সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জনপ্রিয় টিকটকার খাবি লেইম। কিছুদিন সেখানে থাকার পর ভিসার শর্ত ভঙ্গ করার দায়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্র ছাড়েন। মার্কিন অভিবাসন ও শুল্কপ্রয়োগকারী সংস্থা (আইসিই) জানিয়েছে,ভিসার শর্ত ভঙ্গ করার দায়ে শুক্রবার (৬ জুন) লাসভেগাস শহরের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিইর কর্মকর্তাদের হাতে আটক হন তিনি। কোনো নির্বাসন আদেশ ছাড়াই তাকে যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছাপ্রস্থানের অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন ওই সংস্থাটির এক মুখপাত্র। ২৫ বছর বয়সী এই সামাজিকযোগাযোগমাধ্যম তারকার (ইনফ্লুয়েন্সার) পুরো নাম সেরিঞ্জে খাবানে লেইম। সেনেগালে তিনি জন্মান। তার শৈশব কেটেছে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে। সেখানে তিনি নাগরিকত্ব পান। আইসিই জানায়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি হারিয়ে স্বেচ্ছাপ্রস্থান করা…
Author: TMTV Desk
ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে- করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। এছাড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে…
একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে নতুন জোয়ার বইছে বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরী, ফাহামিদুল ও সামিত সোমদের মতো বিদেশি লিগে খেলা ফুটবলাররা ইতোমধ্যে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। প্রবাসী ফুটবলারদের ভেলায় চড়ে ফুটবলে দিন বদলের স্বপ্ন দেখছেন সমর্থকরা। এবার দলের হাল ফেরাতে প্রবাসীদের টানার কথা ভাবছে ভারতও। এমনটাই শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবলমহলের অন্দরে কান পাতলে। দেশটির গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) এক কর্মকর্তা জানিয়েছেন, এবার থেকে প্রবাসী ভারতীয়দেরও জাতীয় দলের হয়ে খেলতে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের কাছে। সেই আবেদন ভালোভাবে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই কর্মকর্তা বলেন, “আমাদের প্রেসিডেন্ট…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ড. ইউনূসকে দেখা করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে তাঁর খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লন্ডনে সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ করেছেন তিনি। একটি চিঠিতে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন টিউলিপ। তিনি উল্লেখ করেন, এই সাক্ষাৎ ‘ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হতে…
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে ভিপি নুরুল হক নুর হামলার শিকার হন। পথরোধ করে তার ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ৮-১০টি মোটরসাইকেল। প্রায় ৫…
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন। নেত্রকোণা ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতের অন্ধকারে ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করে স্থানীয়…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানে ইসরায়েলি বিমান হামলা যতদিন প্রয়োজন, ততদিন চলবে। তিনি বলেন, এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনার কেন্দ্রে আঘাত হেনেছে। তিনি জানান, রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ শহরে হামলা চালানো হয়েছে, যেটি ইরানের অন্যতম প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত। নেতানিয়াহু বলেন, ইরানি বোমা তৈরির সঙ্গে যারা জড়িত, এমন বিজ্ঞানীরাও আমাদের নিশানায় রয়েছেন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ২০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের ১০০টির বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে ৩৩০টিরও বেশি মারণাস্ত্র। তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো কখন ইসরায়েলে পৌঁছাবে, তা এখনও নিশ্চিত নয়।…
বিএনপি সাপোর্ট না দিলে অন্তর্বর্তী সরকার ১০ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে এ মন্তব্য করেন তিনি। মাসুদ কামাল বলেন, বিএনপি সাপোর্ট দিয়েছিল বলেই এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছে। আজকে যদি বিএনপি বলে, আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করবো-এই সরকার ১০ দিন টিকবে না আমি গ্যারান্টি দিলাম। আজকের বৈঠক তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, আজ ১০ মাস পর ড. ইউনূস নিজ আগ্রহে তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ওনার সঙ্গে বৈঠক এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি।…
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালি ইউনিয়নের শাহ মিসকিন জয়নাল আবেদীনের মাজার থেকে অভিনেতা সমু চৌধুরীকে ‘অস্বাভাবিক’ অবস্থায় উদ্ধার করা হয়। তবে তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানান তারা। একজন মাজারভক্ত হিসেবে তিনি এর আগেও একাধিকবার এই মাজারে এসেছেন বলে জানা যায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি জানান, সমু চৌধুরী দেশের একজন বিশিষ্ট অভিনয়শিল্পী। হঠাৎ করে মশাখালি ইউনিয়নের জয়নাল আবেদীন মাজারে তাকে অস্বাভাবিক হিসেবে দেখতে পায় স্থানীয় জনতা। পরে গণমাধ্যমের সংবাদে…
ইরানে ইসরায়েলি হামলার সাথে সম্পৃক্ততার দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলা একতরফাভাবে পরিচালনা করেছে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক বোমা তৈরির অগ্রগতির প্রমাণ যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে তুলে ধরেছে তারা। আর এ বিষয়ে তাদেরকে পূর্ণাঙ্গ ও সমন্বিত সহযোগিতা করেছে ওয়াশিংটন। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, ইসরায়েলি এ অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেন তিনি।

