Author: TMTV Desk

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের শাসনক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তারের পর এই ঘোষণা দেওয়া হয়। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ী দাবি করায় দেশটিতে উত্তেজনা বিরাজ করছিল, যার জেরে এই অভ্যুত্থান ঘটল। বুধবার (২৬ নভেম্বর) সেনাসদস্যদের একটি দল ঘোষণা দেয়, দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন তাদের হাতে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তারা নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দেয় এবং জানায়, দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামরিক কর্মকর্তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব ধরনের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন।…

Read More

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে রায়কে কেন্দ্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যসহ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।  এর আগে গত রোববার এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। দুদক…

Read More

কিলিয়ান এমবাপ্পের চার গোলের পরেও অলিম্পিয়াকোসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে জাভি আলোনসোর দল। আগের তিন ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ জয় ক্ষরা কাটাতে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে খেলতে নামে। শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে আলোনসোর শিষ্যরা। তবে স্রোতের বিপরীতে গিয়ে চিকিনিয়োর গোলে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। ২২তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লড়াইয়ে নতুন করে নাটকীয়তা ফেরান মেহদি তারেমি। হেডে গোলটি করেন ইরানের ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি…

Read More

একের পর এক হারে বিধ্বস্ত লিভারপুল। যেন জয়ের পথটাই এখন তাদের কাছে বড্ড অচেনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন। একই রাতে রীতিমতো উড়ন্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখকে মাটিয়ে নামিয়ে আনল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা ৩-১ গোলে জিতেছে।  লিভারপুল ১ : ৪ পিএসভি আর্নে স্লটের দল সাম্প্রতিক সময়ে প্রায় সব প্রতিযোগিতায় নিজেদের হারিয়ে খুঁজছে। গতকালের (বুধবার) ম্যাচ মিলিয়ে সবশেষ ১২ খেলার মধ্যে ৯টিতেই হেরেছে লিভারপুল। নভেম্বরের শুরুতে ইউসিএলের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের ১-০ ব্যবধানে জয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এরপর ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্টের কাছে…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়েছেন, এক হয়েছে, গণতন্ত্রকে বারবার গলা কেটে হত্যা করেছেন। উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। রিজভী বলেন, ইকোনোমিক্স শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো হাসিনোমিক্স। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে—এটাই ছিল সেই নীতি। পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল…

Read More

ছাত্রশিবির করার কারণে জালিয়াতির অভিযোগ এনে মাস্টার্সের ফলাফল স্থগিত রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামের। স্নাতকে তিনি ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। ২০১৩ সালে স্থগিত হওয়া সেই ফল আজ প্রকাশ করা হয়েছে। এতে তিনি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন এবং সিজিপিএ ৪ অর্জন করেছেন। রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০০৭-০৮ বর্ষের শিক্ষার্থী। ছাত্র জীবনে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি মদিনার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. হাসনাত কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থী এমএসসি (থিসিস গ্রুপ) পরীক্ষা, ২০১২ (যা অনুষ্ঠিত হয়েছিল আগস্ট-নভেম্বর, ২০১৩ এবং সেপ্টেম্বর-নভেম্বর, ২০২৫ মাসে)’তে উত্তীর্ণ ঘোষণা করা…

Read More

প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদকে (পুতুল) পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে রায়কে কেন্দ্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যসহ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে গত রোববার এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে…

Read More

জেলা প্রশাসকদের (ডিসি) পর এবার উপজেলা পর্যায়ে বড় ধরনের রদবদল আনল সরকার। প্রথম ধাপে দেশের ১৬৬টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আটটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের এসব পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তাকে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কর্মস্থলে যোগদানের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান…

Read More

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একযোগে ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী তিনটি ভিন্ন স্তরে এই বিপুল সংখ্যক বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে: অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন। সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন। আদেশে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে…

Read More

দীর্ঘ চার সপ্তাহের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলা। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা মুকুট জিততে না পারলেও, বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ‘সেরা ৩০’-এ জায়গা করে নেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অভিজ্ঞতার কথা জানান মিথিলা। অক্টোবরের শেষ সপ্তাহে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন মিথিলা। সেখানে ২ নভেম্বর থেকে শুরু হওয়া ১৯ দিনের ক্যাম্প এবং অন্যান্য কার্যক্রম মিলিয়ে মোট চার সপ্তাহের বেশি সময় অতিবাহিত করেন তিনি। মিথিলা জানান, তার মূল লক্ষ্য ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সঠিকভাবে তুলে ধরা। তিনি বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করার…

Read More