Author: TMTV Desk

ইরানের পারমাণবিক কর্মসূচি ভেস্তে দিতে ইসরায়েল ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নাম দিয়ে যে হামলা চালিয়েছে, তাতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি ও খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদ। আরও রয়েছেন, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি,  ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি। এ ছাড়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী…

Read More

বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের ঐতিহাসিক ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বহুল আলোচিত বৈঠক। স্থানীয় সময় সকাল ৯টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মুখোমুখি বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি ইতোমধ্যেই দেশি-বিদেশি রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও তাৎপর্য তৈরি করেছে। জাতীয় নির্বাচনকে ঘিরে চলমান জটিলতা, রাজনৈতিক অচলাবস্থা ও উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা জাতি। জনমানসে প্রশ্ন উঠেছে—এই সাক্ষাৎ কি রাজনৈতিক সমঝোতার নতুন দিগন্ত খুলে দিতে পারে? বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি কূটনৈতিক আলোচনাই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনের সম্ভাবনা তৈরি…

Read More

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন মো. আবু বক্কর (৪২)। সাজা হওয়ার পর প্রায় ২১ বছর গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু র‌্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আবু বক্করের বাড়ি ফটিকছড়ির লেলাং ঠিকাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম সোলায়মান। র‍্যাব জানায়, ২০০৪ সালের জুলাইয়ে ফটিকছড়ি থানায় করা একটি গণধর্ষণ মামলায় আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল…

Read More

ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজের জন্য একটি ‘করুণ পরিণতির’ পথ তৈরি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আয়াতুল্লাহ খামেনি বলেন, এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ। তারা এমন একটি পথ বেছে নিয়েছে যার পরিণাম ভয়াবহ হবে এবং এর ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে। এর আগে শুক্রবার ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে। নেতানিয়াহু জানান, রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ শহরে হামলা…

Read More

দেশের তিন বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মোট ২৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের…

Read More

ঈদুল আজহার ছুটির আমেজ কাটতে না কাটতেই রাজধানীর মাছ ও মাংসের বাজারে দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে মাছের দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেছেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতাদের দাবি, ঈদের পর বাজারে চাহিদা বাড়ায় এই মূল্যবৃদ্ধি হলেও দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে পারে। শুক্রবার (১৩ জুন) খিলগাঁও রেলগেট বাজার, মেরাদিয়া হাট, গোড়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের আগের তুলনায় অধিকাংশ মাছের দামই বেড়েছে। পাঙাশ মাছ ঈদের আগে যেখানে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা বেড়ে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়ার দাম…

Read More

ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা। দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এক্সিয়স জানিয়েছে, ইরানে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল ইরানে একটি হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলায় সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তারা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও হামলার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি।

Read More

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে হওয়া বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরটির পুলিশ প্রধান জিএস মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় তিনি বলেন, মেঘানীনগর এলাকার যে জায়গায় বিমানটি বিস্ফোরিত হয়ে বিধ্বস্ত হয় সেখান থেকে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ৪১ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।   হতাহতরা সবাই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ (এআই ওয়ান সেভেন ওয়ান) ড্রিমলাইনারের যাত্রী, নাকি আশপাশের কেউ ঘটনাস্থলে অবস্থান করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। একজনকে জীবিত পাওয়া গেছে। বিশোয়াস কুমার রমেশ নামে ওই ব্যক্তি বিমানটির যাত্রী ছিলেন। পুলিশ কমিশনার বলেছেন, বিশোয়াস…

Read More

৪৭ বছর আগে, ১৯৮০ সালে প্রথম ও শেষবারের মতো মহাদেশীয় আসর এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে এক এক করে অনেকগুলো আসর কেটে গেছে। কিন্তু এশিয়ান কাপে আর খেলা হয়নি বাংলাদেশের। তবে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সুযোগ এবার সামনে। এই স্বপ্ন আরও বড় হয়েছে হামজা চৌধুরীর মতো একঝাঁক প্রবাসী ফুটবলারের আগমনে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডারের অভিষেক ম্যাচেই ভারতকে আটকে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটি ছিল ভারতের মাঠে, মার্চে অনুষ্ঠিত হয়, আর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেই ড্রই খুলে দিয়েছে বাংলাদেশের স্বপ্নের দুয়ার। তবে কাজটা সহজ নয়। তৃতীয়…

Read More

বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়েছে চ্যানেলটির প্রথম নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। রোববার (৮ জুন) সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। চমকপ্রদ খবর হলো, জিরো সাবস্ক্রাইবারের এ চ্যানেলে নাটকটি মুক্তির পর আজ পর্যন্ত দুই মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে জমা পড়েছে হাজারো ইতিবাচক মন্তব্য, সেইসঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ১৪ হাজারেরও বেশি দর্শক। সোমবার দুপুরে নাটকটির নির্মাতা জানিয়েছিলেন, একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল। একেবারে শূন্য থেকে শুরু। এমন একটা চ্যানেল থেকে রিলিজ পেয়ে দ্রুতই দুই মিলিয়ন ভিউজ…

Read More