পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে ইরান ও সৌদি আরব দশকের পর দশক ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে পরিচিত। তবে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির পর দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন মোড়ে পৌঁছেছে। সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতেও এই নতুন সম্পর্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, যা আঞ্চলিক ভারসাম্য ও মুসলিম বিশ্বের ঐক্যে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই রূপান্তরের পেছনে রয়েছে ইতিহাস, ভূরাজনীতি, আন্তর্জাতিক চাপ ও সর্বশেষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উভয় দেশের অভিন্ন অবস্থান। ইরান-সৌদি সম্পর্ক: রেজা শাহ’র যুগে সহযোগিতা ইরান-সৌদি দ্বন্দ্বের মূল শিকড় নিহিত রয়েছে ধর্মীয়, রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতায়। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ ইসলামি প্রজাতান্ত্রিক…
Author: TMTV Desk
২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ আগস্ট) এনবিআর এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, করদাতাদের www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। তবে চারটি শ্রেণির করদাতাকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। তারা হলেন- ১) ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা ২) শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে) ৩) বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ৪) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট…
সপ্তাহের প্রথম কর্মদিবসে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। আজ রোববার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। এছাড়া বাসস্টপগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়। ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আয়োজিত জনসমাবেশ (শহীদ মিনার) এই দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন চালু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ ও আজিমপুরসহ একাধিক এলাকায় যানজট ও ধীরগতির যান…
বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (০৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। সারাদেশ থেকে তরুণ এখানে এসেছেন। এটা অত্যন্ত আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করছিল আওয়ামী লীগ। গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা…
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সংবলিত সূচনা বক্তব্য তুলে ধরবেন। মামলায় অন্য আসামিরা হলেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের তরফে সূচনা বক্তব্য উপস্থাপন করা হচ্ছে, যা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন,…
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকালে নৌবাহিনী সদর দফতরে দুই নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমোডর, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লে. কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমোডর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এ পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ…
মানুষের জীবনে বন্ধু এক অদৃশ্য আশ্রয়। যে আশ্রয়ে না বলা কথাগুলোও বুকে গাঁথা থাকে, যে পাশে দাঁড়ায় কোনো শর্ত ছাড়াই। বন্ধুত্ব মানে চোখের চাহনিতে, হালকা এক হাসিতে কিংবা নিঃশব্দে কাঁধে হাত রাখার সেই ভরসা— যা শব্দ ছাড়াও অনুভব করা যায়। সেই বন্ধুগুলোর সাথে হয়তো নিয়মিত দেখা হয় না, আড্ডার ধরনও হয়তো বদলে গেছে, তবু বছরের এই একটা দিন ফিরে আসে পুরোনো বিকেলগুলোকে মনে করিয়ে দিতে… আজ সেই বন্ধুত্বের জয়গান গাওয়ার দিন। বন্ধুত্ব উদযাপনের সূচনা আধুনিককালে হলেও, মানুষের হৃদয়ে এর শেকড় অনেক গভীরে। এক শতাব্দী আগেও ‘বন্ধু দিবস’ নামে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ১৯৩০-এর দশকে মার্কিন উদ্যোক্তা জয়েস ক্লাইড হল…
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকাল ৬টায় তিস্তার পানি ছিল ৫২ মিটার ১৭ সেন্টিমিটার। যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টার দিকে তা এসে দাঁড়ায় বিপৎসীমায়। এরপর দুপুরে তা ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়। এর আগে গত ২৯ জুলাই রাতেও একই মাত্রায় পানি বেড়েছিল। তখন তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়।…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় একটি মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশু নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার বেশ কয়েকজন শিশু মর্টার শেলটি নিয়ে খেলার সময় এটি বিস্ফোরিত হয়। বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদমাধ্যম ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘নিহত এবং আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’ বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী…
রাজশাহীতে এই প্রথম জুলাই শহীদদের স্মরণে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে ও সুস্থ-সবল রাখতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১লা আগষ্ট) সকাল ছয়টার দিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখার আয়োজনে বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা নগরীর বিনোদপুর বাজার থেকে শুরু করে তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন। ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা,…

