Author: TMTV Desk

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সংস্থাটি জানায়, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর,…

Read More

‘সন্ত্রাসীদের’ প্রবেশ ঠেকাতে ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হলো। তবে এমন সময় এই নিষেধাজ্ঞা কার্যকর হলো, যখন ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেস শহরে ব্যাপক বিক্ষোভ চলছে বলে জানিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পূর্ণ নিষেধাজ্ঞার আওতার দেশগুলো হলো- আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতার দেশগুলো হলো- বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। যদিও এসব দেশের নাগরিকদের জন্য কিছু ‘সাময়িক কাজের…

Read More

দেশে এক মাসে করোনা আক্রান্তের হার বেড়েছে প্রায় ৪ গুণ। ভারতসহ নানা দেশে করোনার নতুন ধরনটি শনাক্ত হওয়ায়, দেশে দ্রুত প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বয়স্ক, গর্ভবতী ও ডায়াবেটিস আক্রান্তদের থাকতে হবে সতর্ক। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ তাদের। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এপ্রিল মাসে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। মে মাসে তা বেড়ে হয় ৮৬। অর্থাৎ একমাসে আক্রান্তের হার বেড়েছে প্রায় ৪ গুণ। ভারতে এন বি ওয়ান এইট ওয়ান নামে যে নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটি দ্রুত পরিবর্তনশীল। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক, গর্ভবতী ও জটিল…

Read More

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছ ইতালি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। ইতালি-মলদোভাকে হারিয়েছে ২-০ গোলে। ওয়েলসের সাথে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। আর ক্রোয়েশিয়া চেক প্রজাত্বন্ত্রের জালে দিয়েছে ৫ গোল। গ্রুপ আইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মলদোভাকে আতিথ্য দেয় ইতালি। হার দিয়ে বাছাই পর্ব শুরু করা ইতালিয়ানরা লিড নেয় ৪০ মিনিটে, গিয়াকোমা রাসপাদোরি নাম তোলেন স্কোর শিটে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গোল পায় আজ্জুরিরা। এবার আন্দ্রেয়া কাম্বিয়াসো ৫০ মিনিটে মলদোভার জালে আবারো বল জড়ান। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০র জয় পায় ইতালি। এদিকে, জে গ্রুপের ম্যাচে রাতে ব্রাসেলসে ওয়েলকে আতিথ্য দেয় বেলজিয়াম। ঘরের…

Read More

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজায় আরও ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮৮ জন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৪ হাজার ৯২৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ২৬ হাজার ২২৭ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ।  ’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়…

Read More

রাজশাহী জেলা পুলিশ এএসআই নিরস্ত্র জাহাঙ্গীর আলম ডিসেম্বর মাসে আইসিটি শাখা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে হারানো ফোন উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে হস্তান্তরে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন। তার দৃঢ় নেতৃত্ব ও পেশাদারিত্বের ফলে হারানো মোবাইল উদ্ধারে রাজশাহী জেলা পুলিশ রীতিমতো সুনাম কুড়িয়েছে। এএসআই নিরস্ত্র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলায় ৩৭৫ টি সেট, বিকাশ প্রতারণার ৩ লক্ষ ১৩ হাজার টাকা ফেরত, দুইজন নিখোঁজ ব্যাক্তি উদ্ধার ও ক্লু লেস মামলায় প্রতিটি থানায় সহযোগিতা করা হয়। অল্প সময়েই তার কর্মদক্ষতা এবং দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতিস্বরূপ তিনি সর্বশেষ পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মান আইজিপি পদক-এ ভূষিত হন। জাহাঙ্গীর…

Read More

ফারুক আহমেদের বিসিবি সভাপতির পদ নিয়ে গতকাল রাত থেকে যে নাটকীয়তা শুরু হয়েছিল, তাতে আরেক টুইস্ট যোগ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ হারিয়েছেন ফারুক আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে তে জাতীয় ক্রীড়া পরিষদ এই তথ্য জানিয়েছে। ওদিকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও গুঞ্জন শোনা যাচ্ছে, এনএসসি বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিতে যাচ্ছে।  গতকাল রাত থেকেই গুঞ্জন উঠে বিসিবি সভাপতির পদে বদল দেখতে চান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্বর্তী দায়িত্ব দেখা যেতে পারে বলেও খবর বের হয়।…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন প্রায় ২০০ জন। বৃহস্পতিবার (২৯ মে) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন হতাহতের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৮৪ জন আহত হয়েছেন, যার ফলে সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯২ জন। উল্লেখ্য, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের কাছে…

Read More

এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকার ডেবরাবাড়ি দিয়ে ২২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। শুক্রবার (৩০ মে) ভোরের কোনো এক সময় তাদেরকে পুশ ইন করা হয়। খবর পেয়ে বিজিবির রেমা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২২ জনকে আটক করে। বর্তমানে তাদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জন কে পুশ-ইন করার বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার দুই সীমান্ত দিয়ে…

Read More

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তির জন্য অনুদান বাবদ বাংলাদেশকে মোট ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আর্থিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আর্থিক সহায়তার চুক্তির আওতায়, জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে প্রদান করবে। এছাড়াও, জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত…

Read More