রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে আরএমপি। একই সঙ্গে অভিযোগকারী শাহীন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) আরএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শিরোইল কাঁচাবাজারে অবস্থিত রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহীন কবির অভিযোগ করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় নিয়ে যান এসআই রাজু মিয়া। সেখানে তাকে মারধর করে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি…
Author: TMTV Desk
রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। শনিবার অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদলের নেতা সোহানুর রহমান আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান মাসুউদ,…
জুলাই বিপ্লবের চেতনাকে সাংস্কৃতিক ভিত্তি দেওয়ার মাধ্যমে জাতির ‘কালেকটিভ মেমোরি’ গড়ে তুলতে লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, চিত্রকলা ও অন্যান্য সৃজনশীল মাধ্যমের মাধ্যমে জুলাই বিপ্লবের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে জাগ্রত রাখতে হবে। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীর সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও ‘লাল জুলাই’ শীর্ষক কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী নাজিব ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। কবি…
১৪৩ জনের আউটসোর্সিং নিয়োগে সচিবালয়ের অনুমোদন, বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; তদন্তের আগেই একক প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৪৩ জন জনবল নিয়োগে ঘুষ ও অনিয়মের অভিযোগ ওঠার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে। তবে সরকারি নথিপত্র ঘেঁটে দেখা গেছে, পুরো নিয়োগ কার্যক্রমটি ছিল নির্বাচন কমিশন সচিবালয়ের লিখিত নির্দেশনা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) বিশেষ অনুমোদন এবং মূল্যায়ন কমিটির সুপারিশের ধারাবাহিকতায় সম্পন্ন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে—যে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত, অনুমোদন ও কমিটির সুপারিশ ছিল, সেই প্রক্রিয়ার দায় কি শুধু একজন মাঠপর্যায়ের…
দিন-রাত চলে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগ; মূল হোতাদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ও দাসপুকুর এলাকার আইডি বাগানপাড়ায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিন-রাত ২৪ ঘণ্টাই ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে। এতে এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজ ভয়াবহ মাদকঝুঁকিতে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আইডি বাগান রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যেই কয়েকজনের কাছে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছেন। স্থানীয়দের ভাষ্য, রেললাইনসংলগ্ন এলাকাটি এখন মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন…
মাকে বাঁচাতে গিয়ে আহত ছেলে, এলাকায় উত্তেজনা রাজশাহীর পবা উপজেলায় গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার ছেলে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা খাতুন (৪০) হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লালন শেখের স্ত্রী। আহত ছেলে মো. ফয়সালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আহত ফয়সাল চিকিৎসাধীন রয়েছেন।…
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বড় হওয়া পর্যন্ত তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। কারণ গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় রাজশাহী নগরের নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য ছিল— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনা। সম্মিলিত উদ্যোগে সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, উত্তরাঞ্চলের মানুষ সব ধরনের নাগরিক সেবা ও উন্নয়ন থেকে চরমভাবে বঞ্চিত। এখানকার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত করুণ। বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরে বলেন, “হাসপাতালে নার্স থাকলে ডাক্তার থাকেন না, ডাক্তার থাকলে নার্স থাকেন না। আর যদি উভয়ই থাকেন, তবে সেখানে ওষুধ পাওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার অবস্থাও একইভাবে বিপর্যস্ত। দেশের মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।” দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে কঠোর সমালোচনা…
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (এক লক্ষ কোটি) ডলারের অর্থনীতিতে পরিণত করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিকস, ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “নতুন সরকার এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ…
বিশ্বকাপের ফাইনালে অবিচারের স্বীকার হয়েছে বলে অভিযোগ তুলেছে আর্জেন্টাইন সমর্থকরা। শিরোপা নির্ধারণী ম্যাচটি আবারও আয়োজনের জন্য চলছে গণস্বাক্ষর। এর মাঝেই ঘটেছে উল্টো ঘটনা। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের জন্য নেওয়া হচ্ছে গণস্বাক্ষর। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়েছে। ইউরো নিউজের বরাত দিয়ে ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মোট গণস্বাক্ষরকারীর সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮। ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আন্তর্জাতিক আবেদনটিতে ফিফা ও ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গণস্বাক্ষরের আয়োজকরা জানান, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই নির্ধারণ করা থাকে, তবে…

