পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন। দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ এবং শান্তি চায়। তিনি অভিযোগ করেন, বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে বদনাম করতে ভারত সন্ত্রাসবাদের আশ্রয় নেয়। ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের দলের প্রতি কৃতজ্ঞ। পাকিস্তান তার কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাত চায় না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কো রুবিও…
Author: TMTV Desk
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ১৩ বছর বয়সী জারিফ ফারহান মারা যায় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ নিয়ে জারিফ আইসিইউতে চিকিৎসাধীন ছিল। জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন শুক্রবার বিকালে জানিয়েছিলেন, চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর অবস্থা ‘আশঙ্কাজনক’। পরদিন সকালেই হাসপাতালটির তরফে এক শিক্ষার্থীর মৃত্যুর কথা জানানো হল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৪ জনের। সোমবার দুপুরে বিমান…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তির পর কী হবে তা নিয়ে শঙ্কিত হামাস, তাই তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না । শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পের এই মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে শুধুমাত্র স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির গ্যারান্টি দিতে প্রস্তুত। খবর আলজাজিরা মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমরা এখন শুধু শেষ কয়েকজন বন্দির ব্যাপারে কথা বলছি, আর তারা (হামাস) জানে যে শেষ বন্দিটি মুক্তির পর কী ঘটবে। মূলত সেটার জন্যই তারা আসলে কোনো চুক্তি করতে চায়নি। ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একতরফাভাবে…
রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে গিয়ে কাউকে জীবিত পায়নি ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারের ক্রুরা। এর আগে স্থানীয় গভর্নর জানান, বৃহস্পতিবার বিমানটি উড্ডয়নের পর রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী প্লেন, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়। আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা…
টেক্সাসের অস্টিনে আজ (বৃহস্পতিবার) আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার দল মুখোমুখি হয়েছে। এমএলএস অলস্টারের প্রাথমিক তালিকায় ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং জর্দি আলবা থাকলেও, চূড়ান্ত স্কোয়াডে তারা নাম প্রত্যাহার করেন। ফলে স্বাভাকিভাবেই অলস্টার ম্যাচে খেলেননি বার্সেলোনার সাবেক দুই তারকা। সে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি-আলবা। এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর এই কঠোর বিধিতে পড়তে পারেন মেসি-আলবা। আগামী শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি সম্ভবত সেই ম্যাচে নিজেদের প্রধান দুই তারকাকে হারাতে যাচ্ছে।…
জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি। এর আগে বুধবার রাত ১টা ১৮ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ…
সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীর সইয়ে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পরও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক রয়েছেন বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমান দুর্ঘটনায় ‘স্কুল শাখার’ ওই ভবনটিতে থাকা ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেন। এ ছাড়া, ভয়াবহ এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও ৫১ জন। আহতদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া এবং ১ জন পিয়ন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।…
বাংলাদেশের ব্যান্ড তারকা নগরবাউল জেমস রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এবার তিনি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার কনসার্টের আয় থেকে অর্থ সহায়তা দেবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জেমস সেখানে মাস কয়েক ধরে বেশ কয়েকটি শহরে শো করছেন। আগামী ২৫ জুলাই পেনসিলভানিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্ট থেকে অর্জিত অর্থই দুর্ঘটনাকবলিতদের কল্যাণে ব্যয় করা হবে। জেমসের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে। জানা গেছে, এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। খবরটি…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) আয়োজনে এই শর্ট কোর্সের উদ্বোধন করা হয়। ‘হার্নেসিং দ্যা উইন্ড: এ্যানালিটিক্যাল, নিউমেরিক্যাল অ্যন্ড এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেস টু উইন্ড এনার্জি’ শীর্ষক এই কোর্সে অংশগ্রহণ করছেন ১০৮ জন শিক্ষক, শিক্ষার্থীসহ বায়ু শক্তি নিয়ে কাজ করেন এমন প্রতিনিধিরা। প্রথম দুই দিন একাডেমিক প্রশিক্ষণ শেষে কোর্সের তৃতীয় দিন অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন…

