Author: TMTV Desk

অপরাধ স্বীকার করে জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দিদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের লিখিত অনুলিপি আজ শনিবার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন। আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনাল মনে করে এ অবস্থায় অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করা যেতে পারে এবং সে অনুযায়ী তাকে ক্ষমা করা হলো এই শর্তে যে,…

Read More

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন। টানা প্রায় পাঁচ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রায় ৭ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চতায় পড়েছে। গত মার্চে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার কথা ছিল। তারা সবাই এখন হতাশ। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। এরই মধ্যে উপাচার্য না থাকায় গত ২২ মে থেকে স্থবির আর্থিক কর্মকাণ্ড। ৪৬৬ শিক্ষক, ২৩২ কর্মকর্তা ও ৪২৯ কর্মচারীর কেউ মে-জুনের বেতন এবং ঈদ বোনাস পাননি। বিল আটকে থাকায় চলমান উন্নয়ন কাজ বন্ধ রেখেছেন ঠিকাদাররা। উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিকল্প নির্দেশনা চেয়ে শিক্ষা উপদেষ্টাকে গত…

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪২০ জন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই আভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ১টি বার্মিজ চাকু, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ২টি চাকু।

Read More

রাজধানীর ধানমন্ডি থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, দুদকের একটি মামলায় অধিযাচনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। আগামীকাল শুক্রবার তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read More

রাজশাহীতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় “খড়খড়ি বাইপাস বাজার ব্যবসায়িক বণিক সমিতি” ৫১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি ৩ বছরের জন্য গঠন করেছে। গত রবিবার ৬ জুলাই খড়খড়ি বাইপাস চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন দুখুকে সভাপতি এবং ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হলেন হাজী মো: গিয়াস উদ্দিন, দুলাল উদ্দিন, সাইদুর রহমান, আরিফুর জামান আরিফ। যুগ্ম সম্পাদক শ্রী বিষনা, হুমায়ুন, মুর্তজা, আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, পলাশ। কমিটির কোষাধ্যক্ষ হলেন মোখলেসুর রহমান বাবু, মাইনুল হক, তোফাজ্জল ইসলাম এবং দপ্তর সম্পাদক হোসেন আলী, রবিউল ইসলাম, তরিকুল ইসলাম। প্রচার…

Read More

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে।

Read More

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩২ হাজারের বেশি শিক্ষার্থী, যারা রেজিস্ট্রেশন করেও পরীক্ষার হলে আসেনি। এই বিপুল অনুপস্থিতি নিয়ে শিক্ষাবিদদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।  তাদের মতে, এটি দেশের মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়ার ক্রমবর্ধমান সংকটের ইঙ্গিত দেয়। বিশেষ করে ছাত্রীদের অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি, যা বাল্যবিয়ে, অর্থনৈতিক টানাপোড়েন, ও অভিভাবকদের অসচেতনতার মতো গভীর সামাজিক সমস্যাকে সামনে এনেছে। শিক্ষা ব্যবস্থার এই নীরব বিপর্যয় মোকাবিলায় দীর্ঘমেয়াদি উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বোর্ড ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছ, সবচেয়ে বেশি অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে। ৯৪৬ জন ছাত্র  এবং ২ হাজার ৩০২ জন ছাত্রীসহ মোট ৩ হাজার ২৪৮…

Read More

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে এবং সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সব দলই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তবে তারা চায় এই ব্যবস্থা যেন ত্রুটিমুক্ত হয় এবং ভবিষ্যতে কোনো বিতর্কের জন্ম না দেয়। বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবে একটি ঐকমত্য দেখা গেছে। আইনসভার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যবস্থা করার এই নতুন প্রস্তাব নিয়ে দলগুলোর…

Read More

ফেনীসহ চট্টগ্রাম বিভাগে বন্যার পানি নামতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে তারা আশা করছে, এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ থাকায় জোয়ারের কারণে ভাটিতে পানি নামতে ধীর গতি দেখা দেবে। গত বছরের তুলনায় এবার মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির হার বেশি ছিল; পরশুরামে মাত্র ৯ ঘণ্টায় প্রায় সাত মিটার বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেছেন, “যদি পানিবৃদ্ধির হার তুলনা করি, তাহলে গত বছরের তুলনায় এবারের পানিবৃদ্ধির হার বেশি ছিল। তবে পানি যেহেতু নেমে যাচ্ছে, এবার…

Read More

আইনি বিপাকে পড়লেন তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তাঁর বিরুদ্ধে বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলা হয়েছে। শুধু তিনিই নন, এই তালিকায় রয়েছেন রানা দগ্গুবতী, রাজ প্রকাশসহ ২৯ জন দক্ষিণী তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের প্রচারণার অভিযোগে বৃহস্পতিবার (১০ জুলাই) বিজয় দেবেরাকোন্ডা, রানা দুগ্গবতী, প্রকাশ রাজ এবং বেশ ক’জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইডি’র মামলাটি হায়দরাবাদ সাইবার পুলিশের দায়ের করা একটি এফআইআরের ওপর ভিত্তি করে দায়ের হয়েছে। মামলাটি মূলত মানি লন্ডারিং (আর্থিক তছরুপ) প্রতিরোধ আইনের সঙ্গে সম্পৃক্ত।

Read More