খুনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় ভারতের স্বঘোষিত লেডি ডন ‘জিকরা’। ১৭ বছরের এক কিশোর হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। গত বৃহস্পতিবার দিল্লিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয় ১৭ বছরের কিশোর কুনাল। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মানুষের মাঝে ছড়ায় ব্যাপক ক্ষোভ। জড়িত সন্দেহে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় জিকরা। পুলিশের অভিযোগ, জিকরার নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের গ্যাং নানা অপরাধে জড়িত। সামাজিক মাধ্যমে সরব জিকরার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৫ হাজারের বেশি। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, জনমনে আতঙ্ক ছড়াতেই তার অস্ত্রের শো-অফ। গুঞ্জন আছে, গ্যাংস্টার হাশিম বাবার সাথে প্রেমের সম্পর্ক ছিল…
Author: TMTV Desk
গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪) নামের দুই ভাই-বোনকে ঘরে থাকা বঁটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে সালেহা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি বলে সাংবাদিকদের জানায় পুলিশ। নিহত মালিহা আক্তার ও আবদুল্লাহ বিন ওমরের বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর…
ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘এম্পাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে। দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানরা (যুবসমাজ)। আসুন, আমরা সবাই মিলে প্রফেসর ইউনূসকে সাহায্য করি। তবে গণতন্ত্রের বিকল্প নেই। দেশ গঠনে সব ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, এত রক্ত ঝরেছে, এত মায়ের কোল খালি হয়েছে—এর ফল হিসেবে…
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। অবশ্য ফাউল করে দেখেছেন হলুদ কার্ডও। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে আরও এক ধাপ এগিয়ে গেল হামজারা। শুক্রবার (১৮ এপ্রিল) ঘরের মাঠ ব্রামল লেনে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে শেফিল্ড। দলের হয়ে গোল করেন গুস্তাভো হ্যামার ও ব্রেরেটন দিয়াজ। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলে হামজারা। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ম্যাচের ৩৩তম মিনিটে দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।…
দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। ফলে গড়েছে নতুন রেকর্ড। এক লাফে প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার (২০ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে…
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে প্রতীকী হালখাতা। ছাত্রলীগ নেতারা দোকানে দোকানে বাকি খেত। সেই টাকা পরিশোধ করত না। এই চর্চা বন্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ প্রতীকী হালখাতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় দোকানে বাকি খেয়ে থাকেন। বিগত আওয়ামী দুঃশাসনে অনেক শিক্ষার্থীরা রাজনৈতিক প্রভাব বা বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে দোকানগুলোতে বাকি করে এবং দীর্ঘসময় তা পরিশোধ করে না অথবা কখনোই পরিশোধ করে না। আমাদের এই অনৈতিক কর্মকাণ্ডে আর্থিকভাবে অসচ্ছল বা দুর্বল দোকানিরা চরম দুর্দশার মধ্যে পড়ে, কারো কারো স্থায়ীভাবে ব্যবসা বন্ধ করে দিতে হয়। এই চর্চা বন্ধের লক্ষেই এই আয়োজন…
শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মুখের ভেতর থেকে গন্ধ বের হওয়াটা স্বাভাবিক। কিন্তু কারো কারো ক্ষেত্রে দুর্গন্ধের তীব্রতা এতটাই থাকে যে অন্যের সঙ্গে কথা বলার সময় এ নিয়ে ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। যাদের নিঃশ্বাসের গন্ধ স্বাভাবিক, নানা রকম স্বাস্থ্য সমস্যায় তারাও এরকম দুর্গন্ধজনিত অবস্থায় পড়তে পারেন। চিকিৎসাশাস্ত্রে শ্বাস ছাড়ার সময় এমন খারাপ গন্ধ বের হওয়াটাকে হ্যালিটোসিস বলা হয়। এর ফলে চূড়ান্ত মাত্রায় মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে। অথচ দৈনন্দিন জীবনধারণে একটু সাবধান থাকলেই এড়ানো যায় এই স্বাস্থ্য ঝুঁকি। মুখে দুর্গন্ধ হওয়ার কারণঃ অতিরিক্ত গন্ধযুক্ত খাবার গ্রহণ প্রতিটি খাবারেরই একটা নিজস্ব গন্ধ থাকে। খাবার চাবানোর সময় এই গন্ধ মুখ গহ্বরে ছড়িয়ে পড়ে।…
সারা দেশে সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম সই করা এক চিঠিতে এ নির্দেশনা ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে। ’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো…
চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত্র হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এরইমধ্যে ২০-২৫ ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি। বিস্তারিত আসছে…
যৌথ বাহিনীর অভিযানের খবর শুনে অপহরণকারীরা সাংবাদিক জুয়েল খালেদকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদস্যরা খালেদকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এর আগে রোববার (১৩ এপ্রিল) দিবাগত সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক জুয়েল খালেদকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাল পাড়ের ঠেঙ্গার বাড়িতে আটকে রেখে মারধর করে। মারধরের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পর রাতেই, যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাংবাদিক জুয়েল খালেদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। স্থানীয়রা জানায়, রোববার (১৩ এপ্রিল)…

