Author: TMTV Desk

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে নিয়ে গেলে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি হতাশার কথা বলেছিলাম, কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে। শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। তিনি বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়ছে। মানুষের…

Read More

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই তারকা। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’। শুক্রবার (২৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানান তাহসান। সেখানে একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও উল্লেখ করা হয়। কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন দেশের এই গায়ক। সামাজিকমাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে…

Read More

দেশের আটটি বিভাগেই বৃষ্টি হওয়ার আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আরও বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে।…

Read More

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোনকলের রেকর্ড ফাঁস হয়েছিল। এরপর তার পদ স্থগিত করেছিল আদালত। আজ শুক্রবার (২৯ আগষ্ট) পেতোংতার্নকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। পেতোংতার্ন ২০২৪ সালের আগষ্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সদ্য সাবেক এ নারী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য। ফাঁস হওয়া সেই ফোনকলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ বলতে শোনা যায়। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তার সেনাদের কারণেই কম্বোডিয়ার…

Read More

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে রাখা হয়েছে লিওনেল মেসিকে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে অবশ্য সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলবিসেলেস্তেরা। গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন স্কালোনি। সেখান থেকে দু’জনকে বাদ দিয়ে আলবিসেলেস্তেরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ম্যানুয়েল লোপেজ শেষ পর্যন্ত এই স্কোয়াডেও আছেন। এর আগে প্রাথমিক স্কোয়াডে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও…

Read More

সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। পরিচালকেরা শিডিউল নিতে তার পেছনে লম্বা লাইন দিয়েছেন। কাউকেই ফেরাচ্ছেন না তিনি। রাত-দিন এফডিসিতে শুটিং, ডাবিংসহ কত কাজ তার। এমন ব্যস্ত নায়িকার চরিত্রে ২০১৬ সালে ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’-এ অভিনয় করছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে এই অভিনেত্রীর এখনও করা হয়নি সিনেমায় অভিনয়। যদিও ১৬ বছর আগে ২০০৯ সালে ‘মনপুরা’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল সাদিয়া জাহান প্রভার। তবে ১৬ বছর পর অবশেষে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন প্রভা। ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানের সিনেমা ‘দুই পয়সার মানুষ’-এ দেখা যাবে তাকে। ঝুমুর বলেন, এর মধ্যে আমরা সিনেমার প্রথম লট শুটিং করেছি। প্রস্তুতি চলছে দ্বিতীয় লটের। ঠিক…

Read More

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে মহাসমাবেশ আগামী শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা করা যাবে না। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিএনপির সাংগঠনিক…

Read More

দেশের সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পরিণতি উল্লেখ করে নির্বাচন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে। আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তরে রয়েছেন। দুঃখজনক! এ পরিস্থিতির জন্য কে দায়ী, গভীর বিশ্লেষণের দরকার।” মাছউদ আশা প্রকাশ করেন যে, একসময় এই পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ এবং গবেষণা হবে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নিজের দায়িত্বটাকে আইনানুগভাবে করতে হবে। কারও দিকে না তাকিয়ে আইন মেনে কাজ করতে হবে; সংবিধান ও আইন…

Read More

জেলা-উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মত হতে যাওয়া আঞ্চলিক টি- টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধন শেষে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ৮ সেপ্টেম্বর ও ফাইনাল ৯ সেপ্টেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথমটি শুরু হবে সকাল সাড়ে ৯টায় আর দ্বিতীয়টি দেড়টায়।…

Read More

অনুষ্ঠিত হলো দৌঁড় প্রতিযোগিতা ‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর হাতিরঝিলে দৌঁড়ে অংশ নেন প্রায় ২ হাজার দৌড়বিদ। তিন ক্যাটাগরিতে দৌঁড়ান বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। গরমকে উপেক্ষা করে দৌঁড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌঁড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। আয়োজকরা জানান, এটিই তাদের প্রথম মেগা ইভেন্ট। সফলভাবে সম্পন্ন করায় তারা খুশি। তবে সামনের দিনেও এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’ দৌঁড় প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

Read More