সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে। এ সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতায় থাকব, ভোটে অংশগ্রহণ করব, জনগণকে উদ্বুদ্ধ করব। কিন্তু সেই সরকারের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে যে সুপারিশগুলো সরকারের কাছে দেওয়া হলো, সেখানে অনেকটা আমি বলব যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তার থেকে বহুদূরে সরে গিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী…
Author: TMTV Desk
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নবনির্বাচিত রাকসু নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু কার্যালয়ে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। রাকসু কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী আবেগাপ্লুত হয়ে বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও সুন্দরতম একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তবে বিগত ১৭ বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিলো—যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। হলে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ শীতের আগমনের সাথে সাথে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা বেড়েছে গ্রাম অঞ্চলের নারীদের মাঝে। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। শীত আসলেই কুমড়ো বড়ির কথা মনে পড়ে যায়। শীতের খাবারে মুখরোচক স্বাদ আনতে মাছ-সবজিতে কুমড়ো বড়ির প্রচলন দীর্ঘ দিনের। রাজশাহীর চারঘাটে কুমড়ো বড়ি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। বুধবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে নারীদের। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীণ নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল…
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান আলোচনার মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠনের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে এবং পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। বুধবার সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নতুন পে কমিশন গঠনের জন্য একটি আলাদা কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশন দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, গত আট বছরে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই বর্তমান সরকার এই উদ্যোগ নিয়েছে। তবে পে-স্কেল বাস্তবায়নে বাজেটের বিষয় এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায়…
আজ (বুধবার) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়।
শ্রমিকদের পাওনা পরিশোধে অবহেলা বা অনিয়ম রোধে সরকার মালিকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত “শ্রম অধিকার সুরক্ষা ও আইএলওর সহযোগিতা” বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, আগামী ২০ নভেম্বর আইএলওর সাধারণ সভায় শ্রমিকদের পাওনা পরিশোধ ও শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরা হবে। তার ভাষায়, শ্রমিকদের অধিকার রক্ষা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা চাই, শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা করে টেকসই শ্রম সম্পর্ক গড়ে উঠুক। ড. সাখাওয়াত আরও বলেন,…
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮ দল। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শুক্রবার ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই দাবি মেনে নেয়া…
গাজীপুরে এক রাতেই তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার তিনটি পৃথক সড়কে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় জ্যোতি পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রথমে আগুন দেওয়া হয়। বাসটির নিচে এক মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন যুবক দাহ্য পদার্থ ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির অংশবিশেষ পুড়ে যায়। এরপর রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে একইভাবে আগুন…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বাসটির চালক জুলহাস মিয়া (৩৫)। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জুলহাস মিয়া ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলম এশিয়া পরিবহনের চালক হিসেবে কাজ করছিলেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান এলাকায় পার্ক করা ছিল। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত চালক জুলহাস বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনের সময় পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী হল সংসদের নেতারা রাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে হলে টহল দিচ্ছিলেন। এ সময় ছাদে কয়েকজন শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখে তারা ধাওয়া দেন। উপস্থিত সদস্যরা তাদের আটক করে হল প্রভোস্ট ও প্রক্টর অফিসে খবর দেন। আটক শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের তামিম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ ব্যাচের নাঈম, আইন ও ভূমি প্রশাসন…

