জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপ’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের অনেক আইনজীবী জীবন বিলিয়ে দিয়েছেন, অনেক আইনজীবী আহত হয়েছেন, জেলখানায় গিয়েছেন। কিন্তু গণতন্ত্রের অন্যতম হত্যাকারী বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক এখনো বাসায় বসে আছেন। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইনজীবী সমাজের প্রশ্ন- গণতন্ত্র হত্যাকারী খাইরুল হক এখনো আইনের আওতায় আসেননি কেন। সোমবার বিকেল ৪টায় ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ আজ বিশ্বাস করতে শুরু করেছে- ডালে কিছু কাল আছে…
Author: TMTV Desk
সব খাতের শ্রমিকদের জন্য শ্রম আইনকে ‘সার্বজনীন’ করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। পাশাপাশি শ্রমিকদের আইনি সুরক্ষা দিতে জাতীয়ভাবে একটি ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশও করেছে। এই কমিশন সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। পরে বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। শ্রম অসন্তোষ দূর করতে রফতানি খাতের শিল্পের শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধ করার মত অর্থ নিয়ে একটি তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছে শ্রম সংস্কার কমিশন। কমিশনের সুপারিশে বলা হয়েছে, শ্রম আইনে…
ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, ইইউ রাষ্ট্রদূতকে সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অনুরোধ জানান। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা বলেন, ইইউভুক্ত দেশসমূহে বাংলাদেশ অন্যতম জনশক্তি রপ্তানিকারক দেশ। তাছাড়া ব্যাবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, চিকিৎসাসহ নানা কাজে প্রচুর বাংলাদেশি লোকজন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে নিয়মিত…
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিবেদক মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার…
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার থেকে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ করবেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের কার্যতালিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনার পাঁচদিন পর ২০২০…
ঐকমত্য কমিশনের সঙ্গে আজ জাতীয় গণফ্রন্টের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সোমবার ঐকমত্য কমিশনের থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাসের নেতৃত্বে ছয় সদস্যে বিশিষ্ট প্রতিনিধিদলের হয়ে আলোচনায় অংশ নেন- লিটু বিশ্বাস, দেবাশীষ পোদ্দার বাপি, কামরুজ্জামান ফিরোজ, কে এম দেলোয়ার হোসেন ও তৈমুর খান অপু।…
সিলেট টেস্টে বাংলাদেশ ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দিনশেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। এর আগে, মেহেদি হাসান মিরাজের ফাইফারের পরেও ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। টাইগারদের ১৯১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় সফরকারীরা। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের বেন কারানকে শুরুতেই ফেরান নাহিদ রানা। ৫৭ রান করা ব্রায়ান বেনেটকেও তুলে নেন সেই রানা। উইলিয়ামস ও মাধভেরের ৪৮ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ২৪ রানে আউট হন মাধভেরে। ৫৯ রান করে মেহেদি মিরাজের স্পিনে কাটা পড়েন শন উইলিয়ামস। পরে মিরাজের জোড়া আঘাতে ফেরেন ৩৫ রান করা…
ভোলার চরফ্যাশনে বজ্রাঘাতে আব্দুর রব (৬০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত আব্দুর রব সোমবার দুপুরে পাশের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে পথিমধ্যেই বজ্রাঘাতে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা রাস্তা থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে রোববার দিনভর হামলা চালিয়ে আরও ৩৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী, এতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিকে ইয়েমেনের রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাজধানী সানায় একটি জনপ্রিয় বাজারে সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে ১২ জন…
চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই…

