সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। তিনি বলেন, দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সারাদেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার। গণ-অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। যার ফলে শতভাগ কাজ করতে পারছে না মন্তব্য করেছেন বাহারুল আলম। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা…
Author: TMTV Desk
গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের কোচ হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। সেই সফরে দলের সঙ্গে ছিল না বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ। যে কারণে ব্যাটারদের দেখভালের দায়িত্বও পান স্থানীয়ভাবে জনপ্রিয় কোচ সালাউদ্দিন। কিন্তু টাইগার ব্যাটারদের লাগাতার ব্যর্থতার কারণে তিনি প্রশ্নের মুখে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটের সিরিজ দিয়েই ব্যাটারদের দায়িত্ব নেন সালাউদ্দিন। এরপর একে একে চ্যাম্পিয়ন্স ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি ব্যাটারদের দেখভাল করেছেন। তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষেও ওই দায়িত্বে আছেন বাংলাদেশের সিনিয়র কোচ সালাউদ্দিন। অথচ তার…
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঁদাবাজি নয়, ভাঙারির একটি দোকানে কারা ব্যবসা করবে এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন। শনিবার (১২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। লালবাগের ডিসি বলেন, হত্যার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার হওয়া মাহিন মামলার এক নম্বর আসামি। সিসিটিভির ফুটেজ দেখেই আসামি গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।…
খড়খড়ি বাজারের দৈনন্দিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নসহ সকল কার্যাবলী তদারকির জন্য “খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার” কমিটির তালিকা প্রকাশ করেছে । বৃহস্পতিবার (১০ জুলাই) রাজশাহী খড়খড়ি বাইপাস চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী ও খড়খড়ি বাইপাসের প্রতিষ্ঠাতা ইয়াসিন আলীকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বেলা ৩টায় খড়খড়ি বাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটির সহ-সভাপতি হলেন সোহেল রানা (হিটলার), আব্বাস উদ্দিন, রিয়াজুল ইসলাম এবং সহকারী সাধারণ সম্পাদক হলেন ইউনিয়ন মেম্বার সুজন আলী, লাল মোহাম্মদ, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব। এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ নুর ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ এনামুল হক রয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছে হুমায়ুন কবির এবং সহকারী সাংগঠনিক সম্পাদক…
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন’ বিএনপি এই কথা আর শুনতে চায় না। শনিবার বেলা ১১টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই- জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না। তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অফিসের ‘বিতর্কিত’ আঞ্চলিক পরিচালক এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। চার মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে এটি কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাক্তার টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস স্টাফদের একটি ছোট ইমেইল বার্তায় জানিয়েছেন, সায়মা ওয়াজেদ পুতুলকে ১১ জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমি। তিনি ১৫ জুলাই…
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মো.সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা, প্রতিবাদ ও শোক জানানো হয়েছে। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের উর্ধ্বে হতে পারে না।’ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই…
মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘একদিনে এক লাখ গাছ’ কার্যক্রমের চারা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, বারবার মব জাস্টিসের বিরুদ্ধে অবস্থান পরিস্কার করেছে অন্তর্বর্তী সরকার। যারাই মব তৈরি করছে, তাদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ…
অপরাধ স্বীকার করে জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দিদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের লিখিত অনুলিপি আজ শনিবার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন। আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনাল মনে করে এ অবস্থায় অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করা যেতে পারে এবং সে অনুযায়ী তাকে ক্ষমা করা হলো এই শর্তে যে,…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন। টানা প্রায় পাঁচ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রায় ৭ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চতায় পড়েছে। গত মার্চে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার কথা ছিল। তারা সবাই এখন হতাশ। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। এরই মধ্যে উপাচার্য না থাকায় গত ২২ মে থেকে স্থবির আর্থিক কর্মকাণ্ড। ৪৬৬ শিক্ষক, ২৩২ কর্মকর্তা ও ৪২৯ কর্মচারীর কেউ মে-জুনের বেতন এবং ঈদ বোনাস পাননি। বিল আটকে থাকায় চলমান উন্নয়ন কাজ বন্ধ রেখেছেন ঠিকাদাররা। উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিকল্প নির্দেশনা চেয়ে শিক্ষা উপদেষ্টাকে গত…

