সন্তান নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুটি বেসরকারি চ্যানেলের দুই ফটোসাংবাদিক। এ সময় মারধর করা হয় সাংবাদিকের তিন বছর বয়সী শিশুসন্তানকেও। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বরিশাল নগরীর বেল্স পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি বেল্লাল গাজী ও মহানরের ৪ নম্বর সহসভাপতি সোহেল খানের নেতৃত্বে হামলা করা হয়েছে সাংবাদিকদের ওপর। হামলার শিকার সাংবাদিকরা হলেন সময় টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন শাকিল মাহমুদ পাপ্পু। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গণমাধ্যমকর্মী পাপ্পু’র বড় ভাই নিউজ…
Author: TMTV Desk
মাসুদ আলম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছে। শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৫০)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে।…
আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আয়োজনে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী। উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। বিক্ষোভ…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি টিআইবির দাবিকে ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই-বাছাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে নেওয়া’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধি দল অতীতের হাসিনা আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী, কর্মঠ ও ফলাফলমুখী।” তিনি টিআইবির দীর্ঘদিনের স্বচ্ছতার পক্ষে কাজের প্রশংসা করলেও, যাচাই না করে গুজব ও সামাজিক মাধ্যমের ভুয়া তথ্যের ওপর নির্ভর করে বিবৃতি দেওয়াকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেন।
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিকে সিএনজিতে ভুল বসত: এক যাত্রী একটি ভ্যানিটি ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগটিতে ৭১ হাজার টাকা দুটো মোবাইল ফোন আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিল। বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ টায় অর্থ ও ফোন মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বানেশ্বর ট্রাফিক পুলিশে কর্মরত সার্জেন্ট সাইদুর রহমান টিপু। জানা গেছে, বানেশ্বর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইদুর রহমান টিপুসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিরত অবস্থায় সিএনজিতে ফেলে যাওয়া ভ্যানিটি ব্যাগটি ঐ সিএনজিতে আসা অজ্ঞত এক মহিলা পুলিশের কাছে জমা দেন। ভ্যানিটি ব্যাগটি খুলে ভিতরে দেখে নগদ ৭১ হাজার টাকা দুইটি মোবাইল ফোন…
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলা জামায়াত ইসলামী একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু র সভাপতিত্বে বাঘা ঐতিহাসিক তেতুল তলায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ ( চারঘাট – বাঘা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এম পি পদ প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ নাজমুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন, জুলাই আন্দোলনের পরে জাতির আশা ছিল প্রশাসনিক সংস্কার,…
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল তেতুলতলা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতরা স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ রিয়াদ (১৩), পিতা মোঃ লিখন, গ্রাম শিবপুর, মোহনপুর, রাজশাহী। আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— মোঃ স্বাধীন (১৯), পিতা মোঃ ইলিয়াস এবং মোঃ লাবিব (১৫), পিতা মোঃ জিন্নাত, উভয়েই বিধিরপুর ফকিরপাড়ার বাসিন্দা। তবে তৃতীয় আহত ব্যক্তির নাম এখনো…
ইসলামে যোগ্য প্রার্থী নির্বাচনের গুরুত্ব অপরিসীম। একজন যোগ্য মানুষের হাতে দেশ পরিচালনার জন্য যোগ্যপ্রার্থী নির্বাচন করা একজন মুসলমানের দায়িত্ব। পবিত্র কুরআনে সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামীন বলেন- مَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً حَسَنَۃً یَّکُنۡ لَّہٗ نَصِیۡبٌ مِّنۡہَا ۚ وَمَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً سَیِّئَۃً یَّکُنۡ لَّہٗ کِفۡلٌ مِّنۡہَا ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقِیۡتًا অর্থ- যে ব্যক্তি কোন ভালো কাজে সুপারিশ করে, তার তাতে অংশ থাকে, আর যে ব্যক্তি কোন মন্দ কাজে সুপারিশ করে, তারও তাতে অংশ থাকে, আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন। অর্থাৎ ভোটে অংশগ্রহণ করে একজন সঠিক মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়াও একজন মুসলমানের দায়িত্ব। এক্ষেত্রে খেয়াল…
নতুন মৌসুম শুরু হলেও ভক্তদের মনে প্রশ্ন ছিল কবে হবে এবারের এল ক্লাসিকো। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে মৌসুমের প্রথম ক্লাসিকোর সূচি। ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এ লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। ওইদিন লা লিগায় প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে হবে স্পেনের দুই পরাশক্তির ম্যাচ। বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে মাঠের লড়াই। বর্তমানে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গত মৌসুমে চার ক্লাসিকোতেই জিতেছিল বার্সেলোনা। দুই দলের লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাসে কেবল দ্বিতীয়বার কোনো মৌসুমে রিয়ালের…
পিএইচডি ডিগ্রি অর্জনের পর প্রথমবারের মতো টেলিভিশনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত মিথিলা এবার মুখ খুলেছেন অতীত ও বর্তমান সম্পর্ক নিয়ে—যেখানে উঠে এসেছে তার প্রাক্তন স্বামী তাহসান খান ও বর্তমান স্বামী সৃজিত মুখার্জিকে ঘিরে কিছু ‘না বলা কথা’। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মিথিলা। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে এক খোলামেলা আলাপচারিতায় তিনি কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন, সমালোচনা সামলানোর কৌশল, সৃজিতের সঙ্গে সংসার, আর কন্যা আইরার পিতা তাহসানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে। অনুষ্ঠানের প্রোমো ও প্রেস বিজ্ঞপ্তি…

