Author: TMTV Desk

দেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তা বারবার প্রমাণ করেছেন। গেল ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমায় ‘সায়রা আলি’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া; যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা। এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি। বলা…

Read More

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানা গেছে, ইরানের সেমনান শহরের প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হানে। একদিকে ভূমিকম্প, অন্যদিকে একই সময়ে ইসরায়েলের বিমান হামলায় দেশটির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, যা ইরানিদের জন্য একযোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ডেকে এনেছে। এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু ভবন হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (রেড ক্রিসেন্ট) এবং স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। ইরানের…

Read More

জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ১৮টি সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ১৬ জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা হয়। সভায় জানানো হয়, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে, যার প্রস্তাবনাগুলো সরকারের কাছে জমা পড়েছে। এর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ কাজ করছে। তবে, যেসব প্রশাসনিক সংস্কার মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে পারে, সেগুলোর দ্রুত…

Read More

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এ নিয়ে জেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছেন।  শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মমেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরর্দার। এ ছাড়া গুরুতর আহত আরও…

Read More

দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে শুক্রবার (২০ জুন) এক বাণীতে তিনি এ আহ্বান জানান। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান অ্যাকশন’- যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উদযাপন করা হচ্ছে…

Read More

চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাজয়ী পিএসজিকে এবার মাটিতে নামিয়ে আনলো ব্রাজিলের দল বোটাফোগো। এই জয়ে (২ জয়, ০ ড্র, ০ হার— ৬ পয়েন্ট) এককভাবে গ্রুপ বি-এর শীর্ষে অবস্থান করছে বোটাফোগো। পিএসজি দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখন অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় বোটাফোগো। এ জয়ে একটি রেকর্ডও করেছে তারা। শেষ ১৩ বছরে ইউরোপের কোনো দলকেই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার কোনো দল। সে খরাটা আজ কাটালো ব্রাজিলের এই ক্লাবটি। ম্যাচে অবশ্য সব দিক থেকেই আধিপত্য ছিল পিএসজির। বলের দখল থেকে শুরু করে পাস, শট, সবকিছুই…

Read More

ইরান-ইসরায়েল একে-অপরের দিকে বৃহস্পতিবার রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা রাতে দফায় দফায় হামলা চালিয়েছে ইরানে। ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।  অন্যদিকে শুক্রবার ভোরে দক্ষিণ ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফট অফিসের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ১২০টি যুদ্ধাস্ত্র ছুড়েছে ইসরায়েল: আইডিএফ বলছে, হামলায় প্রায় ১২০টি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি- ইরানের…

Read More

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জনকে। শুক্রবার (২০ জুন)  পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৮২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৭৯ জন। এছাড়া অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করা হয়। তারা হলেন– সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও ব্যারিস্টার শাইখ মাহাদী। আবিদ হোসেন সামি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি ক্রীড়া বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে। সাখাওয়াত হোসেন দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার…

Read More

ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, যাদের তালিকা করে সারা দেশের দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা জানান। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ সমাবেশ হয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা আলাল বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর-জঞ্জালদের পরিষ্কার করতে হবে। তা না হলে বঙ্গভবন-ইউনিয়ন পরিষদ, গণভবন-সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে…

Read More