রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় অনার্সপড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তাররা হলেন—বান্টি হাসান (১৮), মো. রিয়াজান (২০) ও মো. তাসিন লাবিব (১৯)। শুক্রবার (১৪ আগস্ট) রাতে বোয়ালিয়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান। পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে উত্ত্যক্ত করেন। একই…
Author: TMTV Desk
রায়হান মন্ডল, তানোর (রাজশাহী): ‘বর্তমান সরকারও দলকানা সরকারে পরিণত হয়েছে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান অভিযোগ করেছেন, চলমান ফ্যামিলি কার্ড জরিপের নিয়োগে দলীয়করণ করা হচ্ছে। এ কারণে বর্তমান বিএনপি সরকারকে ‘দলকানা সরকারে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) তানোর উপজেলার মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে শিবিরের ‘সাথী শিক্ষা বৈঠক-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬-এর নিয়োগে দলীয়করণ করা হচ্ছে। পরবর্তী সময়ে কার্ড বিতরণেও একই ধরনের দলীয় প্রভাব…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সোনাদিঘি মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা…
রাবিতে ‘বাকশাল’ জবাই: রাকসুর নাম ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একটি গরুর নাম ‘বাকশাল’ রেখে সেটি জবাই করে ‘জুলাই জিয়াফত’ আয়োজনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোজ অনুষ্ঠিত হয়। আয়োজনটি ঘিরে শুরুতে রাকসুর নামে প্রচারণা চালানো হলেও পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পোস্ট ও মন্তব্যে রাকসুর নাম ব্যবহার করে এমন আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সালাহউদ্দিন…
রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার উদ্যোগে ‘ইউনিট সভাপতি শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) মহানগরীর শাহ্ ডাইন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মুর্তজা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জীবনের মূল লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইখলাস, তাকওয়া, আমানতদারি, শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, সিএমই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. বদিউল…
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর মৌজায় ২৬ শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। দলিল ও খতিয়ানে মালিকানা থাকার দাবি করা পক্ষের অভিযোগ, বিবাদীরা তাদের জমিতে যেতে বাধা দিচ্ছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হলেও মীমাংসা না হওয়ায় উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ১০২/২০২৬ নম্বর মামলার ১৩ আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীয় জমিটি গোপালপুর/৪১ মৌজার ১৭৮২ নম্বর দাগের। জমির পরিমাণ ০.২৬ একর। এর এসএ খতিয়ান ৩৫১, আরএস খতিয়ান ২০৭ এবং প্রস্তাবিত খতিয়ান ৮১২৬। নথি অনুযায়ী, বাদীপক্ষের কাছে একাধিক বণ্টননামা ও সাব-কবলা দলিল এবং নিজ নামে প্রস্তাবিত খতিয়ান…
রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী কোর্ট এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সেলিম আহম্মেদ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. শামীম হাসান ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. সাদিয়ার রহমান (ভুলান) ৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা ১০০ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বদিউজ্জামান (সুজন) ১১৩ ভোট পেয়ে…
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।’ বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।…
আমির হামজা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর বুধিরহাট কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের জীববিজ্ঞানের প্রদর্শক নজরুল ইসলাম বাচ্চু অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক সজীব। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওয়াবুর রহমান। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন, বুধিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম উদ্দিন, ৮ নম্বর ইউপি সদস্য ও কলেজের সাবেক শিক্ষার্থী সাহাকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক…

