Author: TMTV Desk

পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি ফুল দিয়ে প্রথম ফিরতি ফ্লাইটের হাজিদের বরণ করে নেন। বিমানবন্দরে এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। বেবিচক সূত্রে জানা গেছে, আজ আরও সাতটি ফিরতি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এ বছর…

Read More

জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১০ জুন) গাজীপুরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের কারণে যেসব পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন, তদন্ত করে পুনরায় তাদের বিষয়ে বিবেচনা করা হবে। অনলাইন মামলা পদ্ধতি এরইমধ্যে চালু করা হয়েছে মামলা বাণিজ্য ঠেকাতে। এর আগে, সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে। তবে অভিযোগ…

Read More

লিওনেল মেসির একের পর এক চোট লেগেই থাকে। যার ফলে আর্জেন্টিনা দলেও মাঝেমধ্যেই দেখা যায় না তাকে। এই যেমন গেল মার্চের উইন্ডোয় খেলেননি তিনি। তবে সেটাও এখন আর আর্জেন্টিনার জন্য বড় কোনো সমস্যা তৈরি করে না। দলের খেলায় বড় কোনো পরিবর্তন আনতে হয় না মেসি না থাকলেও। এমনটাই বললেন দলটির কোচ লিওনেল স্কালোনি। আগামী বুধবার (বাংলাদেশ সময় সকাল ৬টা) বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্কালোনি। মেসি আর্জেন্টিনা দলে অভিষেক ঘটান ২০০৫ সালে। এরপর জাতীয় দলের জার্সি গায়ে ১৯২ ম্যাচে করেছেন ১১২ গোল। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি…

Read More

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ নববধূকে না নিয়েই কনের বাড়ি থেকে ফিরে যান। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন। এর আগে সোমবার সন্ধায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কনে পক্ষের পক্ষ থেকে বরপক্ষকে খাবারে গরুর মাংসে অনিয়ম করা হয়, যা থেকে উত্তেজনার সূত্রপাত বলে জানিয়েছে অনেকেই। জানা যায়, প্রায় দুই বছর আগে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের আমিনুর আকন্দের ছেলে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করতে পারে বিএনপি। দলটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপেই এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গত শনিবার (৭ জুন) ঈদের রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানাতে যান। সেখানেই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় চেয়ারপাসনের সঙ্গে দলীয় নেতাদের আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে খালেদা জিয়া স্পষ্টভাবে জানান— সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে বিএনপির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। বরং দলকে কৌশলগতভাবে সংলাপ ও আলোচনার পথেই এগোতে হবে…

Read More

অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশ আজ বহুল প্রতীক্ষিত সেই ম্যাচে মাঠে নামবে। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দলটা পরীক্ষায় পড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু। কারণ এই ম্যাচ দিয়ে শমিত সোম বাংলাদেশের হয়ে অভিষিক্ত হচ্ছেন। কানাডিয়ান লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার কোথায় খেলবেন, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা। ক্যাভালরির হয়ে শমিত সাধারণত খেলে থাকেন রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। বাংলাদেশে এসে অনুশীলনে তিনি মন জয় করে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। তিনি যে ম্যাচে থাকছেন, তা বলাই বাহুল্য। ম্যাচেও তার ভূমিকাটা একই হওয়ার সম্ভাবনা একটু বেশি। তার কারণ প্রতিপক্ষের নাম। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর বল পায়ে রেখে খেলতে ভালোবাসে। বাংলাদেশও…

Read More

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি— এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে। দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোন বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে বলেও জানান বিএনপির এ নেতা। আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ৯টা থেকে…

Read More

কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে গত ২৪ ঘন্টারও কম সময়ে একে একে ছয় মরদেহ উদ্ধার হয়েছে।  এরমধ্যে এখনো দুই মরদেহের পরিচয় সনাক্ত হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, সদর থানা এলাকার মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনজন পর্যটক ও একজন স্থানীয়। আরেকজনের মরদেহ গলিত উদ্ধার, যার পরিচয় পাওয়া যায়নি। ওসি ইলিয়াস খান বলেন, তিন পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয় রোববার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে। তিনি চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমদের ছেলে মো রাজিব। রাজিব বিকেল ৫টার দিকে সীগাল পয়েন্টে গোসলে নেমে ভেসে যায়। সোমবার দুপুর ২টার দিকে অন্য…

Read More

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন চলছে সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার হজ মিশনে। জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ হজযাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে। এদিকে চলতি বছর পবিত্র হজ পালন…

Read More

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এই সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে…

Read More