Author: TMTV Desk

খোরশেদ আলাম চারঘাট , রাজশাহী রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জান্নাতুল ফেরদৌস চারঘাট পৌরসভা এবং উপজেলার বহুমুখি সমস্যার সমাধান নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা সভায় বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। বুধবার (৩০ জুলাই)সকালে আইন শৃঙ্খলা সভায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেন, উপজেলা ও পৌরসভায় বহুমুখি সমস্যা গুলো নিয়ে কাজ করবেন। পৌরসভার ও উপজেলা পরিষদের লোকবলের অভাবে অনেক সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগ্রই উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্দ্যোগে স্থানীয়দের জন্য কাজ করা হবে। সভায় চারঘাট রিপোর্টার্স ইউনিটি, থানা প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকরা বলেন, বর্ষা মৌসুমে পৌরসভায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যাবস্থা অপরিকল্পিত। সরকারী…

Read More

জুলাই বিপ্লবের একবছর উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী শাহিনা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির নায়েবে আমীর এ্যাডভাকেট আবু মোহাম্মদ সেলিম এবং ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর।উক্ত আলোচনা সভায় এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম জণশক্তির মাঝে পরিচয় করিয়ে দেন রাজশাহী ২ আসনের মনোনিত প্রার্থী ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীরকে। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান আলোচক…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫…

Read More

বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা পাঁচটি এবং অন্য ধারায় মামলা ১০টি। চার্জশিট করা ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর ও ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি ও পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, ছাত্রজনতার গণঅভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা…

Read More

যুক্তরাজ্যের লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফের উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে চায় বিএনপি। দলটির পক্ষ থেকে চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার চার সফরসঙ্গীর জন্য ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চেয়ে ‘নোট ভারবাল’ ইস্যু করতে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে নোট ভারবাল প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলতি মাসে বা খুব নিকট সময়ের মধ্যে সফর করবেন মর্মে দ্রুত সময়ের মধ্যে নোট ভারবাল সম্পন্ন করা হয়েছে। ঢাকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, রোববার (২৭…

Read More

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা, “প্রমোশনের রই রই, সার্কুলার গেল কই?”, “ভারপ্রাপ্ত দায়িত্ব, অবৈধ রাজত্ব”, “BMDA এর মূলনীতি, কোটি টাকার দূর্নীতি”, “BMDA এর অবিচার, কোথায় গেলো সার্কুলার”, “তোমার আমার বাংলায়, কোটা প্রথার ঠাই নাই”, “SAE পদে অবিচার , মানবে না ইঞ্জিনিয়ার”, “সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান”, “আমাদের দাবি ন্যায্য , বন্ধ করো প্রমোশন বানিজ্য”, “২৪ এর পরে কোটা, মানিনা, মানবোনা”, “হিসাব চাই, হিসাব চাই,প্রমোশনের হিসাব চাই”, “অবৈধ প্রমোশন , মানি না মানবো না”,…

Read More

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূত্র বলছে, ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের, এমনকি পাকিস্তানের বিপক্ষে ম্যাচও নিশ্চিত করা হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত এখন আর বদলানোর সুযোগ নেই। একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, ‘ভারত এখন আর এশিয়া কাপ বা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে সরে আসতে পারে না। বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভারতই এবারের আয়োজক, তাই এখন কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। ‘ এশিয়া কাপের সূচি…

Read More

অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল। শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাতুলকে মৃত ঘোষণা করেন। নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। ভাইয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন তার দুই ভাই এ কে রাহুল ও এ কে সামী। জসিমের আরেক ছেলে রাহুল রোববার সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী কয়েকটি পোস্ট করেছেন তারা। রাতুলের ছোট ভাই এ কে…

Read More

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের জন‍্য জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ খসড়া প্রণয়ন করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় ঐকমত্য কমিশনের ৩৫টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, দুর্নীতিদমন এবং পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোতে আইনি ও কাঠামোগত সংস্কারের পথনকশা নির্ধারিত হয়েছে। এ বিষয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা সনদের খসড়া কপিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছি। যাতে তারা এটার ভাষা এবং ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করতে পারে। তিনি আরও বলেন, যেসব…

Read More

শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ-ইন করছেন না ভারত- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ প্রশ্ন রাখেন। রিজভী বলেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় অনেক বাঙালি বাস করেন। মুসলিম ধর্মের অনুসারী অনেক বাঙালি আছে। আমাদের জাতীয়তা-পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতি বাংলা। বাঙালি সংস্কৃতি কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে। তাদের জোর করে পুশ-ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করছেন না কেন? তিনি…

Read More