রাজশাহীতে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক। তাদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আট যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ…
Author: TMTV Desk
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি সাধারণ ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সমালোচনার জবাবে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা অভিনব ডিজিটাল প্রতিবাদে শামিল হয়েছেন। গত দুই দিনে জনপ্রিয় ব্যান্ড গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ ব্যবহার করে হাজার হাজার শিক্ষিকা ফেসবুকে রিলস প্রকাশ করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে ধীর পায়ে হাঁটছেন বিউটি রাণী পাল। পটভূমিতে বাজছে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে সমালোচনা শুরু হলে তার প্রতিবাদে শিক্ষিকারা একই গানে ভিডিও তৈরি করে সংহতি প্রকাশ করেন। বিভিন্ন পোস্টে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয়’ নির্বাচনি ঐক্য থেকে খেলাফত মজলিস সরে দাঁড়ানোর পর রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে। জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও এই ঐক্য ত্যাগ করতে পারে বলে আলোচনা ছড়িয়েছে। তবে দলটির পক্ষ থেকে এ গুঞ্জন নাকচ করে বলা হয়েছে, তারা এখনো জামায়াত জোটেই রয়েছে। রোববার (২৬ জুলাই) বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। তিনি বলেন, ‘আমাদের দল ১১ দলীয় ঐক্য ছাড়ছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ গুঞ্জন। এর কোনো সত্যতা নেই। খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্য ছাড়ার খবর শুনেছি, তবে আমরা…
ফুটবলে কোনো কোচকে ঘিরে দর্শকদের ভালোবাসার দৃশ্য খুব বেশি দেখা যায় না। অথচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনির ক্ষেত্রে সেটাই যেন এখন প্রতিদিনের বাস্তবতা। দেশের ছোট্ট শহর পুজাতোতে ছুটি কাটাতে গিয়ে তিনি যেন আবারও বুঝতে পারছেন, একটি ফুটবল দলের সাফল্য কীভাবে পুরো জাতির আবেগ হয়ে ওঠে। বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। প্রতিদিনই সেখানে ভিড় করছেন হাজার হাজার সমর্থক। কেউ ছবি তুলতে চান, কেউ অটোগ্রাফ নিতে, কেউ শুধু একবার কাছ থেকে দেখতে। সেই অসংখ্য স্মৃতির ভিড়েই জন্ম নিয়েছে আরেকটি আবেগঘন মুহূর্ত। ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক খুদে ভক্ত নিজের হাতে একটি ছোট্ট ‘চুক্তিপত্র’…
আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুসারে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ৬ মাস নিরাপত্তাসহ প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী তিনি এই…
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও হামলা শুরু করে তাহলে এবার যুদ্ধের পরিধি বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া রোববার (২৬ জুলাই) রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমে বলেছেন, “আমি বিশ্বাস করি যদি মার্কিনিরা আবারও ইহুদিবাদীদের (ইসরায়েলের) ছলনায় পড়ে অথবা তাদের নির্দেশিত পথে চলে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়… বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে ভৌগলিকভাবে এ যুদ্ধের পরিধি বাড়বে।” ইরানের সেনাবাহিনীর মুখপাত্র এমন সময় এ মন্তব্য করলেন যখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। এছাড়া ইসরায়েলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্তোষ্টিক্রিয়ায় অংশ নেবেন তিনি। ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন…
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবিকে কেন্দ্র করে সংবিধানে রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাঁর বিরুদ্ধে বিচার দাবি করলেও সাবেক রাষ্ট্রপতির বক্তব্য, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি রয়েছে। তবে সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির দায়মুক্তি সীমিত এবং তা কেবল দায়িত্ব পালনের সময় ও দায়িত্ব-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। দায়িত্বে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, গ্রেপ্তার বা আদালতের পরোয়ানা জারি করা যায় না। তবে মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগের বা দায়িত্বকাল বহির্ভূত কোনো অপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণে সাংবিধানিক বাধা নেই। মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতি হওয়ার আগে এস…
র্যালি, সংবর্ধনা ও নতুন শিক্ষামূলক উদ্যোগের উদ্বোধন পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার ঐতিহ্যবাহী বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে শহিদ মেহেরিন চৌধুরী অডিটোরিয়াম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্লাইমেট ক্লাব এবং শিক্ষার্থীদের জন্য…
গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হলো স্বাধীন, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতা। রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, বিচারব্যবস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের কর্মকাণ্ডের ওপর জনস্বার্থের দৃষ্টিতে নজরদারি করা, তথ্য যাচাই করে সত্য তুলে ধরা এবং জনগণকে সচেতন ও তথ্যসমৃদ্ধ করে তোলাই সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। অন্যদিকে রাজনীতি হলো রাষ্ট্রক্ষমতা অর্জন, পরিচালনা ও নীতিনির্ধারণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত একটি প্রক্রিয়া। রাজনীতির লক্ষ্য একটি নির্দিষ্ট আদর্শ, কর্মসূচি বা দলের পক্ষে জনসমর্থন সৃষ্টি করা; আর সাংবাদিকতার লক্ষ্য হলো সব পক্ষের বক্তব্য, তথ্য ও বাস্তবতা যাচাই করে জনগণের সামনে নিরপেক্ষভাবে উপস্থাপন করা। উদ্দেশ্য, ভূমিকা ও দায়বদ্ধতার দিক থেকে এই দুটি ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। তাই সাংবাদিকতা পেশায় থেকে…
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসে গেছে। শনিবার (২৫ জুলাই) সকালে নয়াদিল্লির ১০ জনপথে নিজের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারি নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস এবং অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন গণতন্ত্র, সংবিধান ও দেশের ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। রাহুলের ভাষ্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষাব্যবস্থার সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, কেবল পদত্যাগে সংকটের সমাধান হবে না। তিনি এ সময় দুটি দাবি উত্থাপন…

