বে হাজির হবে। দুনিয়ায় সত্যের…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সাংবাদিকদের একটা ন্যূনতম বেসিক থাকতে হবে সেটা ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা হোক। এর নিচে নামা যাবে না। এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, সাংবাদিকতা এখন বাংলাদেশে এক ধরনের শোষণমূলক শিল্পে পরিণত হয়েছে। সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে। বছরের পর বছর চাকরি করলে বেতন দেয় না। সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। তিনি…
রাবি প্রতিনিধি: স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮ম। গত বছরে রাবির অবস্থান ছিল ১৩তম। এই র্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, গত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৩তম। ২০২৩ সালে অবস্থান ছিল ১৭তম, ২০২২ ও ২০২১ সালে ১২তম, ২০২০ সালে ৬তম, ২০১৯ সালে ৫ম ও ২০১৮ সালে রাবির অবস্থান ছিল ৪র্থ। অর্থাৎ গত ৩ বছর ধরে এই র্যাঙ্কিংয়ে ক্রমাগতভাবে রাবির অবস্থান উন্নতি হয়েছে। গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন-এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই…
পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে— এমন মন্তব্য করেছেন রাজ্যটির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১২ মার্চ) রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এরপর ওদের যে’কটা মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে তাদেরকে রাস্তায় ফেলবো। বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিপরীতে কথা বলার পাশাপাশি ক্ষমতাসীন দলকেও নিশানা করেন শুভেন্দু। রাজ্যের বর্তমান সরকারকে ‘মুসলিম লীগ-২’ সরকার বলেও আখ্যায়িত করেন তিনি। বলেন, বাংলার হিন্দু জনতা এই সরকারকে উপড়ে ফেলবে। এর…
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইটে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদ জানানোয় ইংরেজি বিভাগের আরেকজন শিক্ষার্থীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। হেনস্তাকারী ব্যক্তির নাম তন্ময়। তার বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার অন্তর্গত আমজাদের মোড় এলাকায়। ছেলেটি রাবি ক্যাম্পাস সংলগ্ন ‘হ্যাট্রিক ক্যাফে’ নামে একটা ক্যাফের মালিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে ইংরেজী বিভাগের একজন নারী শিক্ষার্থী হ্যারাসড হন। এসময় তার সাথে থাকা ইংরেজি বিভাগের আরেকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে হাতাহাতির সূত্রপাত হয়। এক পর্যায়ে দুজনই শারীরিকভাবে হেনস্তার শিকার হন। ঘটনা চলাকালীন ফেসবুকে…
রাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ আল মামুন, মাহবুবা আক্তার বৃষ্টি, মোয়াজ আল কায়কোবাদ, মো:আব্দুল্লাহ হেল বাকী, মো. সাকিব, মো. পারভেজ আহাম্মেদ, মো. সাজ্জাদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক কানন হাসান অর্ণব, সাব্বির আহামেদ, সাদ আহমেদ, পূজা বিশ্বাস, মো. আমজাদ হোসেন, মো. মহিউদ্দিন, মো.…
শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া মার্চ মাসের বেতনের কমপক্ষে ১৫ দিনের বেতন মালিকপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী দেবেন। আসন্ন ঈদ-উল-ফিতর পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি সংক্রান্ত পর্যালোচনার জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৮৫তম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে আয়োজিত সভায় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ থেকে ৭টি বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো ১। আসন্ন ঈদ-উল-ফিতর এর পূর্বে কোনো শ্রমিককে চাকরিচ্যুত/ছাঁটাই করা যাবে না। ২। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে শ্রম আইন অনুযায়ী দ্রুত ঈদ-উল-ফিতর এর…

