Author: TMTV Desk

আইনি বিপাকে পড়লেন তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তাঁর বিরুদ্ধে বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলা হয়েছে। শুধু তিনিই নন, এই তালিকায় রয়েছেন রানা দগ্গুবতী, রাজ প্রকাশসহ ২৯ জন দক্ষিণী তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের প্রচারণার অভিযোগে বৃহস্পতিবার (১০ জুলাই) বিজয় দেবেরাকোন্ডা, রানা দুগ্গবতী, প্রকাশ রাজ এবং বেশ ক’জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইডি’র মামলাটি হায়দরাবাদ সাইবার পুলিশের দায়ের করা একটি এফআইআরের ওপর ভিত্তি করে দায়ের হয়েছে। মামলাটি মূলত মানি লন্ডারিং (আর্থিক তছরুপ) প্রতিরোধ আইনের সঙ্গে সম্পৃক্ত।

Read More

গ্লোবাল সুপার লিগে প্রথমবার খেলতে নেমেই চেনা ছন্দে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে রীতিমতো আলো ছড়ালেন। প্রথমে দুরন্ত ব্যাটিংয়ে করলেন অপরাজিত ফিফটি। পরে স্পিনবিষে ৪ উইকেট তুলে নিয়ে তার দল দুবাই ক্যাপিটালসকে জেতালেন তিনি। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শুভসূচনা করলো দুবাই ক্যাপিটালস। গায়ানার প্রভিডেন্সের এই ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রান করে নটআউট থেকেছেন সাকিব। ৭ চার ও এক ছক্কায় এই ঝকঝকে ইনিংস খেলেন তিনি। সাকিব ছাড়া রান পেয়েছেন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। ২৫ বলে ৪১ রান তার। ফলে ২০ ওভারে ১৬৫ রানের পুঁজি গড়তে…

Read More

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১০০ বছরে পা রেখেছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই বর্ষীয়ান নেতা জন্মদিনের প্রাক্কালে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, গণতন্ত্র যেমন কাজ করেনি, তেমনি আধুনিক সভ্যতাও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাহাথির গণতন্ত্র নিয়ে সংশয় প্রখাম করে বলেন, “গণতন্ত্র মানুষের তৈরি একটি পদ্ধতি। এটি নিখুঁত নয়। একে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এর থেকে ভালো কিছু পাওয়া যায় না।” তার মতে, বহুদলীয় গণতন্ত্র বরং দুর্বলতা তৈরি করে। মাহাথির বলেন, “গণতন্ত্রে শুধু দুইটি রাজনৈতিক…

Read More

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান।  এ সময় রিজভী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে। আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিজভী বলেন, ১৮-এর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিবাদ নানা ছিদ্রপথে প্রবেশের চেষ্টা করছে, এখনও সচিবালয়ে প্রশাসনে ফ্যাসিবাদ বহাল আছে তারা মাথাচারা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

Read More

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে নিহত ও আহত সেনাদের সংখ্যা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার আইডিএফের বরাত দিয়ে ইসরায়েলের সরকারি বেতার সংবাদমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৮৪৪ জন। সর্বশেষ রোববার উত্তর গাজার জাবালিয়া শহরে বোমা বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলা হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সোমবার(৩০ জুন) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এক্সকাভেটর ব্যবহার করে পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের এই গাছগুলো উপড়ে ফেলেন। সকাল সাড়ে ৯টার দিকে গাছ কাটা শুরু হলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা প্রতিবাদ জানান। বেলা পৌনে ১২টার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এবং অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) নাসির উদ্দীনসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে উপাচার্য জানান, কার অনুমতিতে গাছ কাটা হয়েছে, তা তিনি জানেন না। তার নির্দেশে গাছ উপড়ে ফেলা…

Read More

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুই-দুবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল, তাও স্পষ্ট করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩০ জুন) বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেছেন। তিনি লেখেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বদের অবদান এবং রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা ও জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। তিনি বলেন, ৩১ ডিসেম্বর ছাত্রনেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল। কিন্তু সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। ছাত্রনেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে…

Read More

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটিকে একটি ‘ভুল’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এই ঘটনাকে দৈনন্দিন জীবনের ছোটখাটো ভুলের সঙ্গে তুলনা করে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি নাকচ করে দিয়েছেন। সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এটা তারই লাইসেন্সকৃত পিস্তলের একটা খালি ম্যাগাজিন। ভুলে তার কাছে রয়ে গেছিল। অনেক সময় দেখা যায়, চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হলেন— এটা জাস্ট এরকম একটা ভুল। আগে জানলে…

Read More

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই জনের মধ্যে ১৫ মিনিটের কথোপকথন ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক। যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।

Read More

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দাখিল করা হয়েছে। সোমবার এই অভিযোগপত্র দাখিল করা হয়। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু…

Read More