জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এখনো আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তবে আমরা বিশ্বাস করি, যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ সেই দেশ আমরা অচিরেই বিনির্মাণ করতে পারব। সোমবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐকমত্য চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশনসহ দুদক এবং পিএসসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি…
Author: TMTV Desk
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে ‘জুলাই চার্টার’ বা ‘জুলাই সনদ’ এর একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি সোমবার (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। সনদের খসরায় সবপক্ষের ঐকমত্য হওয়া বিষয়গুলো সংযুক্ত করা না হলেও খসড়াটি বাস্তবায়নে ৭টি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় বলা হয়েছে, ‘আমরা নিম্নস্বাক্ষরকারীরা এই মর্মে অঙ্গীকার করছি যে- ১. হাজারও মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবো। ২.…
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার…
লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় একটি লোকাল ট্রেন এবং লালমনি এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ফলে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি উল্টে যায়। এ ঘটনায়…
জুলাই শহীদ হিসেবে আরও ১০ জন এবং আহত জুলাই যোদ্ধা হিসেবে আরও ১ হাজার ৭৫৭ জনের নামের তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ হয়। গণমাধ্যমকে তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে ১০ জন শহীদসহ ১৭৫৭ জন জুলাই যোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে ১০ জন শহীদ ছাড়াও ক—ক্যাটাগরির আহত (অতি গুরুতর) হিসেবে আছেন ১০৯ জন। গুরুতর খ—ক্যাটাগরিতে আহত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ২১০ জনের নাম। এছাড়া গুরুতর থেকে একটু কম আহত হয়েছেন এমন ১৪৩৮ জনকে গ—ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপ সৃষ্টি করে বিএনপি’কে বেকায়দায় ফেলা যাবে না।তিনি বলেন, ‘আজকে যারাই চেষ্টা করুন না কেনো, আমাদেরকে (বিএনপি) বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। সোমবার সকালে শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুব দলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের সামনে জুলাই-আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়বার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, একটা স্লোগান দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- ‘সবার আগে বাংলাদেশ’। এটার অর্থ কী? এটার অর্থ আমরা কারো কাছে মাথা নত করব না, আমরা অন্য কোনো দেশের দিকে…
বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু স্বর্ণ সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। খনি থেকে যখন স্বর্ণের আকরিক (গোল্ড আয়ন) তোলা হয়, সেগুলোতে অনেক সময় যথেষ্ট পরিমাণে বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকে। রাসায়নিকের সাহায্যে যেসব বিষাক্ত উপাদান অপসারণের পরেই মেলে বিশুদ্ধ সোনা। তবে বিজ্ঞানীরা সম্প্রতি একধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন, যারা খাদ্য হিসেবে সেই বিষাক্ত আকরিক বা গোল্ড আয়ন গ্রহণ করে এবং তারপর যখন মলত্যাগ করে— সেই মলে থাকে যথেষ্ট পরিমাণে ক্ষুদ্র স্বর্ণের কণা উপস্থিতি এবং সেসব স্বর্ণ কণা পুরোপুরি বিশুদ্ধ বা খাঁটি। এই ব্যাকটেরিয়ার নাম কিউপ্রিয়াভিডাস মেটালিডুরান্স। নলাকৃতির এই জীবাণুটি অত্যন্ত বিষাক্ত পরিবেশে বেঁচে থাকার অনন্য ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের…
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ৬০ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এদিন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব। ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৬০ হাজারের মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন। আপনারা জানেন, ৫ আগস্টের পর থেকে তারা মাঠে ডিউটিতে রয়েছেন। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমরা আশা করছি, নির্বাচনের…
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।’ তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো। সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা অন্তর্ভুক্ত ছিল। চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত…

