আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি বিকল্প কিছু ভাবে তাহলে সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। প্রেস সচিব আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। এরআগে এদিনই প্রধান উপদেষ্টার…
Author: TMTV Desk
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার (৩১…
মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে চেতনানাশক দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সোহাগ শিকদারের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর শিশু ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে পলাতক রয়েছেন অভিযুক্ত। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সোহাগ শিকদার শিশুটিকে তার ঘরে ডেকে নেন। সেখানে নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। প্রায় তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে শিশুটিকে ঘটনা কাউকে জানালে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। রোববার (৩১ আগস্ট) দুপুরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বিকেলে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে; কোনো কোনো দলের নানা শর্ত আরোপ পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। রোববার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত। সংস্কারের প্রয়োজন রয়েছে; তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনও সংস্কার টেকসই করা যাবে না। তিনি আরও বলেন, পরাজিত পলাতক…
খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন। নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল নদীতে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টিশার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডির টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন…
মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনগণ রাজপথে নেমেছে। ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার পর থেকে নিখোঁজের সংখ্যা দ্রুত বেড়ে প্রায় দেড় লাখে পৌঁছেছে। নিখোঁজদের পরিবার, বন্ধুবান্ধব ও মানবাধিকার কর্মীরা মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্দোভাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে ন্যায়বিচার ও প্রিয়জনদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। পরিবারগুলোর অভিযোগ, মাদক চক্রে জোর করে নিয়োগ ও হত্যার কারণে এই গুমের ঘটনা ঘটছে। মাদক চক্র ছাড়াও নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অভিযোগ উঠেছে। বিক্ষোভের জেরে মেক্সিকো সিটির প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। নিখোঁজদের পরিবার ‘বুসকাদোরেস’ নামে স্বেচ্ছাসেবী অনুসন্ধান দল গঠন করে গ্রামাঞ্চল ও মরুভূমিতে খোঁজ…
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রি. জে. আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান এবারের নির্বাচনে প্রবসী ও জেলাখানার বন্দীরা ভোট দিতে পারবেন। বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিলো সে পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে।…
আগামী অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। যদিও সাবেক এই বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যটা আরও বড়। ‘পর্যাপ্ত সমর্থন আছে’ মনে হলে তিনি বিসিবির সভাপতি হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন। দেশের ক্রিকেটে বর্তমানে বিদ্বেষপূর্ণ মনোভাব বিরাজ করছে উল্লেখ করে ব্যক্তিগত কিছু পরিকল্পনার কথা বলেছেন তামিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘এখন যা চলছে, তা মোটেই ভালো কিছু নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। যার কিছু সত্য, কিছু মিথ্যা। অথচ এখন আলোচনা হওয়া উচিত– কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং এ মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট…
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। নিহতরা হলেন, দোজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (২৮)। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া…
নতুন ছবির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের পর তা ঘিরে ব্রিটিশ শাসিত তৎকালীন ভারতের অবিভক্ত বাংলাজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই সময়কে পর্দায় তুলে আনার প্রয়াস নিচ্ছেন। রোববার (৩১ আগস্ট) সকালে সামাজিকমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে সৃজিত লিখেছেন, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ, হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো…।’ সিনেমাটির শিরোনাম ‘এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র’। ১৯২৬ সালের আজকের দিনেই প্রকাশিত হয়েছিল পথের দাবী। আগামী বছর উপন্যাসটি প্রকাশের শতবর্ষ উদযাপন হবে। এই বিশেষ মুহূর্তেই সিনেমাটির ঘোষণা দিলেন সৃজিত। বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের এই উপন্যাস। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তা ছিল শক্তিশালী…

