পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দুদিনের অভিযানে ট্রেনের প্রায় সাড়ে ৩০০ যাত্রী উদ্ধার হয়েছে বলে বুধবার জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে মুক্ত করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর অন্তত ২৮ সৈন্য নিহত হয়েছেন। তিনি বলেছেন, ট্রেনের জিম্মি ৩৪৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছেন। জিম্মি করা ট্রেনে দায়িত্ব পালনরত ২৭ সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছেন; যারা ওই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়া অভিযান পরিচালনার সময় অপর এক সেন্য নিহত হয়েছেন।…
Author: TMTV Desk
আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা থামলো মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। এবার সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন ‘মিস্টার সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ লাল-সবুজ জার্সিতে নিজের প্রস্থানের খবর জানান। পোস্টে তিনি লেখেন, সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি তার সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। ক্যারিয়ারজুড়ে পরিবারের অবদান তুলে ধরে মাহমুদউল্লাহ বলেন,…
পুলিশ ও প্রশাসন কোনো কাজ করছে না। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে— এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার (১২ মার্চ) বিকেলে সদর উপজেলার চৌরী পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের মাথায় এখনও আওয়ামী লীগ রয়ে গেছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলেই দেশ মুক্ত হবে। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইনের মাধ্যমে ৯০ দিনের ভেতর ধর্ষকদের বিচার করতে হবে। এটি আমলে নিয়েই আইন প্রণয়ন করতে হবে। যাতে কেউ এ ধরনের…
আইসিসি নারী ওডিআই বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড— বিসিবি। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার। পাকিস্তানের লাহোরে আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাই। ৮ দলের টুর্নামেন্টে দুটি স্পটের জন্য লড়বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। মূল আসর বসবে ভারতের মাটিতে। বাংলাদেশ দলে আছেন ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি জান্নাতুল সুমনা সহ রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও ঋতু মনি। আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দ্যেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাস করেছেন। অভিযান চলাকালীন কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। দিল্লি দক্ষিণ জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৩ এবং দক্ষিণ পূর্ব জেলায় ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বর্তমানে ওই অঞ্চলে ১০ জনেরও বেশি বাংলাদেশির নথিপত্র যাচাই-বাছাই করছে। মঙ্গলবারও অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। সদর বাজার…
হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পেয়েছেন। তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার। এর আগে ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই…
বেসরকারি খাতের মেঘনা, এনআরবি, এনআরবিসি ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ মার্চ) রাতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, মেঘনা, এনআরবি, এনআরবিসি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) নতুন বোর্ড গঠন করা হবে।
একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নাই নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই। বুধবার (১২ মার্চ) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন। মানুষ বাস্তবতা বুঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার। নিজের জন্য…
পবিত্র রমজান মুমিনের জন্য প্রশিক্ষণকাল। এ মাসে মুমিন সংযমে ভরা পুণ্যময় জীবনে অভ্যস্ত হয় এবং বছরের অন্য মাসগুলোতে সেভাবে জীবনযাপন করে। একজন রোজাদারের রোজনামচা কেমন হতে পারে, তার একটি ধারণা এখানে দেওয়া হলো। সুবিধামতো এসব আমল করা যায়। সকালঃ আজানের জবাব: একজন মুমিনের দৈনন্দিন জীবন শুরু হয় ফজরের আজান শুনে। সে প্রথমেই আজানের উত্তর দেয় এবং আজানের দোয়া পাঠ করে। আজানের উত্তর প্রদানকারীর ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৪) ফজরের সুন্নত: রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম।’ (সহিহ মুসলিম, হাদিস:…
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ মার্চ রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হবে। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে মোট ৩৮৪টি কেন্দ্রে ৬৬ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের…

