বিতর্কিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং প্রশাসনে কর্মরত “ফ্যাসিস্টের দোসর” কর্মকর্তাদের অপসারণের দাবিতে আগামী ১২ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একই দাবিতে আগামী ১৫ মে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার সংগঠনটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পানিসম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেনসহ পাঁচ সচিবকে “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা” হিসেবে উল্লেখ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কর্মকর্তারা রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাদেরকে…
Author: TMTV Desk
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার (১০ মে) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (২০২৪ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১০ মে) রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে। প্রথমে সকাল সাড়ে ৮ টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০ টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়। এছাড়া বেলা সোয়া ১১ টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন। প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর…
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে পরিপূর্ণ জঘন্য দেশ’ বলে উল্লেখ করেন তিনি এবং দাবি জানান দেশটিকে বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার। কঙ্গনা লেখেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ… এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’ সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বলিউডের একাধিক অভিনেতা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সোচ্চার হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন অক্ষয় কুমার, সানি দেওলসহ অনেকে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানি তারকা মাহিরা খান ও ফাওয়াদ খান ভারতের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এই প্রেক্ষাপটে বিনোদনজগতের দুই দেশের মধ্যে শুরু হয়েছে একপ্রকার ‘শীতল যুদ্ধ’।…
একদিকে চলছে ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা; অন্যদিকে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে সিনেমা বানানোর দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে বলিউডের নির্মাতারা। এই চলচ্চিত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একই নামের একটি বাস্তব অভিযানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা ৬ ও ৭ মে স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত হয়েছিল। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বলিউদের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। ‘অপারেশন সিন্দুর’ নামে এই সিনেমার পরিচালনা…
ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতিতে গেছে পাকিস্তান। এ খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। ‘বিজয় হয়েছে’ দাবি করে তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষকে বিভিন্ন শহরে ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক’ স্লোগান দিতে শোনা গেছে। তারা বলছেন, এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গৌরবের। একইসঙ্গে উত্তেজনা কমায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। শনিবার (১০ মে) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। যা ভারত-পাকিস্তান উভয় দেশ নিশ্চিত করেছে। মোহাম্মদ ফাতেহ নামে লাহোরের এ যুবক এপিকে বলেছেন, “এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ভারতের কাছে কোনো…
আজ ১১ মে, ২০২৫। ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই হতে যাচ্ছে লা লিগা’র টাইটেল ডিসাইডার। কারণ— এখন পর্যন্ত লা লিগায় হয়েছে ৩৪টি ম্যাচ। আগামীকাল ম্যাচ ডে ৩৫। ইতোমধ্যে, পয়েন্ট টেবিলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। মানে শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। কাল যদি রিয়াল হারে, তাহলে এরপর আর লিগ জয়ের আশা নেই বললেই চলে গ্যালাক্টিকোদের। বাংলাদেশ সময় ৮:১৫ মিনিটে দুর্দান্ত লড়াই হতে চলেছে এই দুই ক্লাবের। এদিকে, এল ক্লাসিকোতে বারবার হারেই চলেছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত তিনবার এই মৌসুমে বার্সার…
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার (১০ মে) এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে এ আশ্বাস দেন। ইসলামাবাদ পরিস্থিতি নিয়ে মিত্রদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যেখানে শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপের সময় ইশাক দার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান যে সংযম প্রদর্শন করছে, তা চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। ওয়াং ই বলেন, ‘কৌশলগত সহযোগী ও আস্থাভাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং থাকবে। ’ একই দিনে…
ফ্যাসিবাদী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টারা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সভায় অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা বলেন, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া…
তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনায় অংশ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। কার্যকর মধ্যস্থতার জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন ড. ইউনূস। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার…
স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ঝাঁকড়া চুলের এই মিডফিল্ডারের। শিলংয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে হামজা এখন ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই একাদশে আছেন হামজা। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। গত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। সেই একাদশে টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসাবে…

