Author: TMTV Desk

আবুল কালাম আজাদ, বানেশ্বর ( রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জাতীয় মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। পরে পুঠিয়া উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ। এছাড়াও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন…

Read More

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগে, মঙ্গলবার দুপুরে রাজ্য পুলিশের প্রধান-সহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আরেক প্রশাসনিক কর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেদিন যে ভূমিকা ছিল, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল গত চারদিন ধরেই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে, যেটিকে বিশ্বাসের পদত্যাগপত্র বলে তিনি দাবি করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী মমতাকে…

Read More

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশের পাবনা জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। মোজাহারুল ইসলামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামে এবং কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া রাতৈল এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে করে ভেড়ামারার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেতুর অদূরে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়।…

Read More

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ওই ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দেশটিতে গত ৩৫ বছরে প্রথম কোনও ইউরোপীয় বিমান অবতরণ করেছে বলে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে,  এজিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের’ ইঙ্গিত এবং দেশের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়ের সূচনা করেছে। নিরাপত্তাজনিত কারণে ১৯৯০’এর দশকের শুরুর দিক থেকে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত…

Read More

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড স্কয়ারে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করে এই রেকর্ড গড়েন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ঐতিহাসিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে এই ডিসপ্লেতে অংশ নেন। এটিই বর্তমানে বিশ্বের সর্বাধিক পতাকা নিয়ে একযোগে প্যারাস্যুটিং করার রেকর্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সশরীরে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্ত ও নান্দনিক আয়োজন প্রত্যক্ষ করেন। বিশ্ব রেকর্ডের পাশাপাশি অনুষ্ঠানে সেনাবাহিনী,…

Read More

নিলামের টেবিলে মুস্তাফিজুর রহমানের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এবারই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার। নিলামের শুরুতেই নাম উঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার। ২ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামের আগে থেকেই আলোচনায়…

Read More

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনস এলাকার বাস কাউন্টার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনের ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন…

Read More

রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, ‘আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাইযোদ্ধাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করার অর্থ হলো প্রতিটি জুলাইযোদ্ধার মাথায় গুলি করা। কিন্তু এদেশের বিপ্লবী ছাত্রজনতা পরাজিত শক্তির কাছে কখনো মাথা নোয়াবে না।’ তারা বলেন, ‘আধিপত্যবাদী শক্তির এবং তার দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে।’ মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আরইউজে কার্যালয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের…

Read More

ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ, নির্যাতন ও ব্ল্যাকমেইল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গায়ক নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। যদিও গ্রেফতারের পর জামিনে মুক্ত হতে কারাগারে বসেই ওই ছাত্রীকে বিয়ে করেছিলেন নোবেল, তবুও আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাদীর আনা ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নোবেল ওই ছাত্রীকে ডেমরার…

Read More

ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবনতি হয়নি বলেও দাবি করেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’ মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত…

Read More