আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের দেওয়া বিবৃতির পর, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, “আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। এই কারণেই জরুরি মিটিং।” সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনায় কারা জড়িত, সেই ব্যাপারে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।”…
Author: TMTV Desk
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘণ্টার জোরাল প্রচেষ্টায় ভারত-পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই জানিয়েছেন। এদিকে, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির সবধরনের ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এক্সে দেওয়া পোস্টে মার্কো রুবিও বলেছেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনীর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছেন, ‘‘আমি…
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (৭ মে) তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৬ মার্চ সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন– ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর উত্তরায় আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। শনিবার (১১ মে) মধ্যরাতে উত্তরার বিএনএস সেন্টার আগে থেকেই অবস্থান ও গণজমায়েত কর্মসূচি পালন করা ছাত্র ও সাধারণ জনতার অংশগ্রহণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই’, ‘ঘরে ঘরে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এর আগে, শনিবার সকালে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। সংশোধনী…
প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব… যখন কন্যা সন্তানের জন্ম মন খারাপের কারণ হতো পরিবারের। উৎসবের বদলে আয়োজন হতো জীবন্ত পুঁতে ফেলার। সেই আরবেই হযরত মুহাম্মদ (সঃ) এর ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন। যাতে স্পষ্ট করা হয়েছে নারীর অধিকার ও মর্যাদা। তারপরও ইসলামে নারীর মর্যাদা কতটা— এমন প্রশ্ন ঘুরেফিরে আসে নানা ঘটনায় ভর করে। এ যেমন এবার এসেছে নারীবিষয়ক সংস্কার কমিশন ঘিরে। তাদের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে ইসলামী সংগঠনগুলো। বিতর্কে না গিয়ে বরং ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে শোনা যাক একজন নারীর মুখে। শিক্ষাবিদ ও গবেষক ড. নাসিমা হাসান বলেন, সূরা বনী ইসরাঈলে আল্লাহতায়ালা বলেছেন, আমি নিশ্চিয়ই বনি আদমকে সম্মানিত করেছি।…
তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর পাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তারা শুরুতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে সমাবেশ এবং শাহবাগ মোড় অবরোধ করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শাহবাগ মোড় থেকে আল্টিমেটাম দেন…
সংবিধান লঙ্ঘনের সাথে যারা জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশের সকল ধর্ম ও মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে চায় যেন কোনো শক্তি এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে অথবা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়। পলাতক অপশক্তির পুনর্বাসন দেশের মানুষ চায় না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা সংবিধান…
৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ৭৯২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পাপনের মেয়ে রুশমিলা রহমান (অহনা), পুত্র রাফসান রহমান, আরেক মেয়ে সুনেহরা রহমান (তন্নি) ও তার জামাতা রাকিন আল মাহমুদসহ ৫ জনের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও দুর্নীতির মামলা করেছে সংস্থাটি।দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ও সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে এসব মামলা…
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানো তথা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এ পরিস্থিতিতে পাকিস্তানি তারকাদের পর এবার পাকিস্তানের ছবি, সিরিজও নিষিদ্ধ করল দেশটি। বৃহস্পতিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পাকিস্তানের ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্টের সম্প্রচার বন্ধ করে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ সৃষ্টি করে ভারত। এর ফলে রোষানলে পড়তে হয়েছে পাকিস্তানি তারকাদেরও। শোক প্রকাশ করেও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা।…
টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।” অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়। তিনি বলেন, “তারা সম্মত হন যে দুই পক্ষ লড়াই এবং স্থল, আকাশ ও সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে। যা ভারতীয় সময় বিকাল…

