স্থায়ী ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা পাওয়ার পর কী ব্যবস্থা নেয়া যায়, তা পর্যালোচনা করছে ইউজিসি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতির মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হলো। তালিকায় থাকা ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: ঢাকার মোহাম্মদপুরের দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাতমসজিদ রোডের ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজারবাগের দ্য…
Author: TMTV Desk
ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকেই এলো বড় সিদ্ধান্ত। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেরও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকের পরপরই সিদ্ধান্ত নেওয়া…
সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে দায় স্বীকার করেছেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে। বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অপরদিকে আটক হয়েছেন নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। পুলিশ জানায়, গত ৫ মাস আগে সাভারের মজিদপুর মহল্লায় বাসা ভাড়া নেন জান্নাত। তার কয়েক মাস পরে তার বাবা আব্দুর সাত্তারও তার সঙ্গে থাকা শুরু করে। তবে ২০২২…
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা ৫৪ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন। আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত রয়েছেন। এর আগে গত ২২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৬…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশ সংস্কার করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের চিন্তা ক্ষমতা প্রবীণদের থেকে বেশি। তারা এখন নতুন করে চিন্তা করছে। আগামীর রাষ্ট্রক্ষমতা তরুণদের হাতে তুলে দিতে হবে। যেটা তারেক রহমান বারবার বলছে। রবিবার (৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডাটা গ্ৰুপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আরোও বলেন, “রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই ৩১ দফার রূপরেখা ঘোষণা করা হয়েছে। এটি কোনো দলীয় স্বার্থ…
ধর্ষণের শিকার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের কলেজপড়ুয়া মেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রসঙ্গত, গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে শহীদের ওই কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার পরেরদিনই অভিযুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন তারা জামিন পেয়েছে। এছাড়া যারা চিহ্নিত অপরাধী তারাও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। ধারণা করা হচ্ছে, ধর্ষণ মামলায় গ্রেফতারকৃতরা জামিন পেয়েছে এমন…
স্টাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (এমটি, ইপিআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ উঠার পর বহাল তবিয়তে চাকরি করছেন। এক সময় আওয়ামী লীগ নেতাদের যোগসাজসে দাপটের সাথে থাকলেও পট পরিবর্তনের পর তিনি নিজেও ভোল্ট পাল্টিয়ে দাপটের সাথে রয়েছেন। বর্তমান মোহনপুর উপজেলা জামায়াতের কিছু নেতাদের সাথে যোগসাজস করে দাপটেই চলছেন এই মেডিকেল টেকনোলজিস্ট। কোভিট-১৯ এর কর্মচারিদের টাকা আত্মসাত, ভুয়া বিল ভাউচার করে টাকা উত্তোলন, কর্মকর্তা-কর্মচারিদের সাক্ষর জাল করে টাকা উত্তোলন, বদলী বাণিজ্য, কেউ অন্য জায়গায় থেকে বদলী হয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাইলে তার বদলী ঠেকানো, তার পছন্দের কর্মচারিদের বিশেষ সুযোগ সুবিধা দেয়াসহ নানান অভিযোগ রয়েছে…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে কূটনৈতিক দলসহ ভারত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। আজ সোমবার মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। এমন এক সময়ে এ বৈঠক হলো যখন যুক্তরাষ্ট্র এবং ভারত একটি পারস্পরিক বাণিজ্যচুক্তির জন্য সংলাপের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নয়াদিল্লি এবং ওয়াশিংটন এমন একটি বাণিজ্যচুক্তি করতে চায়, যা ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই লাভবান হবে। সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করে তা তিন মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন তিনি। কূটনীতি বিশেষজ্ঞদের…
আগামী পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার (২১ এপ্রিল) বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১০ থেকে ১২ জন প্রান্তিক ডিম ও মুরগি উৎপাদনকারী খামারিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অধিদপ্তরের ডিজি খামারিদের ১০ দফা দাবি ও বাস্তব সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, সরকারের এই সময়োপযোগী…
বলিউড সিনেমার সবথেকে আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত। নিজের অভিনয় জীবনে অনেক হিট সিনেমায় কাজ করেছেন। যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই। শাহরুখ খান থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দিব্যা। ক্যারিয়ারের শুরুতে অবশ্য নায়িকা হতেই বলিউডে এসেছিলেন এই অভিনেত্রী, তবে না হতে পারলেও পার্শচরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন খ্যাতি। ৪৭ বছর বয়সেও অবিবাহিত দিব্যা খোলামেলা কথা বলার জন্যও বলিউডে বেশ পরিচিত। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘টিভি নাইন বাংলা’-এর একটি খবরে এসেছে, এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন দিব্যা। যা এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল। সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ছোটবেলায় বাথরুমের মধ্যেই পড়াশোনা…

