চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে চীন সফর শেষে দেশে ফিরেন সেনাবাহিনী প্রধান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘চীন সফরে সেনাবাহিনী প্রধান People’s Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান PLA এর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর…
Author: TMTV Desk
অসহায় হিসেবে মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলে ১০ কাঠা করে তিনটি প্লট নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪’র বিচারক মো. রবিউল আলমের আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা জানান মামলার তিন সাক্ষী। এদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক (এস্টেট ও ভূমি) মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। আগামী ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে গত ১৩ অগাস্ট এই তিন মামলার তিন বাদী সাক্ষ্য দেন। দুদক প্রসিকিউটর খান মো.…
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে তিনি হাসপাতালে আসেন। এর আগে গুলশানে চেয়ারপারসনের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যায় রওনা হন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে। সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।
তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ক) ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। খ) টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্তকরণ। গ) বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন অব্যাহত থাকবে। এছাড়া বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ এবং সপ্তাহব্যাপী কর্মসূচির পর জাতীয় সমাবেশের ঘোষণাও দেওয়া হয়। প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান…
পদোন্নতি পেয়ে উপসচিব হলেন বিভিন্ন ক্যাডারের ২৬৮ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। এতে আরও বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (email : sa1@mopa.gov.bd) দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ…
বাংলাদেশকে নিয়ে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে সজাগ হতে হবে। অনেকে বৃদ্ধ হয়েছেন, দাড়ি, টুপি পরেছেন কিন্তু ট্রেনিং তো জমা দেননি।’ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেজর হাফিজ বলেন, ‘বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেব, যাতে কোনো প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য কেউ বাংলাদেশের…
প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে, গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত। গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় নজরদারির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে, গাজায় খাদ্য নিরাপত্তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। গাজা শহর এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস এলাকাও বিপর্যয়কর পরিস্থিতির শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। আইপিসি নিজে আনুষ্ঠানিকভাবে…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের। উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য, যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে তারা রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়ে কথা বলেছেন। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই… তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন…
জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, মানুষের নিরাপত্তা নেই, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষ আজ ভীতিকর পরিস্থিতিতে জীবনযাপন করছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয় এবং এ পদ্ধতির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার মধ্যেই একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতীতের ধারাবাহিকতায় জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের খোঁজখবর নেন মহাসচিব কাজী মামুনুর রশিদ। এসময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা…
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্যও আছে দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি। তারা এবার ফাঁদ দেখবে। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল করা হবে। শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হল রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

