Author: TMTV Desk

হজযাত্রীর কোটা না বাড়িয়ে এক হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২০ জুন) বিকালে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ অনুরোধ করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের পক্ষ থেকে গত বছরই জানানো হয়েছে ২০২৬ সালে হজে এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা হবে দুই হাজার জন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে সুশৃঙ্খল ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি এ বছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে…

Read More

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে পুলিশ হেফজতে নেয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল বাহার। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি অবসরে যান।

Read More

বাজারে গরুর মাংসের চড়া দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়, যা অনেক মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য অনেকটাই নাগালের বাইরে। এদিকে অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম দামেই মিলছে ব্রয়লারসহ অন্যান্য জাতের মুরগির মাংস। ফলে গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে তুলনামূলক সস্তা মুরগির মাংসের দিকে ঝুঁকছেন ক্রেতারা। অপরদিকে মাছের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। শুক্রবার (২০ জুন) সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা এলাকার একাধিক বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, আজ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি…

Read More

ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার (২০ জুন) দুপুরে জুমার নামাজের পর খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কথা বলেন। ড. আহমদ আবদুল কাদের বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরাইল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ইসরায়েল ইরানের অবকাঠামো ধ্বংসসহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়ানোর জন্য ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আরও তীব্রভাবে দিতে…

Read More

অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার (২০ জুন) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ওই পোস্টে সারজিস আলম লেখেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো- উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ; অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।’

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ড্রোন, ট্যাংক ও মেশিনগানের হামলায় মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তাদেরকেই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ। ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরাইলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ। ইসরাইলি সেনারা…

Read More

খেলা তখন সমতায়। মেসি-ম্যাজিকের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে সমর্থকদের আস্থার প্রতিদানও দিলেন লিওনেল মেসি। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে। রাতে ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসির মায়ামি। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেজর লিগ সকারের (এমএলএস) দলটির। ম্যাচের শুরুতেই স্যামু আগেহোয়ার করা এক পেনাল্টিতে এগিয়ে যায় পোর্তো। কিছুক্ষণ বাদে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি কিন্তু মেসির দারুণ থ্রু বলে গোলকিপারকে ওয়ান-টু-ওয়ানে পেয়েও গোল করতে পারেননি লুইস সুয়ারেজ। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মার্কিন ক্লাবটি। বিরতি…

Read More

গাজীপুরের শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় চার ডাকাত সদস্য আটক হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় সিএনজি চালক আবুল কালাম (৪০) মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের নাম পরিচয় জানা যায়নি। শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে আবুল কালাম পেশায় অটোরিকশা চালক। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে…

Read More

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে টেনে কাটা পড়ে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আরাফাত হোসেন, আনিস ও রিয়াজ। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, রাত ৮টার দিকে জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় রেললাইনে বসে গল্প করছিলেন পাঁচ যুবক। এসময় ট্রেন চলে এলেও খেয়াল করেননি কেউই। একপর্যায়ে ওই ট্রেনে কাটা পড়ে মারা যান এই তিনজন। তাদের মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Read More

জীবনের নানাক্ষেত্রে মানুষ বিভিন্ন রকমের হতাশায় ভোগেন। এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যে জীবনে কখনও হাতাশায় ভোগেননি। স্বাভাবিক নিয়মে জীবনের নানা বাঁকে মুমিনের জীবনে হতাশ হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে; দুঃখ-কষ্ট জীবনেরই অংশ। এসব এলে হতাশ হয়ে পড়া মুমিনের লক্ষণ নয়। এগুলো এলে কি করতে হবে তা আল্লাহতায়ালা কোরআনে কারিমে বলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদানগণ! ধৈর্য্যধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার। -সূরা আলে ইমরান: ২০০ রাতের পর যেমন দিন, ঠিক তেমনি দুঃখের পর আছে সুখ। কাজেই কোনো দুঃখে মুষড়ে পড়া কোনো মুসলমানের সাজে না।…

Read More