পেহেলগামের হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে চুক্তি বাতিল, নিষেধাজ্ঞা দেয়ার ঘটনাও ঘটেছে। এবার ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত গান, চলচ্চিত্র, ওয়েব সিরিজ তুলে নেয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার বৃহস্পতিবার ওটিটি নিয়ে নতুন নির্দেশনা জানানো হয়েছে। ভারতে কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বা মিডিয়া স্ট্রিমিং সংস্থা পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ধরনের ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট দেখাতে পারবে না। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Author: TMTV Desk
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ-যুবা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান। জামায়াত আমির বলেন, “আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সকল বিপ্লবী বীরকে অভিনন্দন।” এর আগে আরেক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান গণ-আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে ‘ইতিহাসের মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি আজ একাট্টা। ইনশাল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে…
গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শনিবার) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত দুদিন ধরে কর্মসূচি পালন করছে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ও সংগঠন। এনসিপি গঠিত হওয়ার পর থেকেই ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নেয় মাঠে নামে এনসিপি। শনিবার রাতে এ নিয়ে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সরকারের…
ভারত ও পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার রাতে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতশাসিত কাশ্মীরে। এই ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাতে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, “এটি কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।” এর আগে তিনি শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানান। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছেন, যার ফলে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আলজাজিরার শ্রীনগর-ভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন, তিনি আকাশে বস্তু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, “বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎবিচ্ছিন্নতা…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইশরাক হোসেন। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্য দিয়ে থেমে যাওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। তিনি লেখেন, ‘কেবল নিষিদ্ধ করার মধ্যে দিয়েই জনগণ থেমে গেলে চলবে না।…
তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিলের দাবিও তুলেছেন তিনি। সিদ্ধান্তটি জানার পর পরই শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ দাবি করেন এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম লেখেন, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের…
৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা। তবে এ নিয়ম প্রযোজ্য হবে ২০৩১ আসর থেকে। ২০২৭ সালের ব্রাজিল আসরে খেলবে ৩২ দল। শুক্রবার (৯ মে) ফিফা জানিয়েছে, ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল। ৪৮ দলের নারী বিশ্বকাপের পরিকল্পনাটা অবশ্য আগেই করা হয়েছিল। শুক্রবার ফিফার ভার্চুয়াল সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। ৪৮ দলের বিশ্বকাপ হলে টুর্নামেন্ট সময়সীমা বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। ঠিক যে নিয়মে হবে পুরুষদের ২০২৬ বিশ্বকাপ। ২০১৯ সালে ফ্রান্সে হয়েছিল ২৪ দলের নারী বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপ থেকে অংশ নিচ্ছে ৩২ দল।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে…
ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে পালটাপালটি হামলা। এমন পরিস্থিতিতে খেলাধুলাসহ ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন আফ্রিদি। এক এক্স পোস্টে ৯ মে আফ্রিদি লিখেছেন, ‘খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।’ ভারতীয় গণমাধ্যমেরও…
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের দেওয়া বিবৃতির পর, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, “আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। এই কারণেই জরুরি মিটিং।” সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনায় কারা জড়িত, সেই ব্যাপারে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।”…

