রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কো-অর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ (সহায়তা পরিষেবা বিষয়ক সমন্বয় সভা) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সভায় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রশাসক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কম্পট্রোলার, প্রধান প্রকৌশলী, লাইব্রেরীয়ান, চীফ মেডিকেল অফিসার সহ শাখার প্রধান এবং সাপোর্ট সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত দপ্তর ও শাখা প্রধানদের কাছ থেকে তাদের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন…
Author: TMTV Desk
রাজশাহীর গোদাগাড়ীতে টিনের ঘরের চাল থেকে এক কেজি হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব–৫। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য আনুমানিক কোটি টাকার বেশি। আজ সোমবার র্যাব–৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। গ্রেপ্তার মো. সিয়াম গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে। রোববার রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তের চরাঞ্চল থেকে হেরোইনের চালান এনে বাড়িতে মজুত করতেন। পরে সেগুলো বিভিন্ন অঞ্চলে সরবরাহ দিতেন। র্যাবের অভিযানের আগের দিনও সিয়াম পদ্মার চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ…
লিওনেল মেসির পায়ের জাদুতে যেন অবিশ্বাস্য গতিতে ঐতিহাসিক এক পথে ছুটে চলেছে ইন্টার মায়ামি! গোল করা কিংবা নিখুঁত অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি প্রথমবারের মতো এমএলএস (মেজর লিগ সকার) প্লে-অফের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে। সোমবার এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে মায়ামি ৪-০ গোলের বিশাল ব্যবধানে এফসি সিনসিনাটিকে বিধ্বস্ত করেছে। এই দাপুটে জয়ের নেপথ্যে ছিলেন দলের তিন আর্জেন্টাইন তারকা—যাদের সৌজন্যেই এসেছে ম্যাচের সবকটি গোল এবং অ্যাসিস্ট। মেসি নিজে একটি গোলের সঙ্গে হ্যাটট্রিক অ্যাসিস্ট করে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। তাদিও আলেন্দে করেছেন জোড়া গোল, এবং উদীয়মান উইঙ্গার মাতেও সিলভেত্তি করেছেন একটি গোল…
ম্যাচের শেষ সময় প্রায় নিশ্চিত করে দিচ্ছিল আল নাস্রের জয়। সবাই অপেক্ষা করছিল শুধু শেষ বাঁশির। ঠিক তখনই মাঠ মাতিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ডানদিক থেকে নাওয়াফের তুলে দেওয়া ক্রসে বলের দিকে দৌড় থামিয়ে শরীর ঘুরিয়ে নিলেন তিনি। মুহূর্তেই শূন্যে ভেসে উঠে নিলেন দারুণ এক বাইসাইকেল কিক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে হাত লাগালেও বল থামানো সম্ভব হয়নি। বল জালে ঢোকার সঙ্গে সঙ্গেই কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে করলেন তার চিরচেনা ‘সিউউউ’ উদযাপন। রোনালদোর ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় গোল আছে। সৌদি প্রো লিগেও সেই ঝলক দেখা গেল আবারও। ৪০ বছর বয়সে তার ফিটনেস ও দক্ষতা এখনও কতটা উঁচুতে আছে, সেই প্রমাণই যেন এই…
মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না; সোমবার সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি। এদিন সকালেই মুম্বাইয়ে ধর্মেন্দ্রর জুহুর বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির ৫০ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক সমাজে বিভক্তি তৈরি হওয়াই তাদের অনেককে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাববলয়ে ঠেলে দেয়। এতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং সংকট আরও গভীর হয়। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মতবিনিময়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। তিনি অভিযোগ করে বলেন, এর প্রমাণ—বিগত সময়ে নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। রাষ্ট্র কাঠামোর ওপর সবকিছু নির্ভর করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে…
চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে সাড়ে ছয় হাজারের বেশি বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ‘অবৈধ অভিবাসী ও অপরাধীদের’ ফেরত নিতে সহায়তা না করলে কয়েকটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি আফ্রিকার কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলেছে, ‘অবৈধ ও অপরাধী’ নাগরিকদের ফেরত না নিলে সেসব দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দেশও এই ধরনের কঠোর নীতির লক্ষ্যবস্তু হতে পারে। আশ্রয়প্রার্থীর হার বেশি এমন দেশগুলোর নাগরিকদের বৈধপথে ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রদানে কঠোরতা আরোপ করা হতে পারে বলেও প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। নিয়মিত পথে যুক্তরাজ্য ভ্রমণ:…
জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মুখে পড়বে। উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধিসহ সামগ্রিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান। পারিবারিক পর্যায়েও ঝুঁকি বাড়বে…
ফ্রান্স বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন,…
চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজন এবং গুদামের কর্মীরাও সহযোগিতা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানিয়েছেন আলমগীর হোসেন।

