পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিকের মৃত্যুতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গোসলে গিয়ে পানিতে ডুবে যাওয়ার পর সহপাঠীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেওয়ার পর দীর্ঘ ৪০ মিনিট চিকিৎসা না হওয়ায় আসিকের মৃত্যু হয়। সন্ধ্যার আগে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা…
Author: TMTV Desk
সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন আর জাটকা সংরক্ষণে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করেছে সরকার। আর তাতে এখন প্রতিবছর ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা চলবে। যা চলতি বছরে আজ শুরু হচ্ছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এতদিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর ভারতীয় জেলেদের জন্য দেশটি এই নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত বলবৎ রাখে। ফলে বাংলাদেশের জেলেরা যখন নিষেধাজ্ঞার কারণে অলস সময় কাটাতেন, তখন বাংলাদেশের জলসীমায় দাপিয়ে বেড়াতেন ভারতীয় জেলেরা। এ অবস্থায় ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার…
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের একটি কফিশপের সামনে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মেলেনি। গত ১১ এপ্রিল মারধরের ওই ঘটনা সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মোট তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে মালিক জিয়াউর রহমান অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর খোঁজ না মেলায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় মামলা নথিভুক্ত করে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আল আমিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা এখনো ভুক্তভোগী সেই তরুণীর খোঁজ পাইনি। তার সন্ধানের চেষ্টা চলছে।…
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। সোমবার (১৪ এপ্রিল) এই সাক্ষাতের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বাংলাদেশের দুই উপদেষ্টার সাক্ষাতের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যা সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। উভয়পক্ষ আশা প্রকাশ করেছে, সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দুই পক্ষের আন্তরিক আলোচনা দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য ফলাফল আনবে বলে আশা করছে…
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় উত্তাল ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন বলেন, সন্ধ্যার পর থেকেই পাটুরিয়া ঘাট পয়েন্টে বাতাসের উপস্থিতি দেখা যায়। রাত যত গভীর হয় বাতাসের প্রকোপ বাড়তে থাকে, এক সময় মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড বাতাসের ফলে ঢেউয়ের সৃষ্টি হয়। নদী পথে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা নদী শান্ত হলে এই নৌরুটে…
ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো– দুজনেই এখনো মাঠ কাঁপাচ্ছেন, আর তাদের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। সাম্প্রতিক ম্যাচে সৌদি প্রো লিগে আল-রিয়াদের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯৩৩-তে। অন্যদিকে, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মায়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে মেসির মোট গোল হয়েছে ৮৫৭। পরিসংখ্যানে মুখোমুখি: মোট গোল (ক্লাব ও দেশ মিলিয়ে) ক্রিস্টিয়ানো রোনালদো: ৯৩৩ গোল (১,২৭২ ম্যাচে) লিওনেল মেসি: ৮৫৭ গোল (১,০৯২ ম্যাচে) রোনালদো বয়সে কিছুটা বড়—৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন, এবং তার লক্ষ্য ১ হাজার গোল ছোঁয়া। মেসি বর্তমানে ৩৭ বছর বয়সে, তাই…
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হওয়ার পর নিজেকে মেলে ধরলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তিন উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল পেশোয়ার জালমি। রিশাদ বোলিংয়ে আসেন সপ্তম ওভারে। এর আগেই ৬২ রান তুললেও ৪ উইকেট হারিয়ে ফেলে কোয়েটা। আক্রমণে এসে প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। পরের ওভারের চতুর্থ বলে রাইলি রুশো ছক্কা মেরে দেন রিশাদকে। প্রতিশোধ নিতে অবশ্য একটুকু দেরি করেননি বাংলাদেশের তরুণ স্পিনার। পরের বলেই দ্রুতগতির এক গুগলিতে বোল্ড করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে। ফেরার আগে ১৯ বলের ৪৪ রান করেন রুশো। ওটাই শেষ পর্যন্ত কোয়েটার সর্বোচ্চ…
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে স্কয়ার গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১০ এপ্রিল ২০২৫ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১০ এপ্রিল ২০২৫ আবেদনের শেষ…
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্যে রাশিয়ার ওপর চাপ বাড়াতে এই আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে…
রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চ থেকে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নিয়ে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ শোভাযাত্রায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অংশ নেয় নানা শ্রেণির মানুষ। শোভাযাত্রায় অংশ নিয়ে স্নিগ্ধ বলেন, স্বৈরাচারের পরিণতি কেমন হয়, তা শোভাযাত্রার মাধ্যমে আবারও প্রামান হয়েছে। এসময় স্বৈরাচারের প্রতিকৃতি নিয়ে বিভিন্ন রকম স্লোগানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার কথা জানান তিনি। স্বৈরাচারের প্রতিকৃতি নিয়ে শহীদ মীর মুগ্ধ মঞ্চ থেকে যাত্রা শুরু করে আজমপুর হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে আবার শহীদ মীর মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, নববর্ষ উপলক্ষ্যে এবারের আনন্দ শোভাযাত্রার মূল মোটিভ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এটি তৈরি…

