আইসিসি মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও পুনঃনিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ২০০০-০৫, এই পাঁচ বছর ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ২০২১ সালে তিনি প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছরের দায়িত্ব শেষে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ান। গাঙ্গুলী ও লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আরও আছেন আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও…
Author: TMTV Desk
প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যতিক্রমী ড্রোন শো’র আয়োজন করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ‘র প্রতিকৃতিসহ বিভিন্ন ছবি ফুটে ওঠে। শেষে দর্শকদের ড্রোন শো’র মাধ্যমে ‘শুভ নববর্ষ’ লিখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের ওপরে ২৬০০ ড্রোন দিয়ে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়িয়ে ড্রোন শো উপভোগ করেন হাজারো দর্শক। অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে প্রায় ১৫ মিনিট ধরে চলা এই ড্রোন শো’র শুরুতেই হাতে ধরে থাকা খাঁচাবন্দি একটি পাখির ছবি ভেসে ওঠে। কিছুক্ষণ পর সেই খাঁচা খুলে…
অবরুদ্ধ গাজার দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বেশ পরিচিত ছিলেন দীনা খালেদ জাউরুব। ২০১৫ সালে, সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর আঁকা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি। খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত হানে। এ হামলায় জাউরুব প্রাণ হারান।
লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে কিছুটা পিছিয়ে পড়লেও সম্ভাবনার খাতা থেকে বাদ পড়েনি রিয়াল মাদ্রিদের নাম। ট্রফি রেসে টিকে থাকতে এখন লস ব্ল্যাঙ্কোসের জন্য প্রতিটি ম্যাচই যেন বাঁচা-মরার। রোববার (১৩ এপ্রিল) রাতে আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও পয়েন্ট হারানোর শঙ্কায় ভুগছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার কল্যাণে রক্ষা পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের ৩৮ মিনিটে লাল কার্ড দেখে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার মাঠত্যাগে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। পরে অবশ্য আলাভেসের সানচেজও লাল কার্ড দেখলে বেশিক্ষণ ভুগতে হয়নি আনচেলত্তির শিষ্যদের। তবে নাটকীয়তায় ভরপুর ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোলের…
লাতিন আমেরিকান সাহিত্যকে বৈশ্বিক অঙ্গনে জনপ্রিয় করার অন্যতম রূপকার, নোবেলজয়ী পেরুভিয়ান ঔপন্যাসিক মারিও ভার্গাস য়োসা ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) ৮৯ বছর বয়সে পেরুর রাজধানী লিমায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। এই মৃত্যুর মধ্য দিয়ে লাতিন আমেরিকার সাহিত্যের ‘গোল্ডেন জেনারেশন’ যুগের অবসান হল। বিবৃতিতে তারা লিখেছেন, ‘আত্মীয়, বন্ধু ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য পাঠককে তার প্রস্থান শোকার্ত করবে। তবে আমরা আশাবাদী, তার দীর্ঘ, দুঃসাহসিক ও সার্থক জীবনের কথা ভেবে তারা কিছুটা সান্ত্বনা পাবেন, যেমনটা আমরা পাচ্ছি।’ মধ্যবিত্ত পেরুভিয়ান পরিবারে জন্ম নেওয়া ভার্গাস য়োসার সাহিত্যজীবন পঞ্চাশ বছরেরও বেশি সময়জুড়ে বিস্তৃত।…
জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রোববার (১৩ এপ্রিল) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। খবর আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব বলেন, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এসময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়ামসহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেন। তবে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি। অপরদিকে দেশটির সৌরশক্তির কথা উল্লেখ করে বলেন, এখানে সৌর-প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে। দু’দেশের মধ্যে…
শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। হাতে ছিল ৪ উইকেট। এমন জায়গা থেকে অনেকেই ম্যাচের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে তখনও আশার প্রদীপ হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন রিতু মণি। নিভু নিভু হয়ে জ্বলতে থাকা সেই রিতুতেই শেষ পর্যন্ত আলো খুঁজে পেলো বাংলাদেশ। তার অপরাজিত ফিফটিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।…
নোয়াখালীর বেগমগঞ্জে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী বেগমকে (১৯) গলা কেটে হত্যা করেছে স্বামী সাকিব হোসেন (২৫)। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাকিব হোসেনকে আটক করেছে। পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় তুলে গলা কেটে হত্যা করেছে বলে জানায় পুলিশ। নিহত লাকি বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে। নিহতের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান…
জিতের মতো তারকাকে কে না ভালোবাসেন। কে না তার অনুরাগী। অবাঙালি হয়েও বাংলায় বড় হয়েছেন এই তারকা। বাংলা সিনেমাকে দিয়েছেন একের পর এক হিট বাণিজ্যিক ছবি। তার ফ্যানবেজের সংখ্যাটাও ছোট নয়। সে কারণেই একবার প্রাণে বেঁচেছিলেন জিৎ। নিজের মুখেই শেয়ার করেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। গ্রামে শো করতে গিয়েছিলেন নায়ক। প্রত্যন্ত গ্রাম। শো শেষ হয় অনেক রাতে। ফেরার পথে সঙ্গীদের সঙ্গে রাস্তার একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছিলেন। পোশাক পরিবর্তন করেছিলেন তারা। হঠাৎই দেখেন দূর থেকে ধেয়ে আসছে একদল লোক। ১৫-১৬ জনের মতো হবে। সবার হাতে ধারালো অস্ত্র, ইট। জিতের গাড়ি ঘিরে ধরে তারা। ভয়ে কাঁপতে শুরু করেন সকলে। জিৎ বলেন,…
দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ এখনো রয়ে গেছে, তাও শিগগির দূর হয়ে যাবে। সোমবার সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, উদযাপন করছেন। তিনি আরও বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ, ঝরা-সবকিছু দূর হয়ে যাক। দেশ থেকে অমঙ্গল…

