রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। মৃত পুলিশ কনস্টেবলের নাম মাসুদ রানা (৩৪)। তিনি রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ কনস্টেবল মাসুদ রানার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি পুলিশে যোগদান করেন। রাজশাহী জেলা পুলিশ লাইন্স ব্যারাকের অন্যান্য পুলিশ সদস্যরা জানান, মাসুদ রানা চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন। চিকিৎসা নিতে এসে তিনি জেলা পুলিশ লাইন্স ব্যারাকে অবস্থান করছিলেন। রোববার সকালে ব্যারাক সংলগ্ন শৌচাগারে তার মরদেহ ঝুলতে…
Author: TMTV Desk
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই হত্যার বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগে এই দুটো হবে তারপর ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই তার আগে এই দুটো চাই। এই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবে না। বিচার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যদি সংস্কার…
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের রোডম্যাপ নিয়ে হতাশা থাকলেও, নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছেন। এজন্য আন্দোলনের কোনো প্রয়োজন তারা দেখছেন না। সরকার জনআকাঙ্ক্ষা থেকেই ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে দাবি সেটি পূরণ করবে। নজরুল ইসলাম খান বলেন, ১২ দলের সঙ্গে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা করেছি। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে। বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে অনেক ডিসেম্বরে জাতীয় নির্বাচন…
ইরান ও যুক্তরাষ্ট্র ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্টিভ উইটকফ। ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষ পরোক্ষভাবে এই আলোচনা চালাচ্ছে। এক সপ্তাহ আগে ওমানের রাজধানী মাস্কটে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। দুদেশের প্রতিনিধিরা বর্তমানে আলাদা কক্ষে অবস্থান করছেন— তবে মাস্কাটে যেমন হয়েছিল, আলোচনা চলাকালে তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ ইরান। আলোচনার আগের দিন মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে…
বৈশ্বিক তিন উদ্যোগে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে পাশে পেতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্যোগ তিনটি হলো-দ্য গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, দ্য গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং দ্য গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। বাংলাদেশকে এসব উদ্যোগে যুক্ত করতে পীড়াপীড়ি করছে বেইজিং। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শি জিনপিংয়ের তিনটি উদ্যোগের প্রশংসা করেছে। তবে এসব উদ্যোগে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত চীন সফর করেছেন। সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হয়। সে সময় চীনের উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য দেশটির তরফে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ উভয়…
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ১৮৭ পুলিশ কর্মকর্তা এখনো কাজে ফেরেননি। অন্তর্বর্তী সরকার ও বাহিনীর তরফ থেকে তাদের কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও এ কর্মকর্তাদের সাড়া মিলছে না। তারা কোথায় আছেন, সে বিষয়ে নানা গুঞ্জন-ধোঁয়াশা ছড়ালেও স্পষ্ট তথ্য নেই কারও কাছে। এরা কাজে না ফেরার কারণে পুলিশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্বাভাবিক কাজে খানিকটা প্রভাব পড়লেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসে নেই। পলাতক এই কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বাংলানিউজকে বলেন, পুলিশের যেসব সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের…
কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ দেন। তিনি ওই পোস্টে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি— আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। প্রসঙ্গত, ‘এনসিপির সাধারণ সভা: নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা’,— এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনটির শেষে একটি…
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ফলে বাংলাদেশের বিশ্বকাপে খেলার ভাগ্য নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনে ছিল কঠিন সমীকরণ। কেননা তাদের ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে…
খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থেকে এক পাক্ষিক এ যুদ্ধবিরতি কার্যকর হবে। যা আগামী সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এই সময়ে ইউক্রেনে সব ধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা। ক্রেমলিন আরও জানিয়েছে, তাদের প্রত্যাশা ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময়টায় হামলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন এই সময়টায় তিনি তার সেনাদের সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ইউক্রেন যদি কোনো ধরনের উস্কানি দেয় অথবা যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে তার সেনারা…
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। এএনএফআরইএল হচ্ছে এশিয়ার নির্বাচনভিত্তিক একটি নাগরিক সংগঠন, যারা গত দুই…

