স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে (২৩ আগস্ট) নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫একর খাস জায়গা পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জাতীয় নাগরিক পার্টির…
Author: TMTV Desk
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার কিছু পরপরই বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এর আগে সকালে দুদিনের সফরে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। প্রায় ১৩ বছর পর কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে একটি রিসিপশনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন ইসহাক দার। সফরের দ্বিতীয়…
২০২৬ সালের এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে চলতি বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে। এনসিটিবির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষাগুলো সম্পূর্ণ সময়ব্যাপী এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে। অর্থাৎ– করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার যে ধারা চলছিল, তা থেকে বেরিয়ে ২০২৬ সালেই আবার…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি কি সে সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। কারণ দেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখেনি। হঠাৎ করে দু/একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। মূলত এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ে সুযোগ থাকবে না। দলের প্রতীককে ভোট দিতে হবে। বরং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। তিনি…
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শুক্রবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। জাম কামাল বলেন, পাকিস্তানি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের আগ্রহ আছে, কিন্তু বিমান সংযোগ না থাকলে এটি সম্ভব নয়। আমরা এই বছরের শেষ নাগাদ সরাসরি ফ্লাইট চূড়ান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তিনি আরও বলেন, সরাসরি বিমান চলাচল শুরু হলে দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ, ব্যবসায়িক সংযোগ এবং পণ্য পরিবহন আরও সহজ হবে। তিনি জানান, আগামী রোববার দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিয়ে একটি চুক্তি সই হবে, যা…
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে। যার জন্য একে একে দল ঘোষণা করছে প্রতিযোগী দেশগুলো। পাকিস্তান ও ভারতের পর আজ (শুক্রবার) এশিয়া কাপের জন্য বাংলাদেশ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। বিসিবির স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে ফেরানো হয়েছে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিন বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। যার অধীনে ‘এ’ দল বর্তমানে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এ ছাড়া প্রায় দুই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান। এদিকে, মিরাজ ছাড়াও এশিয়া কাপের দলে নেই ফরম্যাটটিতে সর্বশেষ সিরিজের দলে থাকা ওপেনার নাঈম শেখ।…
নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ আগে সকাল সোয়া ৯টায় তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমেইল করেন। পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইল ফোনটি রেখে যান। রাতেও তিনি বাসায় না ফিরলে পরিবারের সদস্যরা আজকের পত্রিকার…
অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার ও সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ তার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও ও বক্তব্য প্রচার করা ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর গুরুতর লঙ্ঘন। এছাড়াও, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ানো বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিলেন। সরকার দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে যে, কিছু গণমাধ্যম আইন ও আদালতের…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধ করতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গুম ও খুনের শিকার পরিবারের কান্না থামাতে এবং গুম কমিশনকে জনসমক্ষে এনে পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, তিনি আশা করেন যে সরকার এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করবে। ফখরুল বলেন, “গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।…
সৌদি আরবে একটা সময় নারীদের কাজ করার সুযোগ খুব বেশি ছিল না। শিক্ষা-দীক্ষাতেও তারা পিছিয়ে ছিল। বেশিরভাগ নারী থাকতেন ঘরে। কর্মক্ষেত্রে তাদের একদম দেখাই যেত না। তবে ইসলামি শরীয়াহ আইনে চলা দেশটিতে এই চিত্রের অনেক পরিবর্তন ঘটেছে। দেশটির নারীরা এখন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। এ সংখ্যাটিও বেশ চমকপ্রদ। সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস তাদের ২০২৪ সালের প্রতিবেদনে জানিয়েছে, গত বছর সৌদি নারী সংখ্যা ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। নারীদের মধ্যে কর্মসংস্থান অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮ শতাংশে, আর কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বেড়ে হয়েছে ৩৬ শতাংশ। এই উন্নতির পাশাপাশি, নারীদের বেকারত্বের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের শেষ তিন মাসে বেকারত্বের…

