নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধার আওতায় আনল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আজ রবিবার (২২ জুন) বিকেলে বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র সাথে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বীমার আওতায় বছরে এক লক্ষ ১০ হাজার টাকার স্বাস্থ্যসেবা এবং মৃত্যুতে ২ লাখ টাকার জীবন বীমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “রুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই স্বাস্থ্য ও জীবন বীমা…
Author: TMTV Desk
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস (৭০) ও মো. মেহেদী (৩৫)। আব্দুল কুদ্দুস মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশার অনুসারী। আর মেহেদী মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের সমর্থক ছিলেন। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রেললাইন অটোস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে আশার অনুসারীদের সঙ্গে হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছে। শুক্রবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হন।…
রাজশাহী মহানগরীর ড্যাস কালেকশনের মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, প্রকৃত মালিককে ভয়-ভীতি দেখানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বিকাল ৪ টায় ড্যাস কালেকশন শো-রুমের সামনে গ্যাস কালেকশনের প্রকৃত মালিকপক্ষের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুফিয়া বেগম পলির পক্ষ থেকে তার বড় মেয়ে এহিদিন নেসা। সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মোঃ আলমগীর ড্যাস কালেকশন গার্মেন্টস রকমারী বস্ত্র প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ব্যাবসায়িক কারনে আমার স্বামী, মোছাঃ সাবিনা পারভীনের স্বামী মোঃ আমিরুল ইসলাম এবং আমিরুল ইসলামের পিতা: কামাল উভয়ের সাং- ৩১৭ কাদিরগঞ্জ, থানা: বোয়ালিয়া, জেলা: রাজশাহীর নিকট হতে ২,০০,০০০০০/- (দুই কোটি) টাকা…
গল টেস্টের উভয় ইনিংসে শতকের স্বাদ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য এর আগেও একবার একই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ২০২৩ সালে আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাক টু ব্যাক ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন তিনি। এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের (২০১৮, শ্রীলঙ্কার বিপক্ষে, চট্টগ্রাম)। শান্তর এই জোড়া শতকের যেসব রেকর্ড: ১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার…
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২২ জুন) থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে। তবে, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও আবাসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।…
“মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করতে পারলে, বেকারত্ব দূরীকরণ সম্ভব” বলে মন্তব্য করেছেন মৎস্য ভবন প্রশাসন (চলতি দায়িত্ব) পরিচালক এস. এম. রেজাউল করিম। শনিবার (২১ জুন) রাজশাহী অলকার মোড়ের মাইডাস রেস্টুরেন্টে মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক কর্মশালা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, “মৎস্য সেক্টরকে যদি আমরা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করতে পারি, তবে শুধু এই একটি খাত দিয়েই দেশের সকল বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।” এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর । রাজশাহীর অলকার…
নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২১ জুন) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি নিয়ে কর্মশালায় এসব কথা বলেন সিইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নিতে হবে সরকারের সহযোগিতা নিয়ে। সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তবে বিষয়টা এমন নয় প্রতিদিন হচ্ছে। শিডিউল যথাসময়ে হবে শিডিউল হলে আপনারা জানতে পারবেন। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস। এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে। তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা…
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার’ কাজে যুক্ত ছিলেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গ্রেপ্তারদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে রাষ্ট্রপক্ষ। ইসরায়েল-ইরান সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্যে এমন গ্রেপ্তারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তেহরান। নিরাপত্তা বিশ্লেষকরা…
শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিববুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী। গত (৪ জুন) হলের ১৫৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে। মেয়ে নিয়ে আসা ও শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। ছেলেটির বাসা মাদারীপুর। ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী দুই ছাত্রের ভাষ্যে, ‘আমরা ৪ তারিখ ভোরে বাড়ি ফিরব বলে সবকিছু গুছিয়ে হলের গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখি, একটা ছেলে সাইকেল চালিয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা, মেয়েটির গায়ে…

