রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত সায়মনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় এ আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে…
Author: TMTV Desk
দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। বিমান বন্দরে পৌঁছে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। রাজনৈতিক ঐক্যের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়েই নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে।’ এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী…
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে…
মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন উভয় পক্ষের ৪০ জন। রোববার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। জানা যায়, সংঘর্ষের সময় রাজৈর বাজারের কমপক্ষে ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এছাড়াও এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং সকল আবাসিক হলসমূহ আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত গণমাধ্যম পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম (জরুরি) সিন্ডিকেট…
elitemobilecasinos ≡ Offers Casino Log In Support Best Real Money Online Casinos in AustraliaYou’re about to explore the world of best real money online casinos, focused on the Australian market. Learn how to choose a safe platform, what games are offered and which services to expect. This is useful for beginners and experienced players interested in Australian rules. Author: Jackson GreenLast Update: Top Rated Online Casino Choices in Australia 1 4.8★★★★★21 Sign Up & Grab 200% Up to $100 + 175 Free Spins TodaySIGN UP 2 4.7★★★★★Bizzo Buffalo King Lovers: Get 120% to $300 + 25 Free SpinsSIGN UP 3…
রাজশাহীতে কবির বিল্ডারস এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৫ টা নগরীর বসুয়া বেল্লালের মাঠ এলাকায় প্রতিষ্ঠানটির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। আয়োজিত অনুষ্ঠানে আগত ফ্ল্যাট ক্রেতারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, কবির বিল্ডারস এন্ড ডেভেলপমেন্ট কোম্পানিটি বিশ্বস্ততার সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন, এসময় এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন তারা প্রতিষ্ঠানটির কর্ণধার হূমায়ন কবির বলেন, রাজশাহীতে ডেভালপার কোম্পানিরগুলোর নানা ধরনের অভিযোগ শুনা যায়, কিন্তু দীর্ঘ ২৩ বছর ধরে রাজশাহীতে সুনামের সাথে কাজ করছে এই প্রতিষ্ঠানটি, ক্রেতাদের চাহদিদা কথা মাথায় রেখে স্বল্প মূল্যে…
রুহুল আমিন, বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি কলেজে ১৫ ই মার্চ (১৪ ই রমজান) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আয়োজিত মসজিদ মিশন ও উলামা বিভাগের উদ্যোগে এক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা ৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী এম পি মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা। প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের শিক্ষা ও ফযিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তিনি বাংলাদেশের তথা গোটা জাতির অশান্তি ও বিপর্যয়ের মুল কারণ হিসেবে অসৎ নেতৃত্ব কে দায়ী…
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির বর্তমান সভাপতি আবুল কালামের বিরুদ্ধে এক যুগ ধরে অর্থ আত্মসাৎ, পেশিশক্তি ব্যবহার করে পদ আঁকড়ে থাকা ও রাজনৈতিক উদ্দেশ্যে ফান্ডের অপব্যবহারের অভিযোগ তুলেছেন সংগঠনের একাংশ। শনিবার (১৫ মার্চ) রাজশাহীর বারোরাস্তা মোড়স্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন সমিতির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য সাধারণ সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক আল আমিন সরকার টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সুজন আলী, হেলাল হোসেন, সদস্য সচিব আব্দুর রউফ, সদস্য আলমগীর, শরিফ, কোরবান আলী প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহ্বায়ক আল আমিন সরকার টিটু দাবি করেন, আবুল কালাম ২০১৩ সাল…
রাজশাহীতে জুলাই বিপ্লবের ৫ আগষ্টের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগের নেতা আবুল কালাম(৫৫)কে গ্রেপ্তার করা হলে বিএনপির একটি গ্রুপ থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে আসলে বিএনপির অন্য গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৫ মার্চ) নগরীর বোয়ালিয়া মডেল থানার ভিতরে ২টা ৩০ মিনিটে প্রকাশ্যে আসামী আবুল কালাম লাথি দেয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে। খোঁজ নিয়ে জানা যায়, জুলাই বিপ্লবের ৫ আগষ্টের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৬৫নং আসামি আবুল কালাম। তিনি এক সময় পবা উপজেলার পারিলাতে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে তিনি আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে বিভিন্ন সুযোগ…

